All posts by jitu

কু‌মিল্লার নিউমা‌র্কেট মসলার বাজা‌রে অ‌ভিযান: ৪ প্রতিষ্ঠান‌কে ১৪ হাজার টাকা জ‌রিম‌ানা

 

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লা নগরীর নিউমা‌র্কেট এলাকায় মসলার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা ক‌রে ৪ প্রতিষ্ঠান‌কে ১৪ হাজার টাকা জ‌রিম‌ানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংররক্ষণ অ‌ধিদপ্তর।

মূল‌্য তা‌লিকা দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শন না করা, মসলার মূল‌্য বা‌ড়ি‌য়ে লেখা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভিযো‌গে এ জ‌রিমানা করা হয়।

সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, নিউমা‌র্কেট ব‌্যবসায়ী স‌মি‌তির সে‌ক্রেটা‌রি ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জ‌রিমানাকৃত প্রতিষ্ঠানগু‌লো যথাক্রমে ব্রাদার্স ট্রেড ইন্টারন‌্যাশনাল ১ হাজার, তু‌হিন স্টোর ১ হাজার, মা ডিপার্টমেন্টাল স্টোর ২ হাজার এবং আপন ফ‌্যা‌মি‌লি ডিপার্টমেন্টাল স্টোর‌কে ১০ হাজার টাকা। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

স্মৃতিময় ক্যাম্পাস যাদের সাথে চলে

সাইদুল হাসান:

পাখপাখালির গুঞ্জনে জাগে ভোর। পথের দু’পাশে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডাল। তাতে লাল লাল আগুনমাখা ফুল। হলুদ ফুল গুলো যেন সূর্যের বরপুত্র হয়ে ঝুলে আছে। পাহাড়ের চূড়ার একমনে দাঁড়িয়ে খেজুর গাছ। তার বুক জড়িয়ে আছে হলুদ খয়েরি রঙের ফল। আমগাছ গুলো খা খা শব্দে ডুকরে কেঁদে ওঠে সন্তান হারিয়ে নিঃস্ব হয়ে। কাঁঠাল গাছও কিন্ত সে দলে। শহিদ মিনারের পাশে বাতাসে ভাসে সুবাসিত ঘ্রাণ। অপ্রতিরোধ্য সাহস নিয়ে দাঁড়িয়ে আছে বাংলা মায়ের সন্তান – শহিদ মিনার।

যা কাঁটা বেঁধেছিল পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকের দেহে। তার সম্মুখে সবুজ ঘাসে বিছানো বিশাল মাঠ। যা ধন্য সহস্রাধিক পদস্পর্শে। সুসজ্জিত মসজিদ থেকে মুয়াজ্জিনের সুমিষ্ট স্বরে আজান ভেসে আসে পাঁচ বেলা। তারি পাশে বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হল। ঐ যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশ ছুবার স্বপ্নে বেড়ে ওঠে বিজ্ঞান, প্রকৌশল, আইন অনুষদ। মসজিদের রাস্তা ধরে কিছু হাঁটলেই মান্নু মামার ক্যাফে। যেখানে প্রতিনিয়ত জমে স্মৃতি, সুখ-দুঃখের আড্ডা।

কানে ভাসে খাবারের টুকেন নিয়ে দাঁড়িয়ে থাকার হইচই। ২য় তলায় সাংস্কৃতিক সংগঠন গুলোর কক্ষে জমে আড্ডা। প্রাণবন্ত সাংস্কৃতিক চর্চার আসর। নেমে এসে পথচলি। ঐ দেখা যায় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ স্মৃতি আবাসস্থল। তারি পাশে বিদ্রোহী নজরুলের স্মৃতির মিনার৷ প্রিয় শিক্ষকদের ডরমিটরি। আছে নবাব ফয়জুন্নেসা ও শেখ হাসিনার স্মৃতিতে আবাস্থল। কাঁঠাল তলা, চিঠি চত্বর, গোল চত্বর, ব্যাডমিন্টন কোর্ট চত্বর, পাখির আবাসস্থল কত চমৎকার! কতশত কথার ব্যাংক, স্মৃতির গুদামঘর সেথায়।

