,

কুমিল্লার চান্দিনায় পিকআপ চাপায় প্রাণ গেল শিশুর

আজকের কুমিল্লা ডট কম :
January 23, 2022
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পিকআপ চাপায় নূরজাহান আক্তার (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে চান্দিনা মাধাইয়া-মহিচাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত নূরজাহান ওই গ্রামের এমরান হোসেনের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পড়ালেখা করত।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, সড়ক পারাপারের সময় মহিচাইল থেকে ছেড়ে আসা মাধাইয়ামুখী একটি পিকআপ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় নূরজাহান। ঘটনার পরপর পিকআপটি ফেলে চালক পালিয়ে যায়।

মাধাইয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব।