All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪র্থ শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক মুহিদ মিয়া নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রিহান উদ্দিনের ছেলে।

ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ওই ছাত্রীর মামা মো. রহিম আলী বাদী হয়ে সরাইল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের মতো গত বুধবার সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে যায়। ওই দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কথা বলে বাকি সবাইকে বাড়ি যেতে বলে। ওই শিক্ষার্থীও স্যারের কথামতো বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে।

এদিকে বাইরে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। তখন শিক্ষক মুহিদ মিয়া দরজা বন্ধ করে শিশু শিক্ষার্থীর ধর্ষণের জন্য উদ্যত হয়। শিশু শিক্ষার্থী তখন চিৎকার শুরু করে। শিক্ষক মুহিদ মিয়া ছুরি বের করে শিশু শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দেয়।

তখন ভয়ে ওই শিক্ষার্থীর চিৎকার বন্ধ করে। সেই সুযোগে শিক্ষক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে কেঁদে কেঁদে তার নানার কাছে ঘটনা খুলে বলে। বর্তমানে ওই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে শিক্ষক মুহিদ মিয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল দুটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপার সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেব।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের মামা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা আসামিকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

লাকসামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃ’ত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ যুবকের মৃ’ত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।

নি’হতরা হলেন, কুমিল্লার লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের প্রয়াত জহরলালের ছেলে মোটরসাইকেল চালক শান্ত সিংহ শাওন (২৫) ও একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে মোটরসাইকেল আরোহী চয়ন সিংহ (২৪)।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এসআই ফারুক হোসেন জানান, রাত ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে মোটরসাইকেল যোগে আলিশ্বর বাড়ি ফিরছিলেন শান্ত সিংহ ও চয়ন সিংহ। এক পর্যায় আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই যুবক নি’হত হন।

খবর পেয়ে দু’র্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নি’হতদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নি’হতদের ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রামে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে এ মাদক উদ্ধার করা হয়।

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় আসামী রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করেন।

নগরীর চকবাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর চকবাজার থেকে ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি টীম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।

ভিক্ষুকরা এখন আর পান্তাভাত খায় না,ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে: মতিয়া চৌধুরী

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ উন্নয়নে রোল মডেল। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছেন। তাই বিশ্বে বাংলাদেশের উন্নয়নে স্বীকৃতি পেলেও বিএনপি তা চোখে দেখে না।

শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন টাউন হলে সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় পৌর আওয়ামী লীগ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সঞ্চালনায় বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তির স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করেন। জনগণের মৌলিক পাঁচটি চাহিদা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। ভিক্ষুকরা এখন আর পান্তাভাত খায় না। ভূমিহীনগণ জমি ও মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।

বিএনপি দেশের মধ্যে হামলা-মামলা, ভাঙচুর করা ছাড়া কিছু জানে না মন্তব্য করে তিনি বলেন, পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে বানানো হবে। এ ধরনের হাস্যকর বক্তব্য দেওয়ায় জনগণ থেকে পর্যায়ক্রমে বঞ্চিত হচ্ছে তারা।

শোকসভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ ছাড়াও ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, সাধারণ সস্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ বক্তব্য দেন।

স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার স্বামী

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে স্ত্রীর (২২) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওসমান গনি (২৮) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের কেকৈয়া মুন্সি বাড়ির নাজির আহম্মেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ বছর আগে সেনবাগের কাদরা ইউনিয়নে বিয়ে করেন ওসমান গনি। বিয়ের পর থেকে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ওসমান তার স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে চলতি বছরের গত ২১ জুলাই বাবার বাড়িতে এসে ওসমান গনিকে তালাকনামা পাঠায় তার স্ত্রী। তালাকের বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনে ও বিভিন্ন মাধ্যমে স্ত্রীকে প্রাণনাশের হুঁমকি ও ভয়ভীতি দেখায় ওসমান। বিষয়টি ওসমানের মা এবং ভাইকে একাধিকবার জানালেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। বরং ওসমান তার ওপর আরও বেশি ক্ষিপ্ত হয় এবং তার স্ত্রীর নামে ফেসবুকে একটি ভূয়া আইডি খুলে সেখানে স্ত্রীর অশ্লীল ও আপত্তিকর ছবি পোস্ট করতে থাকে। বিষয়টি চাপা দেওয়ার জন্য সে ভুক্তভোগির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ও এ সব ছবি পাঠাতে থাকে ওসমান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে শনিবার দুপুরে সেনবাগ থানায় ওসমান গনি, ওসমানের বড় ভাই আলাউদ্দিন ও মা ছালেহা বেগমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ওসমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

পদ্মা সেতুর নাট খোলা সেই বায়েজিদের জামিন স্থগিত

 

ডেস্ক রিপোর্টঃ

পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও মুহাম্মদ শাহীন মীরধা।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২৭ জুন পদ্মা সেতুর নাটবল্টু খুলে নেওয়ায় বাইজিদকে রাজধানী থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে বাইজিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ও পাঁচ উপজেলাসহ আ’লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ

 

ডেস্ক রিপোর্টঃ

পাঁচ উপজেলা শাখাসহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে ক্ষমতাসীন দলটি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত টিমের মতবিনিময় সভায় এ তারিখ নির্ধারণ হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৬ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ওই জেলা শাখার পাঁচটি উপজেলা শাখার সম্মেলন শেষ করা হবে সেগুলো হলো- ২৯ অক্টোবর, ২০২২, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, ৫ নভেম্বর কুমিল্লা আদর্শ উপজেলা, ৯ নভেম্বর মনোহরগঞ্জ উপজেলা, ১০ নভেম্বর লাকসাম উপজেলা, ১২ নভেম্বর নাঙ্গলকোট উপজেলা সম্মেলন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের আমন্ত্রিত নেতারা।

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলা, স্ত্রীসহ আহত ৬

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে শনিবার বিকালে তার ওপর হামলা হয়।

ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথমে নাথেরপেটুয়া ভুইয়া মেডিকেল কলেজ হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

তিনি বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু স্ত্রীসহ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

বরকত উল্লাহ বুলুর ছেলে বলেন, নোয়াখালী থেকে ফেরত আসার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ হামলা করেছে। তাদের ওপর লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।

তিনি জানান, সঙ্গে থাকা ৪ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- মোস্তফা, রাজু, ফারুক, গাড়িচালক আলী।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাওহার ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে হামলাকারীদের খুঁজে পাইনি। তবে কারা উনার ওপর হামলা করেছে এটা এখনো নিশ্চিত নই। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।