,

বিবিরবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 19, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের বিবির বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৯ মার্চ কুমিল্লা সদরের বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন সদরের বিবির বাজার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মোঃ আবদুস সাত্তার (৩০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।