,

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুন মত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2018
news-image

 

শাহাদাত হোসেন:

চাঁদপুরের হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা পাটওয়ারী বাড়ির একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। ২২ জুলাই রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পাটওয়ারীর বাড়ীর রাস্তার পাশে পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুইটি পাটওয়ারী বাড়ির কামরুল পাটওয়ারীর ছেলে আকিব (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা( ৫)। জানা যায়, রবিবার ১১ টা থেকে তাদের ঘরের কাছে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের ঘাটে খুজতে গিয়ে দেখে তাদের ভাসমান দেহ পানিতে পড়ে আছে।

বাড়ির লোকজনসহ পানি থেকে তাদেরকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনার দৃশ্য দেখে বাড্ডা নুরুল হক সরবারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের মনেও আতংক সৃষ্টি হতে দেখা যায়। এদিকে শিশু দুইটির পরিবারের মাঝে শোকের মাতন চলছে।