,

কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী, স্ত্রী ও শ্যালিকার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2022
news-image

 

উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনি জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার এবং শ্যালিকা সালমা আক্তার।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

মরদেহগুলো উদ্বার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে । দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে।