,

চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা দোল্লাই নবাবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশিকুল ইসলাম আশিক খান চান্দিনা উপজেলার বরকরই এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।

চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগের একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।