,

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় কাজী শামিম আকবর (৩০) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কাজী শামিম চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের কোমারডোগা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

আহত শাহ আলম একই এলাকার এনামুল হকের ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা কামরুল হুদা জানান, শামিম ও এনামুল মোটরসাইকেলযোগে কুমিল্লায় ঘুরতে যান। দুপুর দেড়টার দিকে বাড়ি ফেরার পথে সদর দক্ষিণের চৌয়ারার মাটিয়া পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাপতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শামিমকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পেলে জানানো হবে।