,

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকসহ নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
May 15, 2026
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার খুলশী থানার পূর্ব নাসিরাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী মো: ফারুক (২৫) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ভরাইতলী গ্রামের শামসুল আলমের ছেলে ফ্যাক্টরি শ্রমিক মিজানুর রহমান (৩২)।
শুক্রবার (১৫ই মে) সকাল ৭ঃ ০০ ঘটিকার সময় উপজেলা বাতিসা ইউনিয়ন ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক রিফাত সিএনজি ফিলিং স্টেশন ও উজিরপুর ইউনিয়ন লালবাগ এলাকায় কিশেোয়ান ফ্যাক্টরি সামনে এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজির হোসাইন ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী ট্রাক্টর চালক মাহবুল হক জানান শুক্রবার সকালে বাতিসা এলাকার রিফাত সিএনজি ফিলিং এর সামনে ঢাকামুখী রোডে অজ্ঞাতনামা একটি লরি মোটরসাইকেল আরোহী ফারুক কে চাপা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপর দিকে একই সময় উপজেলা উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিশোয়ান ফ্যাক্টরির সামনে রাস্তা পারাপারের সময় ফ্যাক্টরি শ্রমিক মিজানুর রহমানকে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার এস আই নাজির হোসাইন ও মনির হোসেন জানান দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাশ ফাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।