,

ভারতের গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2025
news-image

 

ডেস্ক রিপোর্ট:

ভারতের গুজরাট রাজ্যে রাতভর অভিযান চালিয়ে ৫৫০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সুরাট থেকে গ্রেফতার হয়েছেন, যেখানে ১০০ জনেরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে আহমেদাবাদেও ৪৫০ জনের বেশি সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটককৃতরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিলেন।

তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাসে দুটি এফআইআর দায়ের করা হয়, যার ফলে ১২৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার হন এবং ৭৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।