,

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লার ৩ যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2021
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল পূর্ব বাজার এলাকার ভাইয়া সুপার মার্কেটের সামনে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মোটরসাইকেল আরোহী রবিউল জানান, শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রাম থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে ৬ জন চাঁদপুরে একটি বিনোদন পার্কে যাওয়ার পথে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বোগদাদ বাস মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পেছনের চাকা তাদের উপর উঠিয়ে দেয়। সাথে সাথে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাকী তিন আরোহী।

নিহতরা হলেন- সোহাগ হোসেন (২৬), মোঃ সুজন (৩০) ও মনিরুল ইসলাম (৩০)। এদের মধ্যে দুইজন বিবাহিত ও একজন অবিবাহিত।

পুলিশ জানিয়েছে, হাজীগঞ্জ বাজার থেকে বোগদাদ বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়।