,

সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ইম্পার পূজামন্ডপ পরিদর্শন

আজকের কুমিল্লা ডট কম :
September 30, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফারহা এমদাদ ইম্পা নগরীর দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মন্ডপে দায়িত্বরতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সোমবার রাতে নগরীর ৫ নং ওয়ার্ডের ছাতিপট্টি এলাকার দুটি মন্ডপ, ঋষিপট্টি এলাকার একটি ও মোগলটুলি উত্তর গাংচর এলাকার একটি মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেল, এনসিপি জেলা কমিটির সদস্য জাফরিন হক অনন্যা, যুবশক্তি কুমিল্লা জেলা কমিটির সদস্য জাহিদুল হক অনিকসহ অন্যান্যরা।