All posts by jitu

দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লা দেবীদ্বারের ১৪নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্যের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম শফিউদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম-৬ দেবীদ্বারের সাংগঠনিক প্রতিবেদন ও সুপারিশের আলোকে ১৪নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলীয় শৃংখলা এবং সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে শাহজাহান সরকারকে আহবায়ক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হল। আগামী ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার শর্তে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে আছেন সাঁতজন তারা হলেন- জাকির হোসেন মাস্টার, মোঃ ফখরুল আলম, মোঃ আঃ হক সরকার, মোঃ মামুনুর রশিদ সরকার, মোঃ শাহিন আলম বিপ্লব, মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া এবং মোঃ ইনামুল হক।

সদস্য পদে আছেন- আব্দুল মতিন সরকার, ডাঃ আব্দুল রশিদ, মোঃ আবু মুসলিম (মোসলেম), মোঃ হুমায়ুন কবির, আঃ রব মাঝি, মোঃ মোশারফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম শফি, আঃ লতিফ, মোঃ আলী আশ্রাফ সরকার, মোঃ জসিম উদ্দিন, মোঃ সুলতান আহম্মেদ ভূঁইয়া, অহিদুর রহমান সরকারসহ আরও ৩১জন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন জানান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম চিঠি দিয়েছে। সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে আমরা এই নতুন আহবায়ক কমিটি গঠন করেছি।

দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকের টাকা বন্ধ করে দুর্নাম দিতে চেয়েছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না।

প্রধানমন্ত্রী আরও জানান, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে পারে না। বিএনপি মনে করেছিল পদ্মা সেতু করতে পারবে না। কিন্তু আমরা করে দেখিয়েছি। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করতে পেরেছি। যার ফলে আমরা বাংলাদেশের মানুষ, যাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না।

মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন শেষে ভাঙ্গায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের উন্নয়ন হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। দেশকে আমরা আরও উন্নত করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ক্ষমতায় গেলে ফরিদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় করা হবে। এছাড়া ফরিদপুরের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি।

তিনি বলেন, আজ আপনাদের সবার হাতে হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন আপনাদের কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, পদ্মা সেতু নির্মাণ করার জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। আসলে ধ্বংস করাই তাদের চরিত্র। দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার উদ্যোগ নেই। অনেকে বলেছিল এটা সম্ভব না।

প্রধানমন্ত্রী বলেন, ফরিদপুর, শরীয়তপুরসহ আশেপাশের এলাকা নদীভাঙন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমরা যে বিদ্যুৎ দিয়েছি, এই বিদ্যুৎ উৎপাদন করতে অনেক টাকা খরচ হয়। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন। পানি ব্যবহারে সাশ্রয়ী হবেন। সেই সঙ্গে আমাদের দেশের মানুষের সব ধরনের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ গড়ে উঠবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা আজকে বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা, স্বামী পরিত্যক্তাদের ভাতা দিচ্ছি, মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি… যে মা বাচ্চাকে দুধ খাওয়ায়, কর্মজীবী মহিলা, তাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছি, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছি। আমরা সবার জন্য যারা ভূমিহীন, তাদের বিনা পয়সায় ঘর করে দিচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের একটি মানুষও আর ভূমিহীন, গৃহহীন থাকবে না।

বাংলাদেশে ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে: রুহুল কবির রিজভী

বাংলাদেশে ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে- এমন মন্তব্য করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে বিএনপি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। ইরাকে এক মন্ত্রী ছিলেন। তার নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই ‘কেমিক্যাল আলী’ নামে ডাকতো। বাংলাদেশেও একজন ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রিজভী।

তিনি জানান, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্ব ধ্বংস করা যায়, সেই ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।

খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই। তার বেঁচে থাকার অধিকার নেই। আজকে পদ্মা, মেঘনা ও যুমনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ২৪

সুষ্ঠু, নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে ইসির প্রস্তুতি জানতে চাইল মার্কিন পর্যবেক্ষক দল

