All posts by jitu

কুমিল্লায় গাঁজা ও মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নেকবর হোসেন :
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ( ২৫ জুলাই) রাতে জেলার চৌদ্দগ্রাম থানার বেলঘর মোল্লাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে মাদক পরিবহনের সময় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত নুরুল আমিন এর ছেলে মোঃ জাহিদ হাসান (২২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটর সাইকেল করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ইতালির ভূমধ্যসাগরে ৫ মরদেহ ও ৭ শত অভিবাসন প্রত্যাশী উদ্ধার

সরকার মোখলেছুর রহমান, ইতালি থেকে:
ইতালির দক্ষিণ উপকূল থেকে প্রায় ৭০০ অভিবাসনপ্রত্যাশী এবং পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ভূমধ্যসাগরের উপকূলরক্ষী ও উদ্ধারকারীরা।

রোববার (২৪ জুলাই) ইতালির উপকূলীয় অঞ্চলে পাহারায় নিয়োজিত নৌসেনারা এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (২৩ জুলাই) ইতালির দক্ষিণ অঞ্চলের ক্যালাব্রিয়া উপকূল থেকে ১২৪ মাইল দূরে একটি মাছধরার নৌকায় ৬৭৪ জন অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া যায়। অন্যদের ছোট নৌকা থেকে উদ্ধার করা হয়েছে।

অভিবাসনপ্রত্যাশীদের সিসিলি ও ক্যালাব্রিয়ার বিভিন্ন বন্দরে পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া মরদেহ পাঁচটি সিসিলির মেসিনা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বছর এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী ও অভিবাসী ইতালিতে অনুপ্রবেশ করেছেন, যা গত বছরের এ সময়ের তুলনায় সাড়ে ২৫ হাজার বেশি বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্র।

ভূমধ্যসাগরের উপকূলরক্ষী ও উদ্ধারকারী বিভিন্ন সংস্থার তথ্য মতে, এ বছর ইতালিতে অনুপ্রবেশকারীদের সংখ্যা দেড় লাখে পৌঁছতে পারে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য খাদ্য ঘাটতি আফ্রিকা ও এশিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীদের আগমনকে হুমকি হিসেবে দেখা হচ্ছে।

উদ্ধারকারীদের মধ্যে জীবিত ও মৃত কোনো বাংলাদেশি আছে কি না- সে তথ্য এখনো পাওয়া যায়নি।

অবশেষে মুখ খুললেন এমপি রাজী ফখরুল

ডেস্ক রিপোর্ট:

গত ১৬ জুন জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় কী ঘটেছিল তা গণমাধ্যমকে জানিয়েছেন কুমিল্লা-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে আমি বিব্রত। আমার বক্তব্য না নিয়েই বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। অপ্রাসঙ্গিক কিছু ঘটনায় আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো উদ্দেশ্যমূলক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রাজী মোহাম্মদ ফখরুল।

সেদিনের ঘটনায় সংসদ ভবনের এলডি হলে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি শিরোনামে একটি প্রতিবেদন দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।

সেই ঘটনার বিবৃতিতে রাজী বলেছেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। এমন পরিস্থিতিতে নেতৃত্ব বাছাই ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক গত ২১ জুলাই সম্মেলনের দিন নির্ধারিত হয়। কিন্তু কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ শুরু থেকেই এ সম্মেলন পণ্ড করতে তৎপর ছিলেন। শুধু তাই নয়, গত ৯ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লা (উত্তর) জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানাকে ফোন করে সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে ভানী ইউনিয়ন আ.লীগের কর্মীসভা বন্ধ করতে হুমকি দেন আবুল কালাম আজাদ। উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেন, ভানী ইউনিয়নে কর্মী সভায় কেউ এলে সে হাত-পা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবে না।

সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অভিযোগ, গত ২ জুলাই সাংগঠনিক কার্যক্রম থেকে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থকরা আমার গাড়ি কুমিল্লায় অবরোধ করে রাখে। এ সময় আমার সঙ্গে থাকা জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার থানা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টারকে হত্যার উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়।

