All posts by jitu

ভিবিডি কুমিল্লা জেলা নবম বারের মতো আয়োজন করেছে “খুশির ইফতার”

স্টাফ রিপোর্টার:

ঈদের আনন্দ হোক সবার জন্য। তারই ধারাবাহিকতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-কুমিল্লা জেলা ৯ম বারের মতো আয়োজন করেছে “খুশির ইফতার-৯“।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) কুমিল্লার  পদুয়ারবাজার  বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়।

তিনটি মাদ্রাসা ও এতিমখানার ৭০ জন এতিম শিশু ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার স্বেচ্ছাসেবকদের এই আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। তারপর তাদের মাঝে তুলে দেওয়া হয় ঈদ উপহার সামগ্রী। অনুষ্ঠানে এতিম বাচ্চাদের নিয়ে স্বেচ্ছাসেবকরা একসাথে ইফতার সম্পন্ন করে।

অনুষ্ঠানটির মূলপর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং ভিবিডি কুমিল্লা জেলার পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বোর্ড সভাপতি সাদিয়া আক্তার।

এসময় বিভিন্ন অতিথিবর্গ বক্তব্য রাখেন। উক্ত ইফতারে উপস্থিত ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ বলেন, “বাচ্চাদের মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার মাধ্যমেই স্বেচ্ছাসেবকদের সার্থকতা। ঈদের আনন্দ শুধু একার না আনন্দ হোক সবার।”

ভলান্টিয়ার ফর বাংলাদেশ- কুমিল্লা জেলার হিউম্যান রিসোর্স অফিসার জেরিন আফরোজ এর নেতৃত্বে প্রায় ১০০ জন ভলান্টিয়ারদের দিকনির্দেশনা দিয়ে উক্ত ইভেন্টটি পরিচালনা করেন। আয়োজক টিম লিডারের দায়িত্বে ছিলেন ভিবিডি- কুমিল্লা জেলার জেনারেল সেক্রেটারি মাজহার ফাহিম। এছাড়াও উল্লেখযোগ্য নেতৃত্বে ছিলেন জেলা বোর্ডের সদস্য সাদিয়া আক্তার,মিফতাতুল জান্নাত, সাকিলা মুক্তা, তাফসির আহমেদ,সিফাত হাসান প্রমুখ।

উক্ত আয়োজনে ভিবিডি- কুমিল্লা জেলার সকল ভলান্টিয়ার থেকে শুরু করে সাবেক বোর্ড মেম্বার, এলামনাই মেম্বার, চট্টগ্রাম ডিভিশন বোর্ড মেম্বার, ন্যাশনাল বোর্ড মেম্বার এবং ভিবিডি-কুমিল্লা জেলার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

 

 

আজকের জীবনের আয়োজনে কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেনের আয়োজনে শনিবার ৬ এপ্রিল কুমিল্লা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান।

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য,ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক মো. রফিকুল ইসলাম,এটিএনবাংলার ষ্টার্ফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ,
দৈনিক জনকন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান,দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব,বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন,নাগরিক টিভি কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, মানব জমিনের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান, কালেরকন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালেদ বিন নজরুল, জাগরণ টিভি কুমিল্লার প্রতিনিধি আশিকুর রহমান আশিক, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, দৈনিক ভোরের কলামের সম্পাদক প্রকাশক তৌহিদ মাহমুদ (অপু),বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলার আলোড়ন বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, আনন্দ টিভি জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি, কুমিল্লা প্লেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ সেলিম ওপেল , রুপসী স্টাফ রিপোটার ফারুক আজম সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল,সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, ডাক প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক নুরুল ইসলাম, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফটো সাংবাদিক এন কে রিপন, সমাজ কন্ঠের স্টাফ রিপোর্টার মোতালেব হোসেন,দৈনিক সমাচারের কুমিল্লা প্রধিনিতি মোঃ শাফি,দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার শাহ ইমরান,দৈনিক ভোরের কলামের প্রত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না,আজকের জীবন মহানগর প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন,সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলী মুজিব, সার্ভেয়ার মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক মাইনুল হাসানসহ কুমিল্লা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাওলানা আবু হানিফ।

মতলবে টাকা লুটের উদ্দেশ্যে কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার কৃষি ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে ঐ ব্যাংকের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) কে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে। গত ২৫ ফেব্রুয়ারী রবিবার ব্যাংকের ছাদে পিলারের সাথে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় একইদিন মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

