All posts by jitu

প্রেমিকের খোঁজে নেটে বিজ্ঞাপন, একদিনে ৩ হাজারেরও বেশি আবেদন!

প্রেমিকের খোঁজে নেটে বিজ্ঞাপন, একদিনে ৩ হাজারেরও বেশি আবেদন!

ডেস্ক রিপোর্ট:

প্রেম কিংবা বিয়ে করতে গেলে পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষা নেবেন খোদ প্রেমিকাই। সিনেমার গল্পে এমনটা দেখা গেলেও, বাস্তবে কখনো এমনটা হতে দেখেছেন? আশ্চর্যজনক হলেও, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে।

হ্যাঁ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের খোঁজে বিজ্ঞাপন দিয়ে নেট দুনিয়ায় হৈ-চৈ ফেলে দিয়েছেন ডাচ তরুণী ভেরা ডিজকম্যানস। তবে প্রেমিক হতে হলে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে তার ঠিকানায় পাঠাতে হবে। আবেদনকারীর সব তথ্য মনে ধরলে তবেই মিলবে ২৩ বছর বয়সী এ তরুণীর প্রেমিক হওয়ার সুযোগ।

গত ১ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে লন্ডনে বসবাস করলেও, নেদারল্যান্ডসের স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা ডিজকম্যানস। সম্প্রতি টিকটকে নিজের প্রেমিক খোঁজার বিষয়টি ভক্ত ও অনুসারীদের সঙ্গে শেয়ার করেন তিনি। বিজ্ঞপ্তি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার প্রেমিক হওয়ার জন্য ৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতি মাসে প্রায় সাড়ে ৩ লাখ ডলার আয় করেন ভেরা ডিজকম্যানস। তবে ভালোবাসা খুঁজে পেতে আবেদনের প্রয়োজন কেন হচ্ছে, তা নিয়ে কৌতুহলী অনেকে।

ভেরা বলেছেন, বিষয়টি একটু অদ্ভুত হলেও তরুণদের কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০২৩ সালে এসে একজন ভালো প্রেমিক খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ না।

ঠিক কী প্রশ্ন রয়েছে ওই ফর্মে?

একেবারে সাধারণ প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন রয়েছে সেখানে। প্রথমে অবশ্যই যিনি আবেদন করছেন তার নাম, ঠিকানা বয়স লিখতে হবে। এর আগে কতজন নারীর সঙ্গে তিনি প্রেম করেছেন, সেই সংখ্যাও উল্লেখ করতে হবে। এমনকি, আবেদনকারী যদি বিবাহিত হন, তাহলে কতদিন বিয়ে হয়েছে, সেই সংক্রান্ত তথ্য দিতে হবে প্রথমেই। আর এইসব লিখতে হবে পূর্ণবাক্যে।

এরপরও একগুচ্ছ প্রশ্ন রয়েছে। সেসবের উত্তর অবশ্য দিতে হবে হ্যাঁ কিংবা না-তে। আর সেই তালিকায় প্রথম প্রশ্ন হলো, আবেদনকারী চাকরি করেন কি না, পরিবারের সঙ্গে থাকেন নাকি একা। একইসঙ্গে রয়েছে কিছু সাধারণ প্রশ্ন। যেমন আবেদনকারীর কোন কোন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে।

সবচেয়ে অবাক করা প্রশ্ন হলো, ওই ব্যক্তি কার্টুন দেখেন কি না? ভাবছেন, এমন আজব সব প্রশ্ন ওই তরুণী কেন ফর্মে রেখেছেন? ভেরার দাবি, তিনি এবার স্থায়ী সম্পর্কে জড়াতে চান। তার আগে সঙ্গীকে পুরোপুরি জেনে নিতে চান।

প্রেম করতে করতে এইসব উত্তর খুঁজতে নারাজ তিনি। আগে থেকেই সব জেনে নিয়ে, যার সঙ্গে মিলবে তার সঙ্গেই প্রেম করবেন বলে ঠিক করেছেন ভেরা। তবে সমবয়সী কারও সঙ্গেই প্রেম করবেন বলে জানান তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ

বাদ পড়া ভোটারদের বিশেষ সুযোগ

ডেস্ক রিপোর্ট:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে বিশেষ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে। এই সময়ে কেউ ভোটার হতে আবেদন করলে তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের জন্যও আবেদন করা যাবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির এই সিদ্ধান্তের তথ্য জানান ইসির সচিব মো. জাহাংগীর আলম।

সচিব জানায়, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী- প্রতি বছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের (২০২২) ভোটার তালিকা প্রকাশ হয়েছে চলতি বছরের ২ মার্চ।

জাহাংগীর জানান, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন, কিন্তু ভোটার হতে পারেননি বা বাদ পড়েছেন, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেজন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।’

হাফপ্যান্ট পরে অজু করলে অজু হবে?

