All posts by jitu

তীব্র গরমে পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চলছে পশ্চিমবঙ্গজুড়ে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সেজন্য সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

মমতা ব্যানার্জী বলেন, ‘ভয়াবহ দাবদাহ পরিস্থিতির আলোকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আমি এ সময় তাদের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’

এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। এই তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ড গরমের কারণে পাহাড়ি এলাকা ছাড়া অন্যান্য জায়গার সরকারি ও সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ৩ সপ্তাহ এগিয়ে ২ মে থেকে শুরুর প্রস্তাব দিয়েছিল।

অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের : মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে মার্কেটগুলো অরক্ষিত- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু হলেই খোঁজেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে। অথচ সরকারের লোকেরাই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরা তাই বলেছে। অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের।

তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি থেকে মানুষের দৃষ্টি সরাতেই সরকার নিজেই আগুন লাগাচ্ছে, উল্টো বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সারের দাম নিয়ে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্যে দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে আইএমএফ এর শর্ত পূরণে। কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের দাম বৃদ্ধি।’

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন – সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। দুর্ঘটনার পর রোববার রাত দেড়টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আলো স্বল্পতার কারণে রাতে উদ্ধার অভিযান শুরু হয়নি।

সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে আরও একটি রিলিফ ট্রেন আসলে ভোর সাড়ে ৬টা থেকে এক সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন জানান, দুর্ঘটনায় তিন ও চার নম্বর (লুফ) লাইন ক্ষতিগ্রস্ত হয়। মূল লাইন দুটির ক্ষতি না হওয়ায় রাত থেকে আপ ও ডাউন দুই দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দেরিতে উদ্ধার কাজের বিষয়ে রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে বিভিন্ন স্টেশনে আটকেপড়া ট্রেনগুলো পাসিংয়ের ব্যবস্থা করি। যার কারণে রিলিফ ট্রেন আসতে দেরি হয়েছে।

তিনি আরও জানান, ভোর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্ধার কাজ শেষ করতে পারবো।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রেনের চালকসহ অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন।তবে এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লার বুড়িচংয়ে জনতা পরিবহনের বাসচাপায় ২ যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিউ জনতা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচংয়ের শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩০) এবং বরুড়ার পোমতলা গ্রামের মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা থেকে কোম্পানীগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।

লাকসামে বিজরা বাজা‌রে ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

কু‌মিল্লার লাকসাম উপ‌জেলার বিজরা বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করে অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রি ও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স মোহাম্মদ আলী স্টোর‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১৫ প‌্যা‌কেট মেয়াদ উত্তীর্ণ মসলা জব্দ ক‌রে ধ্বংস করা হয়, অব‌হেলা দ্বারা স্বাস্থ‌্যহানী ঘটানো, ঔষ‌ধের গা‌য়ের মূল‌্য কে‌টে বে‌শি দা‌মে বি‌ক্রি, অনু‌মোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফা‌র্মেসী‌তে বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স ইকরা মে‌ডি‌সিন কর্ণার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও ৩০ প‌্যা‌কেট মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ ক‌রে ধ্বংস করা হয়। একই অ‌ভি‌যো‌গে মা ফা‌র্মেসী‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখা ও মেয়াদহীন পণ‌্য বি‌ক্রি করায় মেসার্স মা‌লেক স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।  ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

“কুজিস্কু ২০০০” ব্যাচের ইফতার মিলনমেলা ২০২৩ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল (কুজিস্কু )২০০০ ব্যাচের ইফতার মিলনমেলা (ঢাকা পর্ব) সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকার গুলশানের ক্রিকেটার্স কিচেন এন্ড ক্যাফে রেস্টুরেন্টে এ ইফতার মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইফতার শেষে ডিনারের আয়োজনও ছিল এ মিলনমেলায়।

কুজিস্কু-২০০০ ব্যাচের উদ্যোগে ঢাকায় ও কুমিল্লায় প্রতিবছরই এ ইফতার মিলনমেলার আয়োজন করা হয়। এতে করে দীর্ঘদিন পর পর অন্তত বছরের একটি দিন স্কুল বন্ধুদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়। সুখ-দু:খ আদানপ্রদান করতে পারে একে অপরের সাথে। অতীত স্মৃতি রোমন্থন করে বেশ কয়েক ঘন্টা নিজেদের প্রফুল্ল করে রাখে বন্ধুরা। আদতে ইফতার পার্টি হলেও তা সুখময় মিলনমেলায় রূপ নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইফতার মিলনমেলায় এসে এ ব্যাচের বন্ধুরা নিজেরা হারিয়ে গেছে স্কুল জীবনের খুনসুটিতে। কথাবার্তায়, গল্পে-স্মৃতিচারণে ইফতার মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।

ইফতার মিলনমেলা সফল ও প্রাণবন্ত করার লক্ষ্যে বেশ কয়েকদিন আগে থেকে ২০০০ ব্যাচের বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করেন রাইসুল নাবিল, মাকসুদ উল্লাহ, আবু জাফর উজ্জ্বল ও আলভি ।

এ ইফতার মিলনমেলায় আরো অংশগ্রহণ করেছেন কবি পিয়াস মজিদ, মহিবুবুল হক ছোটন, রাকিবুল হাসান লিমন, আসাদুজ্জামান আকন্দ, তোফায়েল মিয়াজী, হোসাইন ইউসুফ কাকুল, শাহাদাত সোহাগ, খায়রুল ইসলাম, আহমেদ শাকিল, নাজমুল আহসান তুহিন, ফায়েজ আলম, আব্দুল মোমেন রোহিত, তুহিন টিপু, রাগিব মনোয়ার, অনুপ কুমার সাহা, নাইমুল নাইম, মো: মহি উদ্দিন, মো: হাসানুজ্জামান, তাইমুম রহমান ইভান, স্মিথ শিহাব, রাজিব আহমেদ, আসমো কায়সার দিবস, মহসিন , মাজহার সিহাব, মাসুদ রানা, মো: গোলাম মোর্তজা, হাসনাত জেকি, মাহমুদ টুটুল, ডা. রাব্বি, মোরশেদ সোহেল, মো: সালাহ উদ্দিন, বুলু আলী ইমাম, আমিন ইসলাম, আলী আহমেদ মিয়া শিশির, জাবেদ ইকবাল, মুহিত চক্রবর্তী, সামিউল হোসাইন ডোনাস, তানভীর আলম, ফারহান আহমেদ অনিসহ আরো অনেকে।

নাঙ্গলকোটে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনে মালবাহী ও সোনারবাংলা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বহু হতাহতের আশংকা রয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ।

হঠাৎ বিদ্যুৎ চলে গিয়ে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে।

লাকসাম র‍্যাবের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

কোচিং প্রাইভেটে ক্লান্ত শিক্ষার্থী-অভিভাবক, বৈষম্যের শিকার কম আয়ের পরিবারের সন্তানরা

 

মোঃ আবদুল আউয়াল সরকারঃ

সন্তানদের লেখাপড়া এখন স্কুল-কলেজের চেয়ে কোচিং-প্রাইভেট নির