শনিবার (৬ এপ্রিল) চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, মতলব উত্তর উপজেলার আলোচিত ক্লুলেস কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদকে হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেন চাঁদপুর পিবিআই টিম। পিবিআই এর এ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় পিবিআই চাঁদপুর এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ এর নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ইব্রাহীম খলিল ও এসআই মোঃ রিয়াদ মইনুদ্দিন, পুলিশ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার ঘটনায় জড়িত অন্যতম আসামী মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকার পশ্চিম রায়ের দিয়া প্রধানীয়া বাড়ির মোঃ জাহাঙ্গীর হোসেন প্রঃ জাঙ্গুর ছেলে মোঃ সজিব হোসেন (২১) কে শুক্রবার (৫ এপ্রিল) রাত আড়াইটার সময় রাজধানীর সাভার পৌরসভাধীন অগ্রণী হাউজিং সোসাইটি হতে গ্রেপ্তার করে তাহার দেওয়া তথ্য মোতাবেক ঘটনায় জড়িত আসামী একই বাড়ির মজিবুর রহমানের মেয়ে মিলি আক্তার (২০) কে একইদিন রাত সাড়ে ৯টার সময় তাহার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ আরো জানান, গত ২৫ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মতলব উত্তর থানাধীন গজরা বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক এর ছাদের ইন্টারনেট টাওয়ার এর সাথে রশি দ্বারা বাঁধা অবস্থায় উক্ত ব্যাংকের নৈশ প্রহরী মোঃ শাহদাত হোসেন সাজ্জাদ (১৯) এর লাশ পাওয়া যায়। সাংবাদ পেয়ে পিবিআই ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌছে আলামত জব্দ সহ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করনের যাবতীয় কার্যক্রম গ্রহন করে। সূত্রে বর্ণিত মামলাটি পিবিআই সিডিউল ভুক্ত হওয়ায় মামলাটি অধিগ্রহণ করতঃ এস আই (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের দেয়া জবানবন্দীতে জানা যায়, ব্যংকের টাকা লুট করার উদ্দেশ্যে ভিকটিমকে আসামী মিলি আক্তার প্রেমের ফাঁদে ফেলে রাতের বেলায় ফোন দিয়ে ব্যাংকের ভিতর থেকে বাহির করে আনে। আসামী মোঃ সজিব হোসেন ও অপর এক আসামী ভিকটিমকে হাত পা বেঁধে ছাদে নিয়ে টাওয়ারের সাথে বেঁধে গলায় বেল্ট ও গামছা পেঁচিয়ে হত্যা করে গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা করে এবং ব্যাংকের মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আসামী সজিবের দেখানো মোতাবেক গ্যাস সিলিন্ডার ও তালা ভাঙ্গার সরঞ্জামাদি ব্যাংকের পিছনের পুকুর হতে উদ্ধার করে জব্দ করা হয়।

রাশিয়ার ড্রোন হামলায় ৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট:

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রোস্তভ অঞ্চলের বিমানঘাঁটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিয়েভ।

শুক্রবার ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।

তারা আরও জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে এসইউ-২৭ এবং এসইউ-৩৪ বিমান রাখা হয়, যেগুলো রাশিয়া সম্মুখসারির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে।

তবে রাশিয়ার ওই বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন সীমান্তের ওই এলাকায় ৪০টিরও বেশি ড্রোনকে তারা নিশানা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারটভ, কুরস্ক, বেলগর্ড এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন। কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র: বিবিসি।

দুই শতাধিক সুবিধাভোগীকে ঈদ উপহার দিলো বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক- স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ওই ইউনিয়নের প্রায় দুই শতাধিক সুবিধাভোগী মানুষের হাতে ঈদ উপহার হিসেবে জাকাত ফান্ডের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ওই ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদরাসা, এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালাসাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে প্রতিটি গ্রামের ১০ জনকে ১ হাজার টাকা করে জাকাত ফান্ডের অর্থ দেয়া হয়।

