কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা মহানগরের কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লার নওয়াব ফয়েজুন্নেছা সরকারি স্কুল ও কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৫ লাখ টাকার মেধাবৃত্তি দেয়া হবে।
এ সময় সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান সোহেল, ইসরাফিল হোসেন, চেয়ারম্যান হাসান আহমেদ, সদস্য সচিব নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন জারিফ, ফয়জুন্নেছা কেন্দ্রের ইনচার্জ ছিলেন ইসরাফিল আলম, জিলা স্কুল কেন্দ্রের ইনচার্জ মুমিনুর রহমান, হাই স্কুল কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম।