All posts by jitu

মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে নয়ন (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নয়ন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজ মাওলার ছেলে।

শনিবার সন্ধ্যায় পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী তার পড়ালেখা শেষ করে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে অভিযুক্ত নয়ন এর বাড়িতে বাচ্চাদের সাথে খেলা করতেছিল। এক পর্যায় নয়ন ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর
পূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে ওই শিক্ষার্থীর পরিবারের লোকজন ধর্ষক নয়নকে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার পর থেকে নয়ন পলাতক ছিল। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বরিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুরে পছন্দের মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরের আত্মহত্যা!

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলায় পছন্দের মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে ১৭ বছর বয়সী এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ অক্টোবর) সকালে প্রায় সাড়ে ১০টার দিকে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত শিহাব লাকসাম এলাকার মহরম আলীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা ব্যবসার তাগিদে এলাকার বাহিরে থাকায় তারা পূর্ব লোধেরগাঁও গ্রামের মহামায়া বাজার সংলগ্ন বালুর মাঠের পাশে মঞ্জুল হকের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সে তার নানার এলাকা রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের একটি মেয়েকে পছন্দ করতেন। তার মা লিপি বেগমকে বিষয়টি জানালে তিনি রাজি হননি। ঘটনার দিন সকালে শিহাবের কাছে দুই বছর বয়সী ছোট ভাইকে রেখে অন্যত্র যান মা লিপি বেগম। কিছুক্ষণ পর এসে দেখেন ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে শিহাব। এসময় তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে ভিড় জমান এবং মা লিপি বেগম তাকে নামিয়ে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পরে স্থানীয় ইউপি সদস্য চাঁদপুর মডেল থানায় খবর দিলে এএসআই শহীদ উল্যাহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন।

বাড়ির মালিক লোকমান হোসেন এর স্ত্রী জানান, আমার একটি দো’চালা ঘরে ভাড়া থাকতেন তারা। আমি প্রতিদিনের ন্যায় ঘটনারদিন সকালে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম। মৃত শিহাবের মায়ের ডাক চিৎকারে এসে দেখি এই অবস্থা। পরবর্তীতে ইউপি মেম্বারকে বিষয়টি অবহিত করি। ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আমাকে এ ঘটনার অনেক পরে বাড়ির মালিক লোকমানের স্ত্রী জানালে আমি সাথে সাথে চাঁদপুর সদর মডেল থানা ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যানকে জানালে তারা ঘটনাস্থলে এসে দেখে যান।

শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে কি কারনে ছেলেটি আত্মহত্যা করেছে তা সঠিক জানা নেই আমার। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজনের ধারনা মতে মেয়ে সংক্রান্ত হতে পারে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আত্মহত্যার ঘটনাটি সঠিক। তবে আত্মহত্যার এ ঘটনাটি মেয়ে সংক্রান্ত হয়েছে বলে জানা যায়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সদর দক্ষিণে ফেন্সিডিল ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা হতে ১১৫ বোতল ফেন্সিডিল ও ৯ টি বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শনিবার ( ৮ অক্টোবর) রাতে সদর দক্ষিণের কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহরাব হোসেন শরীফ (৩০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চান্দিনায় প্রাইভেটকার তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা জব্দ, আটক এক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা  বাসস্ট্যান্ড  এলাকায়  প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময়  প্রবোক্স প্রাইভেটকারসহ  মো: জাহিদ হাসান (২১) নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ অক্টোবর)   ভোর ৫ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম  চান্দিনা পৌরসভার ০৫নং ওয়ার্ডের অন্তর্গত চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক আঃ মালেক এর চা দোকান এর সামনে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মোঃ জাহিদ হাসান কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতরী সাতবাড়িয়া  এলাকার মৃত. জসিম উদ্দিনের ছেলে।

আটক হওয়া  আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামী মোঃ সাগর (২০) এর সহায়তায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাইতেছিল।

এ ঘটনায়  এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।  চান্দিনা থানার মামলা নং-০৮।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সদরে র‌্যাবের পৃথক অভিযান: ২৬ কেজি গাঁজাসহ দুইজন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরে র‌্যাবের পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুইজন আটক হয়েছে।

কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৭ অক্টোবর রাতে সদরের রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬ কেজি গাঁজাসহ মোহন মিয়া নামের এক যুবককে আটক করে।

আটক হওয়া মোহন মিয়া কুমিল্লা সদরের গাজীপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম এর ছেলে।

অপর একটি অভিযানে ৮ অক্টোবর সকালে কুমিল্লা সদরে চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ মো: বিল্লাল হোসেন (২৯) নামের এক যুবককে আটক করে। এসময়ে মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটক হওয়া মো: বিল্লাল হোসেন কুমিল্লা সদরের কোটেশ্বর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

দুটি ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলায় দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ইভিএম এ ইন্টারনেট সংযােগ না থাকার কারণে কারচুপির সুযােগ নেই

স্টাফ রিপোর্টার:

ভােটাধিকার প্রয়ােগের পদ্ধতির স্বচ্ছতা, নিরাপদ ও প্রভাবমুক্ত করতে ইভিএম ব্যবহারের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কেন্দ্রদখল, ব্যালট পেপার ছিনতাই, জোর করে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট বক্স ছিনতাই সহ বিভিন্ন পেশিশক্তির হাত থেকে ভােটাধিকার নিশ্চিত করতে দ্বাদশ জাতীয় নির্বাচনে সর্বাধিক সংসদীয় আসনে ইভিএম ব্যবহার নির্বাচন কমিশনের সমপােযােগী সিদ্ধান্ত।

যে সকল দেশে ইভিএম এ ইন্টারনেট সংযােগ রয়েছে সে সকল দেশ ইভিএম ব্যবহারে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ইভিএম -এ ভােটারের উপস্থিতি ছাড়া ভােট দেওয়া যায় না এবং ইন্টারনেট সংযােগ না থাকার কারণে হ্যাকিং বা কারচুপির কোন সুযােগ নেই। এই মেশিনে ভােট হলে কেন্দ্র দখল করে ইচ্ছা মতাে যত খুশি ভােট দেওয়া যাবে না। তেমনই একজনের ভােট অন্যজন দিতে পারবে না। এর ফলে নির্বাচন কমিশনের মূলমন্ত্র “আমার ভােট, আমি দিব, যাকে খুশি তাকে দিব” শতভাগ নিশ্চিত করা সম্ভব। তাই ইলেকশন মনিটরিং ফোরাম মনে করে, ইভিএম এর মাধ্যমে স্বচ্ছ, ত্রুটিমুক্ত নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়ােজন সম্ভব।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থার মাের্চা ইলেকশন মনিটরিং ফোরামের  উদ্যোগে অদ্য ৮ অক্টোবর ( শনিবার) বেলা ১১ টায় সিলেট প্রেস ক্লাবে “শান্তিপূর্ণ নির্বাচন আয়ােজনে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা” শীর্ষক আলােচনা সভায় সিলেট বিভাগের বিশিষ্ট নাগরিকগণ উপরােক্ত বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক অধ্যাপক ড. ইসলাম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মােহাম্মদ আবেদ আলী, বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খান, ইভিএম বিশেষজ্ঞ ড. মাহফুজুল ইসলাম, সিলেট জেলা আদালতের জেলা পিপি এ্যাডভােকেট নিজাম উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম, সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শােয়েব, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, সিলেট জেলা সভাপতি এ্যাডভােকেট শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খােকন, সিলেট মহানগরের সভাপতি সাংবাদিক মােসাদ্দিক হােসেন সাজুল, সাধারণ সম্পাদক তপন চন্দ্র পাল।

ডিএম’সানের নতুন কমিটি: সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক রানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একঝাঁক তরুণ মেধাবী ডাক্তার এবং মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রয়াসে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় ডক্টর এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব নাঙ্গলকোট (ডিএমসান) ২০২২-২৩ মেয়াদে আগামী ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কার্যকরি কমিটিতে সভাপতি পদে এম এ কে মুরাদ (ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজ) ও সাধারনত সম্পাদক পদে এম এস রানা (ইস্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ) নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-  সিনিয়র সহসভাপতি পদে তোফায়েল আহাম্মদ ভূইয়া (জাহিদ), সহসভাপতি নিতু, রবিন, শুভ রায়হান, আসিফ, যুন্ম সাধারণ সম্পাদক তানভীর, লিমা, তারেক,উষা সাংগঠনিক সম্পাদক আল আমিন, আসাদুল্লাহ ফয়সাল, ইস্রাফিল, দপ্তর সম্পাদক জুবায়ের জাজবী, অর্থ সম্পাদক মারুফ শাকিল প্রচার সম্পাদক নজির আহমেদ নোবেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত রিফা, চাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া সহ ৪৭ জনের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ডিএম’সানের সাবেক সভাপতি ডাঃ মোঃ জহির উদ্দিন, ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন রাজু।

এছাড়াও স্বাক্ষর করেন- ডাঃ সাজ্জাদ হোসেন ভূইয়া, (সাবেক সভাপতি) ডাঃ মোশাররফ হোসেন মজুমদার (সাবেক সভাপতি) ও নাজমুল ইসলাম তুষার (সাবেক সাধারণ সম্পাদক)।

কাল খুলছে কুবির সীলগালা হল,তবে পরীক্ষা স্থগিত থাকবে

 

কুবি প্রতিনিধি:

আগামীকাল (৯ অক্টোবর) ১২ টায় কুবির সকল সীলগালা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ (৮ অক্টোবর) ১২ টায় উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরো জানানো হয়, হলে আবাসিক শুধু মাত্র আবাসিক শিক্ষার্থীরা উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে হলে অবস্থান করতো তারা আইডি কার্ড দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পরিক্ষা স্থগিত থাকবে আগের সিদ্ধান্ত অনুযায়ী।

গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ‘বিলুপ্তি’ ঘোষণাকে কেন্দ্র করে ১ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি অস্ত্র মহড়ায় অস্থিতিশীল হয়ে উঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য সীলগালা করা হয়। এমনকি ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হয়।

দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙ্গে পড়লো নদীতে

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙ্গে পড়েছে নদীতে। তবে সেতুর একটি অংশ বাল্কহেডের ওপর পড়লে কেউ হতাহত না হলেও বাল্কহেডটি আটকে যায়।

বুধবার রাতে সেতুটি ভেঙ্গে পড়ার বিষয়টি  শুক্রবার বিকেলে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়।

উপজেলার জিংলাতুলি ইউনিয়নের ছান্দ্রা ও গলিয়ারচর সংযোগ সড়কের কালাডুমুর নদের উপর ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। সেতুটি পড়ার ফলে কয়েকটি গ্রামের সড়ক ও নৌপথের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী আশরাফ উদ্দিন খন্দকার বলেন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভেঙ্গে পড়া সেতুর অংশটি অপসারণের কাজ চলছে।

দেবিদ্বারে চেয়ারম্যানের গাড়িবহরে হামলার মামলায় বাদি ছাত্রদল নেতা !

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের গাড়িবহরে হামলা ও গুলি বর্ষণের ঘটনার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার বাদি হয়েছেন দেবিদ্বারের বড়কামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন । দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ এজাহারনামীয় ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে ৫ অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়েছে। আর মামলার স্বাক্ষী হয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে ।

এ মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, আনিসুর রহমান(৪০), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মোঃ নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।

তবে মামলার বাদি ছাত্রদলের সাবেক সভাপতি হওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এছাড়া স্থানীয় আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মামলার বাদি এবং সাজানো ঘটনায় দায়েরকৃত মামলার তীব্র সমালোচনা করছেন।

আ’লীগ ও এর অংগসংগঠনের স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, ৩ অক্টোবর রাতে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় দুই গ্রুপের নেতাকর্মী আহত হয়েছে। কিন্তু মামলা দায়ের করেছে উপজেলা চেয়ারম্যান গ্রুপ। আবার সেই মামলার বাদি গিয়াস উদ্দিন নামের এক সাবেক ছাত্রদল নেতা । তাঁর পুরো পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত । আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার বাদি কেন ছাত্রদল নেতা হবে ? তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে আ’লীগের এক গ্রুপ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মূল ধারার আ’লীগকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। মূলত এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে ঠেকানোর জন্যই বিএনপি ও আ’লীগের একটি অংশ একত্র হয়ে ষড়যন্ত্র করছে। এ বিষয়টিকে দু:খজনক বলে অভিহিত করছেন নেতাকর্মীরা।

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যাদব রায় জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বরকামতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তাঁর ভাই সাকিল ছাত্রদল কর্মী। তাঁর পিতা রফিকুল ইসলাম বিএনপির সক্রিয় কর্মী। আর এই মামলাটিও সাজানো। ওই দিন হামলা এমপি রাজী সাহেবের গাড়ি বহরেও হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আ’লীগের দলে প্রবেশ করিয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আন্দোলন ও অপপ্রচারের চেষ্টা করছে, যা সত্যিই নিন্দনীয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান সৈকত জানান, মামলার বাদি গিয়াস উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ফেসবুকে পোস্ট করা বিএনপির বিভিন্ন মিছিলে তার ছবি দেখা গেছে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের পিতা নুরুল ইসলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তখন ওই ছেলেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে দেখা গেছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিটন সরকার জানান, আ’লীগের পক্ষের মামলার বাদি একজন ছাত্রদল নেতা ভাবতেই ঘৃণা লাগছে। এই ছেলে ২০১৩/১৪ সালের আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের বিভিন্ন অরাজকতায় সক্রিয় ছিলেন। সাজানো মা