সুষ্ঠু, নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে ইসির প্রস্তুতি জানতে চাইল মার্কিন পর্যবেক্ষক দল

ডেস্ক রিপোর্ট:

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের আইআরআই ও এনডিআইয়ের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি প্রি-ইলেকশন এসেসমেন্ট মিশন (মার্কিন সরকারের প্রতিনিধি নয়) এসেছে। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের দপ্তরের সঙ্গে তারা বৈঠক করেছেন। দলটি এসেছে মূলত প্রি-এসেমেন্টের জন্য। তারা কী ভূমিকা রাখবে আমরা জানি না। আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে- আমাদের ইলেকশন কমিশনের রোল, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আমরা সবকিছুর জবাব দিয়েছি।

সিইসি জানায়, নির্বাচনে ইসি কী রোল প্লে করে, সরকারের ভূমিকা কতটুকু, কীভাবে রোল প্লে করে; সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের সমন্বয় কীভাবে হয়, যার মাধ্যমে পুরো ইলেকশন প্রসেসটা তুলে নিয়ে আসি- তাদেরকে জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছেন, জেনেছেন। জেনে এখন তারা কী করবেন, আমরা জানি না।

‘পরে হয়ত দেশে ফিরে গিয়ে এটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন, তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠাবেন কি পাঠাবেন না, পাঠালে কীভাবে পাঠাবেন।

মার্কিন প্রতিনিধি দলের ফোকাস ছিল অংশগ্রহণমূলক নির্বাচন-এমনটি জানিয়ে সিইসি বলেন, তাদের মূল ফোকাসটা কী ছিল তারা এসেসমেন্ট করতে এসেছেন। মূল ফোকাসটা হচ্ছে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, পিসফুল ইলেকশন।

এর আগে, সোমবার যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

৮ থেকে ১২ অক্টোবর ছয় সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা, বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।

বৈঠকে সিইসি ছাড়াও চার কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

অন্যদিকে মার্কিন পর্যবেক্ষক দলে রয়েছেন রিক ইনডারফার্ত, মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেস সাক্স স্পাইকারম্যান, আকাশ কুল্লুরি, বোনি গ্লিক, জামিল জাফের, জো কাও প্রমুখ।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সাত সদস্য। শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। সাত সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানায়, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে।

সফর শেষে প্রতিনিধিদলটি বিবৃতি দেবে উল্লেখ করে ব্রায়ান শিলার জানায়, ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি তারা কিছু সুপারিশ তুলে ধরবেন। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা, তা নির্ধারণ করা হবে এ প্রতিনিধিদলের সুপারিশের মাধ্যমে।

এর আগে ২১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছিলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। তবে আরও একজন বাড়িয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে।

কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মৃত্যুর বিষয়টি মঙ্গলবার দুপুরে কুমিল্লা কারাগারের সিনিয়র জেলা সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নিহত কয়েদি মোতালেব (৫০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের আলী আহমেদের ছেলে। তার বন্দি নম্বর ৮৫০২/এ। বন্দি মোতালেব ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ১৪ জুলাই থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসে।

কারা সূত্রে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে নিহত কয়েদি মোতালেব ACS (Acute Coronary Syndrome / জটিল হার্টের অসুখ) রোগে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসক প্রাথমিকভাবে দেখে হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন। তারপর কারা কর্তৃপক্ষ মোতালেবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে আইসিইউতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২:৫০ মিনিটে মারা যায় মোতালেব।

এই বিষয়ে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ মোতালেব অসুস্থ হয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মঙ্গলবার সকালে মোতালেবের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আফসোস, আমি মা হইনি

আফসোস, আমি মা হইনি

ডেস্ক রিপোর্ট:

একটা সময় ছিল তারকারা তাদের বিয়ে-সন্তানের খবর গোপন রাখতেন। তখন ধারণা করা হতো এতে তাদের জনপ্রিয়তা কমবে। তবে বর্তমানে আর সেই চল নেই বললেই চলে। বিয়ে থেকে প্রেগন্যান্সি, তারকারা তাদের জীবনের সব মুহূর্ত বেশ গর্ব করে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তার মা হওয়ার খবর এতদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এয়ারপোর্টে এক কিশোরীর সঙ্গে বিদ্যা বালানের কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর গুঞ্জন উঠেছে ইতিমধ্যেই এক কন্যা সন্তানের মা হয়েছেন বিদ্যা বালান।

