,

দেশে করোনায় আরো ৬৪৬৯ জন শনাক্ত, ৫৯ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 1, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বাংলাদেশে।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৪৬৯ জন। মোট শনাক্ত ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৫৩৯ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬লাখ ৯৮ হাজার ৭৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।