,

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সদর মডেল থানার মোঃ আব্দুর রশিদ

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2021
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য ক্যাটাগরিতে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করায় ২০২১ সালের মার্চ হতে জুন পর্যন্ত টানা ৪ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশিদ।

মঙ্গলবার (১৭ আগস্ট) শহরের বাবুরহাট এলাকায় জেলা পুলিশ লাইনস্ এ মাসিক কল্যাণ সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম বার এর হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রাপ্তির পর তিনি জানান, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে তার এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও উক্ত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া এবং ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুরস্কৃত হলেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শন (ইন্টেলিজন্স) এনামুল হক চৌধুরী, বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত হলেন এসআই রাশেদুদজ্জামান ও এএসআই মোঃ শহীদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন ও সিনিয়র পুলিশ সদস্যরা।