Tag Archives: গ্রেফতার স্বামী

চৌদ্দগ্রামে যৌতুকের জন্য বিয়ের ৩ মাসের মধ্যেই নববধূকে হ’ত্যা, গ্রেফতার স্বামী

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুক না দেওয়ায় বিয়ের ৩ মাসের মধ্যেই ফাতেমাতুজ জোহরা (রোকসানা) নামে এক নববধূকে হ’ত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (৩০ সেপ্টেস্বর) রাতে পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

নি’হতের বড় বোন রাশেদা বেগম জানান, উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর কাইছুটি গ্রামের মো. আবুল বশরের মেয়ের সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়ির মৃত সৈয়দ আহমেদের ছেলে মো. সাইফুলের গত ১০ জুন বিবাহ হয়। বিয়ের পর থেকেই সাইফুল ও তার পরিবার যৌতুকের দাবিতে নববধূ রোকসানার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছেন।

শুক্রবার সন্ধ্যায় সাইফুল আমার বাবা মো. আবুল বশরের মোবাইল ফোনে কল দিয়ে বলেন, রোকসানার অবস্থা খারাপ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে এসে দেখি রোকসানার ম’রদেহ পড়ে আছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, গৃহবধূর ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার স্বামী

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে স্ত্রীর (২২) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওসমান গনি (২৮) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের কেকৈয়া মুন্সি বাড়ির নাজির আহম্মেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ বছর আগে সেনবাগের কাদরা ইউনিয়নে বিয়ে করেন ওসমান গনি। বিয়ের পর থেকে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ওসমান তার স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে চলতি বছরের গত ২১ জুলাই বাবার বাড়িতে এসে ওসমান গনিকে তালাকনামা পাঠায় তার স্ত্রী। তালাকের বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনে ও বিভিন্ন মাধ্যমে স্ত্রীকে প্রাণনাশের হুঁমকি ও ভয়ভীতি দেখায় ওসমান। বিষয়টি ওসমানের মা এবং ভাইকে একাধিকবার জানালেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। বরং ওসমান তার ওপর আরও বেশি ক্ষিপ্ত হয় এবং তার স্ত্রীর নামে ফেসবুকে একটি ভূয়া আইডি খুলে সেখানে স্ত্রীর অশ্লীল ও আপত্তিকর ছবি পোস্ট করতে থাকে। বিষয়টি চাপা দেওয়ার জন্য সে ভুক্তভোগির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ও এ সব ছবি পাঠাতে থাকে ওসমান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে শনিবার দুপুরে সেনবাগ থানায় ওসমান গনি, ওসমানের বড় ভাই আলাউদ্দিন ও মা ছালেহা বেগমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ওসমানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।