All posts by jitu

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। রোববার সরেজমিন পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন্দকরা গ্রামের মুন্সিবাড়ির প্রবাসী শাহিন উদ্দিনের সেমিপাকা বসতঘরে শুক্রবার ভোর ছয়টায় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা, আলমারি, টিভি, ফ্রিজসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একই বাড়ির অন্যান্য ঘরগুলোকে রক্ষা করা সম্ভব হয়েছে।

ভুুক্তভোগী প্রবাসী শাহিন উদ্দিন বলেন, ‘একই ঘরে আমরা দুই ভাইয়ের পরিবার বসবাস করতো। শুক্রবার ভোরে আগুন লেগে দুই পরিবারের সব মালামালসহ ঘরটি পুড়ে যায়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি বাড়ির বাইরে থাকায় আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না।’

একই বাড়ির বাসিন্দা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন সুলতানা বলেন, ‘ভোর রাতে আমরা সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়ি। পাশের বাড়ির একজন ডাকাডাকি করলে আমরা জানতে পারি আমার দেবরের ঘরে আগুন লেগে পুড়ে ঘর ছাই হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না।’

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে পাশের ঘরগুলোকে রক্ষা করি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

বেপরোয়া গতির ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ আহত হয়েছেন আরও এক যুবক।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহমানের ছেলে মো. রুবেল মিয়া (১৯)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, রোববার বেলা ১১টায় বেপরোয়া গতির ট্রাক্টরটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ আটক ৪

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জমজম হোটেলের মালিকসহ ৪ যুবককে আটক করেছে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেষ্টুরেন্ট ঘেরাও করে হোটেলের ভিতর থেকে হোটেল মালিক সালাউদ্দিন আইয়ুবী, ইলিয়াছ, রুবেল ও ইমাম মেহেদীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে কোমরে ও পকেট থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২ এপ্রিল) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

আটককৃতরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সালাউদ্দিন আইয়ুবী, পৌর এলাকার নবগ্রাম চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছেলে ইলিয়াছ, একই গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে সোহেল রানা রুবেল, নোয়াপাড়া গ্রামের কাজী শুক্কুর মিয়ার ছেলে ইমাম মেহেদী। তাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় অবস্থিত জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ আসামীকে মামলা দিয়ে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। রোববার আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আগামী ৮ এপ্রিল ইউনিটি অফ কুমিল্লার উদ্যোগে ইফতার পার্টি

স্টাফ রিপোর্টার:

আগামী ৮ ই এপ্রিল শনিবার  ইউনিটি অফ কুমিল্লার উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

কুমিল্লা  নগরীর একটি  রেস্টুরেন্টে  এ ইফতার পার্টি  অনুষ্ঠিত হবে।

এই ইফতার পার্টিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি :৩৫০ টাকা মাত্র।

নিম্নলিখিত  মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।:

ইয়াসমিন -০১৯১২৭৬১৮৫৯, ফাতেমা মেহেদী -০১৭৯৭৫২৬০২৪, সফুরা সুলতান এনি -০১৭৩০৬২২৪৩১, জাপান ফারুক -০১৮৯৪৬৬০৮৩৩,ডাক্তার সুমন -০১৮৮১৬০৪৯৯০,ছোটন -০১৭১৮১৭৭৫৩৪,ফরহাদ উদ্দিন -০১৯১৩১৪০১৪০,সানি -০১৯১১৪৯২৫৬৬,মামুন আব্দুল্লাহ -০১৯১৩৮৬৩১৯৬,কার্তিক, উজ্জ্বল চন্দ্র পাল -০১৬৭২৩৪৪৮৮০,এডভোকেট সাইফুল, সাংবাদিক আলমগীর, ডাক্তার আলমগীর, ইমরান ।

কুমিল্লার দূর্গাপুর থেকে ১০৬ কেজি গাঁজাসহ পলাতক আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দূর্গাপুর থেকে ১০৬ কেজি গাঁজাসহ মো: মাসুদ প্রকাশ মাসুককে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

