,

দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে: মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2024
news-image

দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে, ফলে নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ দ্বারা।’

নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক হচ্ছে নির্বাচন।’

সংস্কার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো, তাহলে সংস্কার কাজটি এগিয়ে যেত।’

একাত্তরের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটি স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।’