বিটেশ্বর ইউনিয়নের যে সকল গ্রামে জাকাত ফ্রান্ডের অর্থ বিতরণ করা হয় সে গ্রাম গুলো হলো, কাদিয়ারভাঙ্গা, নৈয়াইর, নোয়াদ্দা, বিরবাগোয়ালী, চন্দ্রশেখরদী, দূর্গাপুর, কদমতলী, কালাসাধারদিয়া, নয়াকান্দি, পাটনিকান্দা, পাঁচভিটা, লেজিকয়রাপুর, তিনপাড়া, বিটেশ্বর, বরকোটা, নোয়াপাড়া, মাদলা ও নোয়াগাঁও গ্রাম।

ঈদ শুভেচ্ছা অর্থবিতরণ অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম’এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ( শরীফ প্রধান) এর সঞ্চালনায় উপস্থিত ছিলো, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী, উপদেস্টা বাবুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফী। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, শরীফ ভূঁইয়া, রাশেদুল ইসলাম ও ইয়াছি প্রধান রাহাত।

বান্দরবানে সন্ত্রাসীদের কাছে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এসেছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানে সন্ত্রাসীদের কাছে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের থেকে অস্ত্র এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, হামলাকারীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, হরর সিনেমায় দেখা যায়, দৈত্য মানুষ পোড়ায়, আবার সেই পোড়া মানুষের মাংস খায়। বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা তো দৈত্য। হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল।

তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নাই। প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।

ড. হাছান মাহমুদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুদদার চেষ্টা করেছিল বাজার অস্থিতিশীল করার এবং সেটির সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদকে সামনে রেখেও সবসময় বাংলাদেশে অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোরহস্তে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর।

এক্ষেত্রে গণমাধ্যমের বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি গণমাধ্যমকে অনুরোধধ জানাব, রমজানের সময় যে বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে, সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।

পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে: সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ‘পাহাড়ে যৌথ অভিযান চলছে’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে, সব বেরিয়ে আসবে। এরা ক্ষুদ্র জঙ্গিগোষ্ঠী, মনে করি না অন্য কোথাও থেকে মদত পাচ্ছে। মিজুরাম থেকে মদত পাচ্ছে বলেও মনে করি না।

পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গতকাল শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার কঠোর অবস্থানে। সেখানে যৌথ অভিযান চলছে। অচিরেই শিগগির পরিস্থিতি শান্ত হবে।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে নেই। শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।

এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতার ঘটনায় গোটা পার্বত্য অশান্ত হবে, এটা মনে করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

‘হায়দরাবাদের বিপক্ষে মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই’

ডেস্ক রিপোর্ট:

হায়দরাবাদের উইকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা ছিল। তাই চেন্নাই সুপার কিংসের মাঝারি মানের পুঁজিও আশা জিইয়ে রেখেছিল ভক্তদের মনে। তবে বোলিংয়ে চেন্নাইকে ভরসা দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত তারা হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। মিচেল ম্যাক্লেনাগান মনে করেন, হায়দরাবাদের বিপক্ষে মুস্তাফিজ ও পাথিরানাকে মিস করেছে চেন্নাই।

বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা করাতে পাসপোর্ট জমা দিয়েছেন মুস্তাফিজ। পাসপোর্ট না পাওয়ায় ভারতের টিকিট কাটতে পারছেন না ২৮ বছর বয়সি এই পেসার। যার ফলে হায়দরাদের বিপক্ষে খেলতে পারেননি মুস্তাফিজ। এই ম্যাচের উইকেট তুলনামূলক খানিকটা ধীরগতির ছিল। বল ব্যাটে আসছিল না ঠিকঠাক মতো। এমন উইকেটে বরাবরই ভয়ঙ্কর মুস্তাফিজ।

ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে নিউজিল্যান্ডের সাবেক পেসার ম্যাক্লেনাগান বলেন, ‘হ্যাঁ, আমি তো সেটাই বলব। তারা কেন মিস করেছে সেটাও বলছি। মুস্তাফিজের এমন স্কিল আছে যদি উইকেটটা খুব ভালোও হয় তবুও সে পাওয়ার প্লেতে বৈচিত্র্যময় বোলিং করতে পারে।’

এদিন পাথিরানাকেও পায়নি চেন্নাই। চোটের কারণে হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি শ্রীলঙ্কার তরুণ এই পেসার। পাথিরানার না থাকা নিয়ে ম্যাক্লেনাগান বলেন, ‘মাঝের দিকে আপনি জানেন আপনার উইকেট দরকার। সেই সময় ব্রেক থ্রু এনে দেয়ার জন্য পাথিরানা সেরাদের একজন।’

ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনà¦