তবে এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিদ্যা সব গুঞ্জনে পানি ঠেলে দিলেন। এসময় তিনি বলেন, ‘আমার মা হওয়ার গুঞ্জন শুনেছি। কিন্তু আফসোস, আমি মা হইনি। এটা আমার বোনের মেয়ে।’

সাক্ষাৎকারে বিদ্যা আরও জানান, ‘আমার বোনের জমজ ছেলে-মেয়ে। একজনের নাম রুহান আর অন্যজন ইরা। এয়ারপোর্টে আপনারা আমাকে ইরার সঙ্গেই দেখেছেন। সম্পর্কে খালা হলেও আমি ওদের খুব ভালোবাসি।’

বিদ্যার মুখে এমন খবর শুনে অবাক হয়েছেন অনেক নেটিজেন। কেউ কেউ হয়েছেন হতাশও। কারণ ব্যক্তি জীবনে কবে সত্যি সত্যি নায়িকা মা হবেন এমনটাই এখন প্রশ্ন বিদ্যা ভক্ত ও শুভাকাঙিক্ষদের।

২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন অভিনেত্রী। যদিও বিয়ের ১১ বছর পরেও সন্তান নেননি তারা এখনও। তবে ব্যক্তিগত জীবন গোপন রাখতেই ভালোবাসেন অভিনেত্রী।

নিয়ত সিনেমায় শেষ দেখা গিয়েছে বিদ্যা বালনকে। যদিও ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এই ছবিতে তার চরিত্র ছিল মহিলা গোয়েন্দার। আরও ছিলেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতারা। এরপর ‘লাভার্সে’ দেখা যাওয়ার কথা রয়েছে তাঁকে। যাতেআরও থাকবেন ইলিয়ানা ডিক্রুজ ও প্রতীক গান্ধি।

লেবানন সীমান্তে ইসরাইলের সিনিয়র সামরিক কমান্ডার নিহত

লেবানন সীমান্তে ইসরাইলের সিনিয়র সামরিক কমান্ডার নিহত

ডেস্ক রিপোর্ট:

এবার লেবানন সীমান্তে ইসরাইলের এক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তিনি দেশটির ৩০০তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার। সোমবার লেবানন থেকে সীমান্ত অতিক্রম করা যোদ্ধাদের সাথে যুদ্ধে তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদুল্লাহ (৪০) উত্তর ইসরাইলের ইয়ানুহ-জাট শহরের দ্রুজ শহরের বাসিন্দা ছিলেন।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, সোমবার বিকালে সংঘর্ষের সময় গুরুতর আহত হন আবদুল্লাহ। তার সঙ্গে আরও পাঁচজন আহত হন। পরে তার মত্যু হয়।

ইসরাইলি সেনাবাহিনী আরও বলেছে, তারা সোমবার বিকালে লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশকারী দুই যোদ্ধাকে হত্যা করেছে।

প্রসঙ্গত, গত শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে হামলা চালালে অবরুদ্ধ গাজায় বিমান হামলা শুরু করে তেল আবিব। এর জবাবে ইসরাইলকে সতর্ক করে রকেট হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ। এর পর লেবাননেও হামলা চালায় ইসরাইল। তবে লেবানন থেকে বেশ কিছু যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইসরাইলে ঢুকে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

আমরা এগিয়ে যাই, বিএনপি থাক ধ্বংস নিয়ে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমরা এগিয়ে যাই, বিএনপি থাক ধ্বংস নিয়ে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির কঠোর সমালোচনা করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া প্রান্তে পদ্মা রেল সেতু উদ্বোধনের অনুষ্ঠানে এ সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জানান, আমাদের লক্ষ্য দেশকে আরও উন্নত করা। এ জন্য নানা উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছি। আর বিএনপি ধ্বংস নিয়েই আছে। তারা রেল উপড়ে ফেলা, বাসে আগুন, মানুষের জান-মাল ধ্বংস করেছে। তারা এই ধ্বংসের মধ্যেই থাকবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

