All posts by jitu

কুমিল্লার টিক্কারচর এলাকায় ১৪ কেজি গাঁজাসহ মাদক পাচাঁরকারি আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের টিক্কারচর বেড়িবাঁধ এলাকা হতে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৬) নামের এক মাদক পাচাঁরকারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

রবিবার (৯ অক্টোবর) সকালে সদরে টিক্কারচর বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী ইমাম হোসেন কুমিল্লা সদরের উত্তর রাছিয়া গ্রামের মোঃ মোতাহের হোসেনে’র ছেলে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূঁইয়ার ছোট ছেলে সাঈফ উদ্দিন ভূইয়া (১২) ও তার মেয়ে স্বপ্নার ছেলে সাব্বির (১০)।

সাব্বির একই ইউনিয়নের মন্তলী গ্রামের মানিকের ছেলে। সাঈফ উদ্দিন ভূইয়া বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

সাব্বির ঢাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।সাব্বির ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল হক বলেন, সাঈফ এবং সাব্বির শনিবার দুপুরের খাবার খেয়ে সাইকেল নিয়ে বের হয়।

পরে তারা দুইজন পাশের পুকুরে গোসল করতে নামে।পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে প্রথমে সাঈফের লাশ ভাসতে দেখেন।

সাঈফের লাশ পুকুর থেকে তুলে আনার সময় সাব্বিরের লাশও ভাসতে দেখা যায়।তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

৪ বছরের জন্য নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ক্যাম্পবেল

স্পোর্টস ডেস্কঃ

ডোপ-বিরোধী মামলায় ফেঁসে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন (জ্যাডকো) তাকে এই শাস্তি দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জ্যাডকোর ১৮ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ডোপিং পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ক্যাম্পবেল। গত এপ্রিলে কিংস্টনে এই পরীক্ষা করার জন্য তাকে ডাকা হয়েছিল। রক্তের নমুনা দেওয়ার জন্য একটা সময় বেধে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু এই সময়ের মধ্যে রক্ত দিতে যাননি এ ক্যারিবীয় তারকা। ফলে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্যাডকো জানিয়েছে, অ্যান্টি ডোপিং নিয়মের ২.৩ অনুচ্ছেদের নিয়ম ভঙ্গ করেছেন ক্যাম্পবেল। নিয়ম না ভাঙার ব্যাপারে স্বপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি তিনি। তিন সদস্যের স্বতন্ত্র এক কমিটি সার্বিক পর্যালোচনা করে ২৯ বছর বয়সি এ ওপেনারকে ৪ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের খেলাধুলার জন্য বিবেচিত হবেন না তিনি।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট,৬ছয়টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল।সবশেষ টেস্টটা তিনি খেলেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের সবশেষ উইন্ডিজ সফরে স্বাগতিকদের হয়ে দুটো টেস্টেই খেলেন তিনি। প্রথম টেস্টে একটি ফিফটির পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের একটি ইনিংস খেলেন তিনি।

ঢাকা শহরের আমলারা নিজেদেরকে বড় আওয়ামী লীগার মনে করে: এমপি বাহার

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, আপনারা (ইঞ্জিনিয়াররা) আমলাদের বিরুদ্ধে দুঃখের কথা বলেছেন। তাদের কথা কি বলবো? ঢাকা শহরের আমলারা নিজেদেরকে এমপি বাহারের চেয়েও বড় আওয়ামী লীগার মনে করে!

শনিবার (৮ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) কুমিল্লার ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন বাহার বলেন, আমেরিকায় নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পও হতাশ। তিনি ফলাফল মেনে নিতে চাননি। সেখানে আনকনটেস্টে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এক-তৃতীয়াংশ প্রার্থী নির্বাচিত হন। বাংলাদেশে ইঞ্জিনিয়ার সবুর (অনুষ্ঠানের বিশেষ অতিথি আবদুস সবুর) আনকনটেস্টে জিতলে সমস্যা?

কুমিল্লা-৬ আসনের এই সাংসদ বলেন, যেখানে (মেঘনা নদী) বঙ্গবন্ধুর খুনি মোশতাক গোসল করতো, সে নদীর নামে কীভাবে কুমিল্লা বিভাগ হয়? এই কুমিল্লার অনেক সমৃদ্ধ ইতিহাস আছে। ১৫শ’ বছর আগে এখানে বিশ্ববিদ্যালয় ছিল। এই কুমিল্লার সন্তান বাবু ধীরেন্দ্রনাথ দত্ত পার্লামেন্টে মাতৃভাষা বাংলার দাবিতে কথা বলেছিলেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তিনি জীবন দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। বেগম রোকেয়ার জন্মের সাত বছর পূর্বে নবাব ফয়জুন্নেছা নারী শিক্ষার অগ্রযাত্রায় কুমিল্লায় স্কুল প্রতিষ্ঠা করেছেন। কুমিল্লার সন্তান শচীন দেব বর্মণের গান ভারতবর্ষে মুগ্ধতা ছড়িয়েছে। কুমিল্লা আদালতে ১৮৬৭ সালে প্রথম বাংলায় রায় দেওয়া হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের কথা ভেবে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবি’র সাবেক সভাপতি মো. নুরুল হুদা, অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া, মো. আব্দুস সবুর এবং বর্তমান সভাপতি শাহাদাৎ হোসেন শিবলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আইইবি কুমিল্লার সম্পাদক প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বী। আলোচনা সভা শেষে দু’টি সেমিনার, বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকৌশলী রহমত উল্লাহর একটি চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পদুয়ার বাজার বিশ্বরোডে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা  মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুরে  এক কিশোরের অজ্ঞাত  মরদেহ উদ্ধার করা হয়।  লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