এইতো মুক্তমঞ্ছ। আহা! নাচ, গান সাংস্কৃতিক সন্ধায় কেটে গেল, যায় কত প্রহর। একমনে শিল্পীর দিকে তাকিয়ে থাকা, পারফর্ম করা কত যে স্মৃতিমধুর! চোখ পড়ল নীল বাস খ্যাত প্রিয় রঙিলা বাহনের পানে। ওদেরকে কত্ত মিস করি! কখনো বসে ঘুমিয়ে, দাঁড়িয়ে কিংবা ঝুলে হতো চলাচল। সিট নিয়ে কত যে কতশত গল্প আর আলাপচারিতা! কখনো বা প্রিয় মানুষের পাশে সিট থাকা। লাল বাসও কিন্তু কম নয়। ওরাও স্মৃতিতে ভেসে বেড়ায় উড়োজাহাজ রূপে। নিরবে দাঁড়িয়ে সফলতার গল্প শুনায় কলা ও মানবিক অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদ। একটু হাঁটলেই প্রশাসনিক ভবন। সামনে দাঁড়ানো চেতনার বঙ্গবন্ধু ভাস্কর্য। ওদিকে স্টিলে কুবি নামফক। হাঁটতে হাঁটতে পৌঁছে দেখি এ এক বিশালদেহী মেইন গেইট। কত অপূর্ব! নয়নাভিরাম! গর্বে ভরে ওঠে বুক। চোখের কোণে প্রশান্তির জল।

প্রাণভরে শ্বাস নিই। সামনে দেখা মেলে ফটোস্ট্যাটের দোকানগুলো। এসাইনমেন্ট, নোটখাতা, টার্মপেপারের প্রিন্ট আউট নিয়ে জমা কত স্মৃতিমধুর গল্প! তারি একটু সামনে মামা হোটেল, ইউসুফ টি স্টল, নবী মামার হোটেল, ওলি মামার দোকান ও সামাজিক বন। এতো সুখ, স্মৃতিতে ভরপুর আমা(দে)র কুবি ক্যাম্পাস। যাকে ঘিরে প্রতিনিয়ত বেড়ে ওঠে হাজারো স্বপ্ন ও প্রত্যাশা। কুবির ১৮তম বছর পদার্পন উপলক্ষে চাই ভালো থাকুক কুবি ক্যাম্পাস। ভালো থাকুক কুবির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গণ। সমৃদ্ধি ও ভালোবাসায় বাঁচুক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

কুবিতে বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে নানা উৎসব আয়োজন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় পায়রা উড়ানো, আনন্দ শোভাযাত্রা, কেক কাঁটার মধ্য দিয়ে প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

থিম সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া প্রোগ্রাম জুড়ে নবীন, প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহনে মঞ্চ ছিল উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস, প্রতিবর্তন, থিয়েটার, ব্যান্ড দল প্ল্যাটফর্মের গান, নাটক ও নৃত্যের পরিবেশনায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় দিবস আমাদের চেয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বেশি আনন্দের। শিক্ষার্থীদের পড়াশোনা এবং অন্যন্যা কার্যক্রমের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এখন একটি স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দশায় অনেক অত্যাচার সহ্য করে একটা স্বাধীন দেশ দিয়েছে। সেই দেশের মধ্যে দাঁড়িয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আজকের এই বিশেষ দিনে প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। তাদের মধ্যে থেকে কেউ কেউ শিক্ষক হয়ে দেশের সেবা করে। আবার কেউবা সরাসরি দেশের সেবা করে। প্রাক্তন শিক্ষার্থীদের আগমনে এই ক্যাম্পাস কে আরও বেশি মনোমুগ্ধকর করছে। সকলের সহযোগিতার মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অবদান রাখার সময় এখন আমাদের। গত এক বছরে আমরা বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছি যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। প্রথমত, আমরা গবেষণায় উদ্ভুদ্ধ করার জন্য ভাইস চ্যান্সেলর ও মেধা এওয়ার্ড চালু করেছি। কিন্তু এই পথচলা এতটা সহজ ছিল না। আমাদের অনেক চ্যালেন্জ গ্রহন করে এগিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।

চাঁদপুর-কুমিল্লা সড়কে প্রাইভেটকার চাপায় অসহায় বৃদ্ধা নারীর মৃত্যু!

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া ঠাকুর বাড়ি এলাকায় প্রাইভেটকার চাপায় মায়া রানী (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা সূত্রধর বাড়ির মৃত বেনুলাল সূত্রধরের স্ত্রী মায়া রানী বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কুমিল্লাগামী ঢাকা জর্জ কোর্টের এ্যাডভোকেট এর স্টিকার সম্বলিত ঢাকা মেট্রো-গ ১২-০৪০৪ নম্বরের একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে গেলে পিছনে থাকা একটি মোটরসাইকেল প্রাইভেটকারটিকে ধাওয়া করে বাকিলা এলাকা থেকে আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে। এতে ঘটনাস্থলেই মায়া রানীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান। মায়া রানী পারিবারিকভাবে খুবই অসহায়।

নিহত মায়া রানীর নাতি পরেশ চন্দ্র জানান, আমার দাদি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে লাকড়ি কুড়াতে গেলে পশ্চিম দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই পক্ষের লোকজনকে থানায় নিয়ে আসা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের পর দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হবে। তবে নিহতের লাশ বাড়িতেই রাখা হয়েছে।

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক:

