রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরের গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ – ২০২৫ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ স্লোগানকে সামনে নিয়ে কুমিল্লায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ – ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১০ মে) সকালে সদর উপজেলার গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদর্শ সদর উপজেলার শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ কাশেদুল হক ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষীকা, ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বিজয়ী ছাত্র, ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।