Tag Archives: শোকসভা

সাবেক এমপি ও মন্ত্রী ফখরুল ইসলাম মুন্সীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

সাবেক এমপি ও মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বারের রেয়াজ উদ্দিন হাই স্কুল মাঠে এ “স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দরা।

ভিক্ষুকরা এখন আর পান্তাভাত খায় না,ভূমিহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে: মতিয়া চৌধুরী

 

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ উন্নয়নে রোল মডেল। উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবার আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছেন। তাই বিশ্বে বাংলাদেশের উন্নয়নে স্বীকৃতি পেলেও বিএনপি তা চোখে দেখে না।

শনিবার দুপুর ১২টায় চরফ্যাশন টাউন হলে সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্মরণসভায় পৌর আওয়ামী লীগ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সঞ্চালনায় বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তির স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করেন। জনগণের মৌলিক পাঁচটি চাহিদা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। ভিক্ষুকরা এখন আর পান্তাভাত খায় না। ভূমিহীনগণ জমি ও মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।

বিএনপি দেশের মধ্যে হামলা-মামলা, ভাঙচুর করা ছাড়া কিছু জানে না মন্তব্য করে তিনি বলেন, পদ্মা সেতু নাকি জোড়াতালি দিয়ে বানানো হবে। এ ধরনের হাস্যকর বক্তব্য দেওয়ায় জনগণ থেকে পর্যায়ক্রমে বঞ্চিত হচ্ছে তারা।

শোকসভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ ছাড়াও ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, সাধারণ সস্পাদক নুরুল ইসলাম ভিপি প্রমুখ বক্তব্য দেন।