সরকার প্রধান জানায়, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। একজন ব্যক্তি, একটা ব্যাংকের এমডি থাকতে পারবে না, বলেছিলাম। যদিও তিনি জগৎ বিখ্যাত। তার কারণে পদ্মা সেতুতে অর্থায়ন করবে না বলেছিল বিশ্বব্যাংক। বলেছিলাম, নিজের অর্থায়নে পদ্মা সেতু করবো, করেছি।

তিনি জানান, মাঝে মাঝে দুঃসময় আসে। বিশ্বব্যাপী দুঃসময়, আমাদের কাছেও আসে। এ জন্য উৎপাদন বাড়াতে হবে। নিজের উৎপাদনে নিজেরা চলবো। জাতির পিতার বাংলাদেশ মাথা উঁচু করে চলবে।

আওয়ামী লীগ সরকার আছে বলেই এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে যারা ভোটের কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের ধোয়া তুলে প্রতিদিন আমাদের হটায়। তারা কখনও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। কারণ তাদের প্রতিষ্ঠা হয়েছে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে। যে কারণে তারা ভোট চুরি ছাড়া কোনোদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালে বিএনপি-জামায়াত জোট ৩০০ সিটে পেয়েছে মাত্র ২৯টা সিট। তারপর থেকে তারা নির্বাচন বয়কট, নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, মানুষের জীবন নিয়ে খেলা এই ধ্বংসযজ্ঞ নিয়ে মেতে আছে। বাঙালি জাতিকে আহ্বান করবো, তাদের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। আমরা ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠন করবো।

এ সময় অনাবাদি জমি আবাদের আওতায় আনতে প্রধানমন্ত্রী আবারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৮ লাখ ৪০ হাজার ভূমিহীন ও গৃহহীনকে ভূমি ও গৃহ দিয়েছি। মডেল মসজিদ করে দিয়েছি সব জেলা উপজেলায়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশকে আরও উন্নত করা। ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিচ্ছি। আড়াই কোটি শিক্ষার্থী বৃত্তি-উপবৃত্তি পাচ্ছে। যাতে দেশটা এগিয়ে যায়। ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের লক্ষ্য, স্মার্ট বাংলাদেশ। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। ল্যাব করে দিয়ে কম্পিউটার শিক্ষা দিচ্ছি। লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির মাধ্যমে ৬ লাখ ফ্রিল্যান্সারকে প্রশিক্ষিত করছি। তারা ইউনিয়নে বসে দেশ বিদেশের কাজ করে উপার্জন করছে।

শেখ হাসিনা বলেন, রেলের সার্বিক উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সাড়ে ১৪ বছরে ৮৭৩ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করেছি। ২৮০ কিলোমিটার মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে। ১৩৯১ কিলোমিটার লাইন পুনর্নির্মাণ করা হয়েছে। এক হাজার ৩৭টি নতুন রেল সেতু নির্মাণ ও ৭৯৪টি রেল সেতু পুনর্নির্মাণ করেছি। ১৪৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ ও ২৩৭টি স্টেশন ভবন পুনর্নির্মাণ করেছি। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থায় গুরুত্ব দিয়েছি। আশা করি, ৩ থেকে ৪ বছরেরর মধ্যে বাংলাদেশে রেল যোগাযোগ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ২১ বছর পর আমরা সরকার গঠন করি। তখন থেকেই জনগণের সেবা শুরু করি। এর আগের ২৯ বছর যারা ক্ষমতায় ছিল, তারা কেনো মানুষের জন্য কিছু করতে পারেনি? আসলে তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। তারা চায় না, স্বাধীন দেশটি এগিয়ে যাক।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, চীনের রাষ্ট্রদূত ও রেল সচিব হুমায়ুন কবির প্রমুখ।

এছাড়াও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাসহ সরকারের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

কাঙ্ক্ষিত পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী