,

কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ময়নামতি মেডিকেল কলেজে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ময়নামতি মেডিকেল কলেজ শাখা ২১ শে ফেব্রুয়ারী সকালে ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে অবস্থান করেন। ময়নামতি মেডিকেল কলেজ শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোঃ ফয়জুল মোবারক সিনিয়ার সহ সভাপতি রিয়াজ সরকার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এর পর নব গঠিত কমিটি সকল সদস্যদের নিয়ে কলেজ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির নেতৃবৃন্দ।