,

শাহরাস্তিতে কাউন্সিলর প্রার্থী হিসেবে যুবলীগ নেতা দেলোয়ারের মনোনয়ন দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
February 4, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাদঁপুর শাহরাস্তি পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্বা আনোয়ার হোসেনের পুত্র পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিট পুলিশের সেক্রেটারি, কমিউনিটি পুলিশের সহ-সভাপতি, মৎস্য ও চাষি সমিতির সভাপতি, জনকল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

তিনি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের কার্যালয়ে উক্ত মনোনয়নপত্র দাখিল করেন।

মোঃ দেলোয়ার হোসেনের মনোনয়ন পত্রের প্রস্তাবকারী ছিলেন মাহমুদুল হাসান এবং সমর্থনকারী ছিলেন কাজী মোশারফ হোসেন কিরন।

এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মোঃ দেলোয়ার হোসেন বলেন আমি অতীতে যেভাবে সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে আপনাদের পাশে থেকেই ৭ নং ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাহলে কথা একটাই আগামী ২৮ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমাকে নির্বাচিত করবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।