এম আবু ফয়েজকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে ১০১ সদস্যের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ মে এই কমিটি অনুমোদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এম মোহাম্মদ আলী এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রহমত উল্লাহ মিথুন, যুগ্ম-আহ্বায়ক এসএম আবু তালেব মিয়া, আজিজুল হক রাসেল, সাইফুল ইসলাম শুভ, হাফিজুল ইসলাম ওয়ালিদ, নাসির উদ্দিন বাবু, বাহা উদ্দিন সোহেল, কামরুজ্জামান, জহিরুল ইসলাম জুয়েল, রাসেল মিয়া (রাশেদ রুদ্র), মাকসুদা আক্তার রিমা, সুফিয়ান সদস্য বাহাদুর সাজেদা আক্তার, গোবিন্দ হালদার, মনি কাওছার (কুঠিয়াল) শফিকুর রহমান।

আইপিএল ফাইনালে বৃষ্টির হওয়ার শঙ্কা

অনলাইন ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। তবে এই ফাইনাল ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

গত শুক্রবার বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর হয়েছিল টস। খেলা শুরু হয়েছিল ৩০ মিনিট পর। পূর্বাভাস অনুযায়ী রবিবার ফাইনালের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমদাবাদে। রবিবার বিকাল বা সন্ধায় আমদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। হতে পারে বজ্রসহ বৃষ্টিও। ফলে বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল।

ম্যাচ আয়োজন করা কি সম্ভব হবে? ম্যাচ হওয়ার সম্ভাবনা খারিজ করে দেননি আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, রবিবার সারা দিনই আমদাবাদের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দুই ঘণ্টা বৃষ্টি হতে পারে। কোন সময় এবং কতক্ষণ বৃষ্টি হবে, তার উপর নির্ভর করবে আইপিএল ফাইনালের ভাগ্য। প্রয়োজনে পিছতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি। যা হওয়ার তা হবে সূর্যাস্তের পর। সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ওগানের সমর্থনে বিজয়ের পাল্লা ভারী এরদোয়ানেরই

অনলাইন ডেস্ক:

তুরস্কের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান অফ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে, বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রবিবার স্থানীয় সময় সকাল আটটায় নির্বাচনের ভোটকেন্দ্র খোলা হয় এবং বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে। তুরস্কের ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটার এই কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকের নির্বাচনে ভোটগ্রহণের জন্য তুরস্কে এক লাখ ৯২ হাজার নির্বাচনীকেন্দ্র খোলা হয়েছে। এই বিপুল ভোটের মধ্যে ৬০ লাখের বেশি নতুন ভোটার রয়েছেন যারা জীবনে প্রথমবারের মতো এই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন।

গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট এরদোয়ান শতকরা ৪৯.৫ ভাগ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদারওগ্লু পেয়েছেন ৪৪.৯% ভোট।

নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান রান অফ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ওগান ৫.২ ভাগ ভোট পেয়েছিলেন। ওগানের সমর্থনের কারণে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ান নির্বাচনে বিজয়ী হবেন।

সূত্র : পার্সটুডে।

সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে :মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী অবৈধ সরকার এখন দিশেহারা হয়ে অমানবিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। রবিবার দলটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সকালে রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলা দায়ের এবং হত্যা, গুমসহ অব্যাহত গতিতে গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার।

তিনি বলেন, বর্তমান সময়ে এই গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরণের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

গাজীপুরের মতোই আগামী সব নির্বাচন সুষ্ঠু হবে : ইসি

অনলাইন ডেস্ক:

গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে-এমন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে।’

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি মো. আলমগীর।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতি প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘৪৫ দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী, তা আমাদের জানাও নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে উল্লেখ করে ইসির এই কমিশনার বলেন, ‘বিদেশিরা কী চাইল, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ নয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো চাপ কখনোই আসেনি।’

তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে।’

নিষেধাজ্ঞা নিয়ে আমাদের মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশিরা আমাদের বন্ধু, প্রভু নয়।’আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ভিসানীতি নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসানীতি নিয়ে নাটক সাজানো হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার জন্য। আমরা তো এই পলিসির মধ্যেই আছি, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার প্রক্রিয়া শুরু করেছি। আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন শেখ হাসিনা, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

নির্বাচনে বিএনপি বাধা দিতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার উল্লেখ নেই। তাই এ বিষয়ে কথা বললে বিএনপি ভিসানীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কী হবে, সেটাই দেখার বিষয়।’

‘বিএনপি অসুস্থ রাজনীতি করে’ উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো অবস্থায় বিএনপির নেতাদের ওপর আক্রমণ করা যাবে না। তবে তারা করলে আর ছাড় নয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে।’

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী ও মির্জা আজমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।