রবিবার (৯ অক্টোবর) সকালে শ্রীমন্তপুর এলাকার একটি পুকুর পাড়ে মরদেহটি পাওয়া যায়।

(বিস্তারিত আসছে—-)

আইসিপিসি চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 

নাঈমুর রহমান রিজভী :

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের দল CoU_Unpredictable_3207৷ এছাড়া ন্যাশনাল র‍্যাংকিং এ ১৬ তম স্থান দখল করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়৷ যেটি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথম৷

প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৬৪টি প্রোগ্রামিং দলের ৬৪০ জন প্রতিযোগী অংশ নেন।

শনিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়৷

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দলে ছিলেন আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ১৪তম ব্যাচের শিক্ষার্থী ইফতেখার নাহিম৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ বিইউবিটির উপাচার্য ড. মো ফাইয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিপিসি এশিয়ার ঢাকা অঞ্চলের চেয়ারম্যান ড. মোহাম্মাদ আলী নূর৷

আরও উপস্থিত ছিলেন—অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ, বিউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারমান আবু সালেহ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল এল হক, আইসিপিসি ফাইনালের বিচারক শাহরিয়ার মঞ্জুর, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম প্রমুখ।

উল্লেখ্য, ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশ্বের জনপ্রিয় এবং সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে৷ প্রতি বছর দু’টি পর্ব অনুষ্ঠিত হয়। ১ম পর্বে বিশ্বের আটটি অঞ্চল থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীরা চূড়ান্ত পর্বে অংশ নেয়। আইসিপিসি, ঢাকা বিশ্বের আটটি অঞ্চলের মধ্যে এশিয়া-পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের আটটি অঞ্চল থেকে আঞ্চলিক পর্বে বিজয়ী দলগুলো এবছর ঢাকায় অনুষ্ঠেয় আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে।

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ ২ কিশোর আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি চোরাই টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলসহ দুজন কিশোরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

তারা হলেন, চরজুবলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (১৯) ও সদর উপজেলার লক্ষী নারায়ণপুর মহল্লার রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মিজানুর রহমানের ছেলে মো.মিনহাজুল রহমান অপু (১৯)।

রোববার (৯ অক্টোবর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হারিছ চৌধুরী বাজার থেকে ওই দুজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজী বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নাম এক যুবকের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাই মোটরসাইকেলসহ দুজন কিশোর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে আসলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে তাদের আটক করে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ দুজন মোটরসাইকেল চোরকে তাদের হেফাজতে নেয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা এলাকায় জেলা পরিষদের সাবেক সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলামকে (৫৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮অক্টোবর) বিকেল চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম একটি সালিসের বিষয়ে কথা বলতে শনিবার বিকেলে অর্জুনতলা এলাকায় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমগীর আলোর বাড়িতে যান। বিকেল চারটার দিকে সেখান থেকে বিদায় নেন। বিদায় নিয়ে অর্জুনতলা চৌরাস্তার কাছাকাছি গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে এবং একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় নিয়ে অচেতন অবস্থায় খালের পাশে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রিগান জানান, হামলাকারীরা জহিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি নির্দয়ভাবে পিটিয়েছে। রিপন ও রায়হান নামের দুইজনের নাম তাকে বলেছেন। তিনি বিষয়টি পুলিশকেও জানিয়েছেন বলে উল্লেখ করেছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলামের ওপর হামলার কথা তিনি শুনেছেন। হামলার শিকার জহিরের পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। তবে কেউ এ বিষয়ে লিখিত কোন অভিযোগ করেনি।

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে কিশোরী (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. টিপু (২৫) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

শনিবার (৮ অক্টোবর) ঘটনার চার দিন পর রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অপর তিন আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টায় কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাত ২টার দিকে নির্যাতিতা কিশোরীকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও নির্যাতিত কিশোরীর পরিবার সূএ জানায়, অভিযুক্ত যুবক ও নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বোন। মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীর মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে। তারপর কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে নয়ন (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নয়ন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজ মাওলার ছেলে।

শনিবার সন্ধ্যায় পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী তার পড়ালেখা শেষ করে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে অভিযুক্ত নয়ন এর বাড়িতে বাচ্চাদের সাথে খেলা করতেছিল। এক পর্যায় নয়ন ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর
পূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর পরিবারের লোকজন ধর্ষক নয়নকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার পর থেকে নয়ন পলাতক ছিল। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বরিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।