বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনার মনিপুরে ৩ খু’নের হ’ত্যাকারীদের গ্রেপ্তা’রের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২৬
news-image

 

রাসেল আহমেদ, হোমনা :

কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামে চাঞ্চল্যকর একই পরিবারের ৩জন কে জ’বাই করে হ’ত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০ টায় এলাকাবাসীর আয়োজনে মনিপুর বাজারে এ মানববন্ধন ও বিক্ষো’ভ পালিত হয়। এতে নি’হতদের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রীসহ গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ চাঞ্চল্যকর এ হ’ত্যাকান্ডের ১৬ দিন অতিবাহিত হলেও এই নৃ’শংস হ’ত্যাকাণ্ডের আসামিরা এখনও গ্রেফতার হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে খু’নিদের গ্রে’ফতার করে সর্বোচ্চ শা’স্তি নিশ্চিত করা হোক।”

তারা আরও বলেন, এই ঘটনার পর থেকে এলাকায় আ’তঙ্ক ও ক্ষো’ভ বিরাজ করছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় অপ’রাধীরা বেপরোয়া হয়ে উঠতে পারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবারের সদস্য ছাড়া ও চট্টগ্রামের জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন কুস্তিগীর বাঘা শরীফ, মো. রেজাউল করিম, মো.শহিদুল্লাহ প্রমুখ। মানববন্ধন শেষে একটি বি’ক্ষোভ মিছিল মনিপুর গ্রাম প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সূখি (৩২), তার চার বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা জুবায়ের (৫)-কে গ’লাকেটে হ’ত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষো’ভ ও উত্তেজনা বিরাজ করছে। কিন্ত হ’ত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো৷. মোরশেদ আলম চৌধুরী জানান, মানববন্ধন করা নাগরিক অধিকার। তবে হত্যার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ সহ কয়েকটি সংস্থা। আশা করছি দ্রুত এর রহস্যউদঘাটন করতে সক্ষম হবো।