১৬ জুনের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে রাজী বলেন, গত ১৬ জুন জাতীয় সংসদের মেম্বারস ক্লাব এ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভা সম্পন্নের পর ব্রিফিংও শেষ, ঠিক এমন সময় এলাহাবাদ ইউনিয়ন কমিটি ঘোষণা কেন্দ্র করে অনুযায়ী উত্তেজনা সৃষ্টি করা হয়। তখন আমি সবাইকে শান্ত হতে বলি। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ আমাকে উদ্দেশ্য করে গালাগাল (যা প্রকাশ যোগ্য নয়) করতে থাকেন। একপর্যায়ে আক্রমণের জন্য তেড়ে আসেন। অল্পের জন্য বড় আঘাত থেকে রক্ষা পাই। এমতাবস্থায় উপস্থিত নেতাকর্মীরা আমাকে রক্ষা করতে এগিয়ে এলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন তাকে শান্ত করতে গেলে তার বুকে ধাক্কা দেন। যার সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে আওয়ামী লীগের অন্যান্য নেতার হস্তক্ষেপে আবুল কালাম আজাদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাজী বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার এককভাবে ফেসবুকে এলাহাবাদ কমিটি ঘোষণা করলে তৃণমূলে ক্ষোভ সৃষ্টি হয়।

তিনি বলেন, কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের সবার অভিভাবক। তার ওপর জেলার সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার ও আবুল কালাম আজাদের অশ্লীল ভাষায় গালাগাল এবং পরবর্তী সময় শারীরিক নির্যাতন অপ্রত্যাশিত ও দুঃখজনক। পাশাপাশি সংসদ ভবনের অভ্যন্তরে একজন আইন প্রণেতার প্রতি আক্রমণ শুধু ন্যক্কারজনক নয়, দেশের সব সংসদ সদস্যের প্রতি অবমাননার শামিল।

সেদিন সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

আমরা কখনো শ্রীলংকা হবোনা – এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

 

সেলিম রেজা মুন্সি/এড.সুদীপ:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আমরা কখনো শ্রীলংকা হবোনা ইনশাল্লাহ। বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ রয়েছে।

তিনি রোববার কুমিল্লা আদালত প্রাঙ্গনে কুমিল্লা আইনজীবী সমিতির ১১ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারাবিশ্বই এখন আতংকিত মুহুর্ত পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশর কোন একক ভুমিকা নেই। সারা পৃথিবীর বিভিন্ন দেশই একই সমস্যা মোকাবেলা করছে।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউ্িদ্দন বাহার, কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত,সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ, কুমিল্লা জেলা প্রশাসক মো: কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। এসময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবীর্ াউপ্িস্থত ছিলেন।

কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী, স্ত্রী ও শ্যালিকার মৃত্যু

 

উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনি জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

মরদেহগুলো উদ্বার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে । দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীকে ধর্ষণচেষ্টা

 

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত মনজুরুল হায়দার জনি (৩৫) উপজেলার মৃত শাহাদাত উল্যাহর ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ওষুধের দোকান রয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, গত বুধবার ওই নারী জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নাম্বার কেবিনে ভর্তি হন। দুপুর সাড়ে ১২টার দিকে জনি ওই নারীর কেবিনে গিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চিকিৎসাধীন নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. তানজিনা হককে প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন, ডা. ইকরাম বিন ফারুক ও নার্সিং সুপারভাইজার আয়েশা আক্তার। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন মো. মাসুম ইফতেখার বলেন, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা করেছে। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় শুক্রবার বিকালে মামলা হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার মুরাদনগরে মাদকসহ আটক আ.লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ ওবায়দুল হাসান রাসেল নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার পরমতলা বাজার থেকে তাকে আটক করা হয়। প্রায় দুই ঘণ্টা থানাহাজতে আটক রাখার পর জেলা নেতাদের ‘তদবিরে’ এক ইউপি চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। রাসেল (৪৫) পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ‘ঘনিষ্ঠজন’ হিসেবে পরিচিত।

তবে পুলিশের দাবি, রাসেলকে গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছিল।

