কুমিল্লা মডার্ণ হাই স্কুলে নিরাপদ খাবার পানির স্থাপনা উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির নতুন স্থাপনার উদ্বোধন করা হয়েছে। Water & Sanitation for Urban Population (WSUP) বাংলাদেশের সহযোগিতায় এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১৫ আগস্ট) এ স্থাপনার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ণ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মডার্ণ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান।
নতুন এই নিরাপদ খাবার পানির স্থাপনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করার সুযোগ পাবে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অনুষ্ঠানে অএ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং WSUP বাংলাদেশের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।