চীন ঘোষণা দিয়ে প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
চীন ঘোষণা দিয়ে প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
চীন তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়াচ্ছে। এবার চীনের ঘোষণা অনুযায়ী, তারা প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৮:৪৪ টায় ক্ষেপণাস্ত্রটি চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স থেকে উৎক্ষেপণ করা হয় এবং নির্দিষ্ট সমুদ্র অঞ্চলে সফলভাবে আঘাত হানে। এই তথ্য চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উৎক্ষেপণ বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ এবং কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ছিল না। যদিও এই পরীক্ষার জন্য ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট নাম প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি ডিএফ-৪১, যা চীনের সর্বাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি প্রথম ২০১৯ সালে চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় প্রদর্শিত হয়। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২,০০০ থেকে ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যà