হাফপ্যান্ট পরে অজু করলে অজু হবে?

ডেস্ক রিপোর্ট:

নামাজের মতো মৌলিক ইবাদত ছাড়াও সবসময় অজু করার বিশেষ ফজিলত আছে ইসলামে। হজরত আনাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছিলেন, ‘হে আমার বেটা! সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকবে। কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায় যার জান কবজ করেন তার শাহাদাতের মর্যাদা লাভ হয়।’ (শুয়াবুল ঈমান, বায়হাকি, হাদিস, ২৭৮৩)

অজু করার নিয়ম হলো- পূর্ণ মুখ বা চেহারা ধোয়া, দুই হাত কনুইসহ ধোয়া, মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা, দুই পা টাখনুসহ ধোয়া।

এ বিষয়ে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসেহ কর, এবং পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নাও। এবং যদি তোমরা অপবিত্র থাক, তবে বিশেষভাবে পবিত্র হবে। (সূরা মায়েদা, (৬) আয়াত, ৫)

স্বাভাবিক শালিন পোশাকে অজু করা উচিত। কারণ, সতর ঢাকা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর আবশ্যক। অপরদিকে হাফপ্যান্ট পরলে সতর অনাবৃত থাকে। তাই হাফপ্যান্ট পরা এবং পরিধান করে অজু করা উচিত নয়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা আবৃত করে এবং যা শোভাস্বরূপ। বস্তুত তাকওয়ার যে পোশাক, সেটাই সর্বোত্তম। এসব মহান আল্লাহর নিদর্শনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।’ (সুরা আরাফ, আয়াত, ২৬)

হাদিস শরিফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাক। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (কিরামান-কাতিবীন) যারা পেশাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোন সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা কর এবং সম্মান কর।’ (সুনানে তিরমিজি, হাদিস, ২৮০০)

তারপরও কেউ যদি হাফপ্যান্ট পরে করে অজু করে তাহলে তার অজু হয়ে যাবে। তবে কাজটি অনুচিত হবে এবং এব্যাপারে কাউকে উৎসাহিত করা যাবে না।

সুদানে আধা সামরিক বাহিনীর নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক:

একের পর এক নিশেধাজ্ঞা জারি করে রীতিমতো হইচই ফেলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বেশ কয়েকটি দেশের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিশেধাজ্ঞা দিয়েছে দেশটি। এবার নতুন করে নিশেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র।

সুদানের আধা সামরিক বাহিনীর নেতা আবদেল রহিম হামদান দাগালোর (আবদেল রহিম) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)।

নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলেন, আবদেল রহিমের নেতৃত্বে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর সদস্যরা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত। এর মধ্যে আছে বেসামরিক লোকজনের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত হত্যাকাণ্ড, যৌন সহিংসতার ব্যবহার। এ বছর ১৫ এপ্রিল আরএসএফ এবং সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) মধ্যে সংঘাত শুরু হয়।

তখন থেকে উভয় পক্ষই অস্ত্রবিরতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আরএসএফ এবং মিত্র মিলিশিয়ারা দারফুর এবং অন্যান্য স্থানে বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘন করেছে।ট্রেজারি ফর টেরোরিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সে আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেন, সুদানে মারাত্মক এবং বিস্তৃত মানবাধিকার লঙঘনের জন্য দায়ী যারা তাদেরকে জবাবদিহিতায় আনতে এই নিষেধাজ্ঞা।

বিবৃতিতে আরও বলা হয়, যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে এবং আঞ্চলিক অস্থিতিশীলতায় জড়িত তাদের বিরুদ্ধে থাকবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, আবদেল রহিম আরএসএফের একজন উচ্চ পদস্থ নেতা। তিনি আরএসএফের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহামেদ হামদান দাগালোর ভাই।

গণমিছিলের রুট জানালো বিএনপি

অনলাইন ডেস্ক:

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এই গণমিছিল করবে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে।

এই গণমিছিল হবে একদফার ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের অন্যান্য জোট ও দল ওইদিন ঢাকায় নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর এই পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করেছে তারা।

মির্জা ফখরুলদের মস্তিষ্কের পুরোটাই নষ্ট হয়ে গেছে : হানিফ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, সম্প্রতি বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্য শুনে মনে হয়, আন্দোলন, সংগ্রাম করে ব্যর্থ হওয়ার কারণে তাদের মস্তিষ্কের পুরাটাই নষ্ট হয়ে গেছে। তার মাথা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে দেখা দরকার।

