All posts by jitu

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লড়ির ধাক্কায় মো. মকুল (৩০) নামে এক বাস হেলপার নিহত হয়েছে।

রবিবার (৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুকুল রাজশাহীর জঙ্গলিয়া এলাকার বাসিন্দা। তিনি ভাই-ভাই পরিবহনের বাস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যানযট দেখতে পেয়ে এগিয়ে আসি। এসে দেখি একজনের লোক মারা গেছে। পরে আমি পুলিশে খবর দিয়েছি। জানতে পারি ঢাকাগামী যাত্রীবাহী বাস পালকি সিনেমা হলের সামনে যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি লং ভ্যাহিকল (লড়ি) বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারি নিহত হয়। ওই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছি। লড়িটি আটক করা হলেও চালক পলাতক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

 

বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মুঠোফোনে ভিডিও ধারণ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে (২২) তুলে নিয়ে ধর্ষণ করে মুঠোফোনে ভিডিও-ছবি ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

শনিবার (৬ মে) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো.সোহেল (৩০)। সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন সর্দারের নতুন বাড়ির সাহাব উদ্দিন সর্দারের ছেলে।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে দুই বছর আগে পারিবারিকভাবে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় ৪ লক্ষ টাকা দেন মোহরে ভিডিও কলে বিয়ে দেওয়া হয়। অভিযুক্ত যুবক ভিকটিমের স্বামীর বন্ধু। ভিকটিমের স্বামী প্রবাসী। নিজে প্রবাসে থাকায় সে তার বন্ধু সোহেলের মাধ্যমে তার শ্বশুর বাড়িতে বিভিন্ন বাজার সদাই করে দিত। এ সুযোগে বন্ধুর স্ত্রীর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে গেলে উৎ পেতে থাকা সোহেল তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মুঠোফোনে ছবিও-ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী পরিবার অপহরণকারীর পরিবারকে ভিকটিম উদ্ধারে চাপ সৃষ্টি করলে গতকাল ৬ মে রাত সাড়ে ১২টার দিকে অপহরণকারী ভিকটিমকে বসুরহাট বাস স্টেশনে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

এজাহার সূত্রে আরো জানা যায়, এর আগেও সোহেল ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছে। সোহেল ভিকটিমকে হুমকি দেয় তার সাথে প্রতিনিয়ত কথা এবং শারীরিক সম্পর্ক না করলে মোবাইলে থাকা নগ্ন ছবিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার। একই সাথে ভিকটিমকে খারাপ কাজে বাধ্য করতে নগ্ন ছবিও ভিডিও তার মুঠোফোনে সংরক্ষণে রাখে। ব্ল্যাকমেইল করতে ভুক্তভোগী গৃহবধূর মুঠোফোনে তার ভিডিও ছবি প্রেরণ করে সোহেল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে গণধোলাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা।এসময় স্থানীয় লোকজন দুই ডাকাতকে গণধূলাই দেয়।

শুক্রবার রাত দেড়টায় উপজেলার মোকাম ইউনিয়নের কেদারপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টা রড, বড় একটা ছুড়ি, হাসুয়া ৩টা, চাইনিজ কুড়াল ১টা উদ্ধার করে।

দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী, এএসআই সাইদুল ইসলাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এবং স্থানীয় লোকজন অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ডাকাতকে অস্ত্রসহ আটক করে গণধূলাই দেয়। পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।এসময় ১০-১২ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলেন, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল আলিম (২৪), কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়ং গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল হাসান (২৭)।

পুলিশ আরও জানান, আটক হওয়া ডাকাতদের জিজ্ঞেস করলে তাদের সঙ্গী ১০-১২ জন ডাকাতের নাম জানায়।

অন্য দিকে পালিয়ে যাওয়া ডাকাতরা হলেন, দেবিদ্ধার উপজেলার মাশিকাড়া গ্রামের ধনুমিয়ার ছেলে বাশার (৩০), একই উপজেলার ছোটনা গ্রামের জাকির হোসেনের ছেলে নাজমুল হাসান (২৩), চান্দিনা উপজেলার পিহর গ্রামের পিতা অঞ্জাত আবুল কাসেম (৩০), সদর উপজেলার পালপাড়া গ্রামের মফিজের ছেলে সাগর (২৭), বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাচ কিত্তা গ্রামের আব্দুল জলিলের ছেলে রবিউল (২৮), একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে কাউসার (২৭), একই গ্রামের হাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৬)।

এছাড়াও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বুড়িচং থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটক দুই ডাকাতকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পরেই বাড়ির ছাদে মিলল শিশুর লাশ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পর্শে সুইটি আক্তার (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজের একদিন পর বাড়ির ছাদেই ওই শিক্ষার্থীর লাশ পাওয়া যায়।

