,

নগরীর ঢুলিপাড়া থেকে ফেন্সিডিল ও বিদেশী মদসহ আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নগরীর ঢুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৮৪ বোতল ফেন্সিডিল এবং ৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার ঘিলাতলী গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩০) ও একই গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পি (২০)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর জোগসাযেশে জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।