বুধবার (৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকাবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে হবে। যারা দেশকে পেছনে নেওয়ার কথা বলে তাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি কখনোই ভালো লাগবে না। এই সরকার জনগণের জন্য কিছু করে নাই- এই কথা যারা বলে তারা হয় অন্ধ অথবা তারা বুদ্ধিপ্রতিবন্ধী।

হানিফ বলেন, কোনো একটি রাজনৈতিক দলের অংশ নেওয়া বা না নেওয়ার উপরে নির্বাচনের কিছু আসে যায় না। নিবন্ধিত দলের মধ্যে যদি কোনো একটা বা দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে, এতে মনে হয় না নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সদস্য এবং ঝাউদিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর জাহান শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়াতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য আবারও দুঃসংবাদ দিলো দেশটির ইমিগ্রেশন। ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। কিন্তু এর বাইরেও বহু বাংলাদেশি রয়েছে যারা অবৈধভাবে দিন রাত কাটাচ্ছে। গ্রেপ্তারসহ নানা অতঙ্কও রয়েছে তাদের মাঝে।

তারা সাফ জানিয়েছে দিয়েছে, অবৈধ অভিবাসীদের বৈধতার নতুন কোনো কর্মসূচি নেয়নি দেশটির অভিবাসন বিভাগ। শুধু ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা অবৈধভাবে বসবাস করছিলেন, তাদের জন্য সরকার চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে বৈধ হওয়ার জন্য রিক্যালিব্রেশন ২.০ প্রোগ্রাম চালু করে। যা এই বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে।

গতরাতে ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ৩১ ডিসেম্বর, ২০২২-এর পর থেকে অবৈধ স্ট্যাটাসসহ বিদেশিদের রিক্যালিব্রেশন প্রোগ্রাম ২.০ এর অধীনে কখনই বিশেষ অনুমোদন জারি করেনি। এই ধরনের অনুমোদন সরকার কর্তৃক নির্ধারিত নীতি লঙ্ঘন করেছে যখন এটি এই বছরের ২৭ জানুয়ারি আরটিকে ২.০ প্রোগ্রাম চালু করেছিল।

নীতিটি স্পষ্ট, শুধু বিদেশি নাগরিক যারা ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত অবৈধ ছিল এবং তারা আরটিকে ২.০ অনুমোদনের জন্য যোগ্য এবং বিবেচিত হবে। এ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য না ছড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এ বিষয়ে একটি ভাইরাল হোয়াটসঅ্যাপ ভয়েস নোট বার্তা অনুসরণ করে দাবি করেছে, ইমিগ্রেশন বিভাগ ৩১ ডিসেম্বর, ২০২২ এর পরে অবৈধ অবস্থানসহ বিদেশিদের জন্য একটি আরটিকে ২.০ বিশেষ অনুমোদন জারি করছে ইমিগ্রেশন। ভয়েস নোটে আরও দাবি করা হয়েছে, ২০২৩ সালে দেশে প্রবেশ করা মাত্র পাঁচ হাজার আবেদনকারীদের বিশেষ অনুমোদন দেওয়া হবে।

ইমিগ্রেশন বিভাগ এই দাবি অস্বীকার করছে এবং জনসাধারণকে এজেন্ট ও মধ্যস্বত্বভোগীদের কৌশলে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।

৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু পাড়ি দিল ৭ মিনিটে

অনলাইন ডেস্ক:

পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়েছে ট্রেন। ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় যায় ট্রেনটি। এ যাত্রায় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে মাত্র সাত মিনিট।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। ঠিক ১১টা ২৬ মিনিটে পদ্মা সেতুতে ট্রেন ওঠে। ঠিক ১১টা ৩৩ মিনিটে পদ্মা সেতু পার হয়।

পরীক্ষামূলক এই ট্রেনের যাত্রী হিসেবে ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রেলওয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের বিষয়টি জানিয়েছেন।

মন্ত্রী জানান, ‘পদ্মা সেতু হয়ে রেলপথ উদ্বোধনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিয়েছেন ১০ অক্টোবর। সেদিন একটি সুধী সমাবেশও অনুষ্ঠিত হবে। এর আগে ৭ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে একটি ট্রেন কমলাপুর থেকে ভাঙ্গা অংশ পর্যন্ত যাবে ও ফিরে আসবে। পুরো রেল প্রকল্প যশোর পর্যন্ত। সেটি উদ্বোধন হবে ২০২৪ সালের জুনে। আর এ বছর চালু হবে ফরিদপুরের ভাঙ্গা জংশন পর্যন্ত।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।

