শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিভাগীয় ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া আনন্দ গভর্নমেন্ট হাই স্কুলকে হারালো কুমিল্লা মডার্ন হাই স্কুল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় রাউন্ডের আজ ৯ মার্চ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা মডার্ন হাই স্কুল বনাম ব্রাহ্মণবাড়িয়া আনন্দ গভ. হাই স্কুল।

৫০ ওভারের এ খেলায় ব্রাহ্মণবাড়িয়া আনন্দ গভ. হাই স্কুল প্রথমে ব্যাট করে
৩২ রান অলআউট হয়ে যায়। কুমিল্লা মডার্ন হাই স্কুলের লুৎফর, মোস্তাফিজুর ও ফরহাদ ৩ টি করে উইকেট শিকার করে।

কুমিল্লা মডার্ন হাই স্কুল ৭ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ।

পরের খেলা আগামী ১২ মার্চ।

কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস কুমিল্লা বাসীর কাছে এই দলের সফলতার জন্য দোয়া চেয়েছেন।