সুইটি উপজেলার গুনিয়াউক দক্ষিণ গ্রামের মৃত মো. আসমত আলীর মেয়ে। সে গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে সুইটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুইটির ভাই ঘরের পাশে একটি আমগাছে আম পাড়তে ওঠে। এ সময় সে ছাদে সুইটির লাশ দেখতে পায়।

মৃত্যুর কারণ সম্পর্কে তার পরিবারের সদস্যরা জানান, সুইটি শুক্রবার সকালে বাড়ির ছাদে উঠেছিল আম পাড়তে। এ সময় বিদ্যুৎপৃষ্টে সে মারা যায়।

গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যান মো. জিতু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুরে অভিযান চালিয়ে দাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন, কুমিল্লার সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মৃত. বাচ্চু মিয়ার ছেলে মোঃ শরীফ (২৭) ও চান্দিনা উপজেলার হারং গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২০)।

এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শনিবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

 

আন্তর্জাতিক ডেস্কঃ

আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হলো রাজা তৃতীয় চার্লসকে। তবে তিনি এই মুকুট জীবনে একবারের জন্যই পরবেন। খবর বিবিসি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা নির্বাচিত হন। আজ শনিবার তিনি শপথ নেন। রাজা পবিত্র গসপেলের ওপর হাত রাখেন এবং আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ণ রাখার শপথ নেন। এরপর তাকে মুকুট করা পরানো হয়।

এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।

এবারের রাজার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকছেন। এ নিয়ে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক নিরাপত্তায় আচ্ছন্ন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার ৩০০ বিশেষ অতিথি।

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (৬ মে) সকালেই শুরু হয়েছে উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে জড়ো হয়েছেন লন্ডনে।

৭০ বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরও ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।

আবারো প্রাণোচ্ছল কুবি ক্যাম্পাস

চাঁদনী আক্তার, কুবিঃ

পবিত্র রমজান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমার দীর্ঘ ছুটির পর আগামী রবিবার (৭ মে) খুলবে লাল মাটির ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে। আবারো পুরোদমে ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়বে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইতোমধ্যে প্রাণের ক্যাম্পাস আবারো প্রাণোচ্ছল হয়ে উঠেছে, শিক্ষার্থীরা চলে আসছে ক্যাম্পাসে।

একাডেমিক ছুটি ৪ মে (বৃহস্পতিবার) শেষ হয়ে আগামী ৭ মে ( রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সচল হবে। তবে প্রশাসনিক কার্যক্রম ১৬ এপ্রিল থেকে ২ মে বন্ধ থাকার পর ৩ মে থেকে শুরু হয়।

ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিফাত জানান, ঈদ হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের উৎসব। ঈদের মাধ্যমেই আমরা পরিবার, আত্মীয়স্বজনদের সাথে এক হওয়ার সুযোগ পাই। দীর্ঘদিন ঈদের ছুটিতে বাসায় ছিলাম। পরিবারকে সময় দিয়েছি। পরিবারের সবার সাথে আনন্দ করেছি। এত আনন্দের মধ্যেও প্রাণের ক্যাম্পাসকে মিস করছিলাম খুব। ছুটি শেষে আবারও আমরা ক্যাম্পাসে ফিরে এসেছি। আগামীকাল থেকে আবারো ক্লাস পরীক্ষা শুরু হবে। ক্যাম্পাস হয়ে উঠবে উৎসবমুখর।

দীর্ঘদিন ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ের ১৫ তম আবর্তনের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রোম্মানা হোসেন জানান, পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে আবারো ক্যাম্পাসে ফিরে এসেছি, এতোদিন বাসায় থেকে এখন ক্যাম্পাসে আসতে একটু খারাপ লাগা কাজ করেছে, পরিবারকে মিস করছি কিন্তু বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হবে এজন্য ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার নতুন রঙে রাঙানো ক্যাম্পাস দেখে। আগামীকাল থেকে যথারীতি আমরা ক্লাস পরীক্ষা, প্রেজেন্টেশনে ব্যস্ত হয়ে পড়বো।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

শিক্ষামন্ত্রীর মায়ের ইন্তেকাল : আগামীকাল বাদ আসর জানাজা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদ শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মরহুমা রহিমা ওয়াদুদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর পাটওয়ারী বাড়ি।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রবিবার (৭ মে) সকালে দেশে ফিরবেন। এরপর এদিন বাদ আসর মরহুমা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা ঢাকার কলাবাগান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

নোয়াখালীর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সাথে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়।

এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায় নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সী শিক্ষার্থী,অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার ঘটিকার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টার অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ কিশোরীকে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।