জানা গেছে, রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পদ্মা সেতু দিয়ে মানুষের রেল যোগাযোগ সহজ হবে। এর মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হবে আরেকটি মাইলফলক। সেই সঙ্গে জিপিডিতে রাখবে বড় ভূমিকা।

পদ্মা রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত ২০টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৪টি স্টেশনই নতুন। পুরোনো ছয়টি স্টেশনকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানো হচ্ছে। কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের নিমতলায় নতুন দুটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগর ও মাওয়া স্টেশন নির্মাণকাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে। মাওয়া স্টেশনের পরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরায় নির্মিত হচ্ছে ‘পদ্মা স্টেশন’। পদ্মা স্টেশনের পরে শরীয়তপুরে ‘শিবচর স্টেশন’। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় উন্নত দেশের আদলে নির্মাণ করা হচ্ছে জংশন। ভাঙ্গা থেকে একটি লুপ লাইন ফরিদপুর সদর ও অন্য একটি লুপ লাইন নাগরকান্দা পর্যন্ত যাবে।

নতুন কোনো সম্পর্কে জড়াইনি: জেসিয়া

নতুন কোনো সম্পর্কে জড়াইনি: জেসিয়া

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত অভিনেত্রী জেসিয়া ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এমআর-৯: ডু অর ডাই’। এতে রূপা চরিত্রে অভিনয় করেন তিনি। যদিও প্রথম চলচ্চিত্রে খুব বেশি আলো কেড়ে নিতে পারেননি, তারপরও নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে খুব বেশি আশাবাদী তরুণ এ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন জেসিয়া। তিনি জানায়, প্রেম করছেন না, বিয়ের পরিকল্পনাও আপাতত নেই তার। আগামীতে অভিনয়ে মনোযোগী হতে চান এবং দর্শকের ভালোবাসা পেতে চান।

একসময় ইউটিউব কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন জেসিয়া। যা পরবর্তীতে ভেঙে যায়। চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসেন সালমান। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে জেসিয়া জানান, ‘না, আমি নতুন কোনো সম্পর্কে জড়াইনি। প্রেম করছি না আমি। প্রেম করলে সবাই জানত। আপাতত এসব নিয়ে ভাবছি না। বিয়ের পরিকল্পনাও আপাতত নেই আমার।’

‘এমআর-৯’ ছবিতে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী জানান, “দুই বছর ধরে কঠোর পরিশ্রম করেছি ছবিটির জন্য। অনেক ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। আহতও হয়েছি। বলতে গেলে ‘এমআর-৯’ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কেননা, এই সিনেমা করতে গিয়েই আমাকে অনেক নতুন কাজ শিখতে হয়েছে। নতুন টার্ম শিখেছি, শিখেছি ফাইটিং।”

আগামীর ভাবনা প্রসঙ্গে জেসিয়ার ভাষ্য, ‘আমি এটাকে (এমআর-৯) একটা সুযোগ হিসেবে নিয়েছি। আমি মনে করি, এটি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমি চেষ্টা করব আমার দর্শকদের মন রক্ষা করে চলার।’

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। এই সুন্দরী প্রতিযোগিতার প্ল্যাটফর্ম থেকেই ‘বিতর্ক’ পিছু নেয় তার। তারপর মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন। ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির।

বছরের সেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজ-এডারসন

বছরের সেরা গোলরক্ষকের দৌড়ে মার্টিনেজ-এডারসন

ডেস্ক রিপোর্ট:

গত এক বছরে সেরা গোলরক্ষক কে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া এমিলিয়ানো মার্টিনেজ এবং ম্যানসিটিকে ট্রেবল জেতানো ব্রাজিলের এডারসন মোয়ারেস এই দুজনের নামই হয়ত ফুটবল ভক্তদের মাঝে বেশি শোনা যাবে। এছাড়া আর্সেনালের হয়ে দুর্দান্ত সময় কাটানো অ্যারন র‍্যামসডেল কিংবা বার্সেলোনার মার্ক আন্দ্রে টের স্টেগানের নামও আসবে বারবার।

প্রত্যাশিত সে সব নামই গেল বর্ষসেরা গোলরক্ষকদের ‘লেভ ইয়াসিন’ পুরস্কারের প্রাথমিক মনোনয়নে। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বছরের সেরা গোলরক্ষককে দেওয়া হয় এই পুরস্কার। সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামেই করা হয়েছে এর নামকরণ।

চলতি বছরের মনোনয়নে বিবেচনায় নেওয়া হয়েছে ক্লাব এবং বিশ্বকাপের পারফর্ম্যান্স। তাতে সবার আগে এসেছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের নাম। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে করেছেন দুর্দান্ত পারফর্ম। ফিফার বর্ষসেরার গোলরক্ষকও হয়েছেন তিনি। à¦