ধামঘর ইউনিয়নের পরমতলা এলাকার ইউপি সদস্য রাসেল মুন্সি জানান, ওবায়দুল হাসান রাসেল প্রায়ই মাদক বিক্রি করতে পরমতলা এলাকায় আসেন। এ নিয়ে তাকে কয়েক দফা সতর্ক করা হয়। শুক্রবার সকালে এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে ফের মাদক বিক্রির জন্য পরমতলা বাজারে আসলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। এ সময় তার কাছে ১০ পুরিয়া গাঁজা এবং ৫-৬ পিস ইয়াবা পাওয়া যায়। তবে তার সহযোগী পালিয়ে যায়। পরে ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ এসে রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে মাদকসহ আটকের সময় বাজারের অনেক লোকজন দেখেছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল হাসান রাসেল বলেন, পূর্বশত্রুতার জের ধরে পরমতলা বাজারে আমাকে আটক করে মারধর করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে। যারা আমার ওপর আক্রমণ করেছে তারাই আমাকে মাদক দিয়ে ফাঁসানোর পাঁয়তারা করেছে।

তার দাবি, মাদক বিক্রি করতে তিনি পরমতলা বাজারে যাননি। ওই রাস্তা হয়ে মুরাদনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাচ্ছিলেন তিনি।

মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, গাঁজার পুরিয়া দিয়ে রাসেলকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ৫ম বর্ষপূর্তি উদযাপন

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং প্রভাত চাঁদপুর শাখার প্রধান উপদেষ্টা সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিন।

তিনি তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করলে ছাত্র বয়সে নিজেকে সহজে দক্ষ করা যায়, যা জীবনের কোনো না কোনো অংশে কাজে লাগবে। সাথে রক্তদানের কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আমি বলবো এ সংগঠনটি নিঃসন্দেহে একটি ভালো সংগঠন। চাঁদপুরে সংগঠনটির বিগত বছরের কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার। করোনাকালীন ভূমিকা, রক্তদান, অসহায় ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও অসহায়দের স্বাবলম্বী করে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। পরিশেষে আমি প্রভাত সমাজকল্যাণ সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলার যৌথ প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি বলেন, আমি প্রভাত চাঁদপুর শাখার বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে নিজেকে ভাগ্যবান মনে করছি। এমন একটি সামাজিক সংগঠন সমাজের প্রতিটি স্থানেই প্রয়োজন। সংগঠনের নেতৃবৃন্দের এমন একটি সুশৃঙ্খল পরিবেশ সত্যিই প্রশংসনীয়।তিনি আরো বলেন, সংগঠনে কাজ করতে গিয়ে রক্তদানের ক্ষেত্রে যদি কোন সমস্যা পড়েন তাহলে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় চাঁদপুরের পুলিশ সদস্যরা রক্তদানে করতে পারবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রভাত চাঁদপুর শাখার উপদেষ্টা মোঃ আল মামুন পাটওয়ারী, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ও প্রভাত চাঁদপুর শাখার দাতা সদস্য মোঃ তাজুল ইসলাম হাওলাদার, প্রভাত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিজ উদ্দিন, চাঁদপুরের সমাজকর্মী এইচ এম জাকির, প্রভাত ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

প্রভাত কচুয়া শাখার অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাখাওয়াত হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমান। এসময় প্রভাত হাজীগঞ্জ শাখার পক্ষে বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি শশী রোজানা, তানভীর জয়, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি তানজিজুল আজিজ, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, প্রভাত কচুয়া শাখার দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ। সেই সাথে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার কার্যকরী কমিটির সদস্য খায়রুল আলম জনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন প্রভাত চাঁদপুর শাখার নেতৃবৃন্দ। এসময় প্রভাত চাঁদপুর শাখার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে প্রভাতের সকল শাখাকে সম্মাননা ক্রেস্ট প্রদান, দুইজন অসহায় ব্যক্তিকে অনুদানের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সেই সাথে প্রভাত চাঁদপুর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রভাত সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন শাখার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় ২ ছাত্র আজীবন বহিষ্কার

 

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার চবির দুই ছাত্র বাবু ও আজিমকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেলে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চবির সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুজন চবির ছাত্র রয়েছেন। গ্রেফতাররা ছাত্রীকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

১৭ জুলাই রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী। জড়িতদের বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে চবি ক্যাম্পাস।