গোপনসূত্রে শনিবার দিবাগত রাত ২টায় ২নং উত্তর দূর্গাপুর ইউপিস্থ আড়াইওড়া রেললাইনের পশ্চিমের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার দেখানো মতে ঘরের সিড়ির নিচ ও ছাদের উপর পানির ট্যাংকির পাশ থেকে ৫টি বস্তায় বিশেষ কায়দায় স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুক ও পলাতক আসামী শাহিনুর আক্তারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী মাসুদ প্রকাশ মাসুকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পূর্বের ৭টি মাদক মামলা বিচারাধীন ।

কুমিল্লার রাণীর বাজারে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রীসহ চোরাকারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ মোঃ বেলায়েত হোসেন লিটন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২ এপ্রিল) ভোরে নগরীর রাণীর বাজার এলাকা থেকে ৬ লাখ ১৮ হাজার পিস ভারতীয় আতশবাজী ও ১ হাজার পিস ভারতীয় মেহেদীসহ তাকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার রামবল্লভপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

মেয়াদহীন ঔষধ বিক্রি, কুমিল্লা নগরীর লাজ ফার্মা‌কে অর্থ জ‌রিমানা

স্টাফ রিপোর্টার:

মেয়াদহীন ঔষধ বি‌ক্রির অ‌ভি‌যো‌গে কুমিল্লা নগরীর মনোহরপুরে অবস্থিত লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

রবিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম।

মো: আছাদুল ইসলা‌ম জানান, সম্প্রতি মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভি‌যো‌গ করেন মেসার্স লাজ ফার্মা‌ মেয়াদহীন ঔষধ বিক্রি করে। তিনি ক্রয় রশিদসহ লিখিত অভিযোগ করেন। শুনানিতে উভয় পক্ষ উপস্থিত ছিলো। অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় কুমিল্লা নগরীর ম‌নোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।অ‌ভি‌যোগকারী প্রণোদনা হি‌সে‌বে ১২ হাজার ৫০০ টাকা পান।

প্রসঙ্গত, এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, আদর্শ সদর উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

কুমিল্লার মেঘনা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৫ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২ এপ্রিল) সকালে উপজেলার লুটেরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর গ্রামের জামাল হোসেনের ছেলে মোঃ কামরুল হাসান (২৭), একই থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বিজন চন্দ্রঘোষের ছেলে মোঃ ইব্রাহিম খলিল (বর্তমান নাম:- রাজীব চন্দ্র ঘোষ), কুমিল্লার নবগ্রাম গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে মোঃ সোহেল (২৭), জয়পুরহাট সদর থানার শাপলা নগর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সুজন হোসেন (২৩) এবং একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে মোঃ জনি হোসাইন (৩০)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে মেঘনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

বরুড়ায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রাব্বিকে (২৭) আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বাজারে আকতার এর অটো পার্টসের দোকানের ভিতর থেকে এসব মাদকসহ একজনকে আটক করে থানা পুলিশ। আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন, বড়ুরা উপজেলার দেওয়ান নগর মিয়াজী বাড়ীর মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ রাব্বি(২৭)। অপরদিকে পলাতক দুই আসামিরা হলেন আকতার হোসেন ও মাহে আলম।

থানা পুলিশ সূত্র জানায়, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন এর নির্দেশনায় এসআই আলী মর্তুজা, এএসআই মোঃ আরিফুল মাওলা, এএসআই মোঃ ওয়াহিদুল করিম, এএসআই আব্দুল মোতালেবসহ একটি ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন যাবত বরুড়া থানার খোশবাস ইউনিয়নসহ আশপাশের এলাকায় পলাতক সহযোগী আকতার হোসেন (৩০) ও মোঃ মাহে আলম প(৩৬) মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।

এ ঘটনায় বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনায় মরহুম আলী আশরাফ এমপি’র স্মরণ সভা ও মিলাদ মাহফিল

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এবং কেরণখাল ইউনিয়ান আওয়ামীলীগ সভাপতির পিতা মরহুম হাজী সুন্দর আলীর স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ এর বাড়িতে ওই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে নেতা-কর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এতে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি।

স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন- কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর মহাসচিব মাও. মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ফরিদ, বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, মাধাইয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু মুছা মজুমদার, লোকমান হোসেন শাহজাহান, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার প্রমুখ।