All posts by jitu

রাজধানীতে যাত্রী বেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আনুমানিক সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

বুধবার (১ নভেম্বর) এ তথ্য জানান ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল।

তিনি বলেন, আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় শ্যামলী স্কয়ারের সামনে আউটগোয়িংয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে আগুন লাগিয়ে নেমে যায় দুর্বৃত্তরা। সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জাতীয় যুব দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় যুব র্যালী আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুব র্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। এসময় সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জয় বণিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২৪ জন যুব ও যুব মহিলাদের মাঝে ১০ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক এবং মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষনার্থী ৩০ জনের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাড়া বাবদ ৬শত টাকা বিতরণ করেন অতিথিবৃন্দরা।

দেশের যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকারের সাফল্য সর্বমহলে প্রশংসিত

ডেস্ক রিপোর্ট:

দেশের যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে যে সাফল্যের সাক্ষর রেখেছে তা সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী জানান, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার খাত হিসেবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সুগম ও নিরাপদ করার লক্ষ্যে সড়ক ও রেলপথের সম্প্রসারণ এবং সংস্কার চলমান রয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল সড়ক, রেল, বিমান ও নৌপথ যোগাযোগের ক্ষেত্রে একটি স্বল্প ও দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা এবং কর্মসূচি (রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১) সামনে রেখে তা বাস্তবায়নে কাজ করছে।

আওয়ামী লীগদলীয় আরেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে আমি ১৫তম ব্রিকস সামিটে যোগদান করি এবং গত ২৪ আগস্ট ‘ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ’ এ বক্তব্য প্রদানকালে ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বান জানাই।

সরকারপ্রধান বলেন, প্রথমত আমাদের অবশ্যই চলমান খাদ্য, জ্বালানি এবং নারী ও কন্যাশিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং নিরাপত্তার আর্থিক সংকটের কারণে উদ্ভূত বিরূপ প্রভাব প্রশমিত করতে হবে। দ্বিতীয়ত: আমাদের মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য, তাদের সাইবার অপরাধ থেকে সুরক্ষিত রাখার জন্য এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিভাজন কমানোর জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে।

তৃতীয়ত নারীদের লাভজনক কর্মসংস্থান, শালীন কাজের সুযোগ, মজুরির সমতা এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ বাড়াতে হবে। চতুর্থত ক্রমবর্ধমান জলবায়ু প্রভাবের কারণে সুরক্ষা এবং সহনশীলতা নিশ্চিতকরণে নারীদের প্রয়োজনীয়তার দিকে আমাদের গভীরভাবে নজর দিতে হবে। পঞ্চমত আমাদের অবশ্যই নারীদের জন্য টেকসই ও সক্রিয় রাজনৈতিক ক্যারিয়ার গঠনের একটি সুষম প্রতিযোগিতার ক্ষেত্র গড়ার প্রচারণা চালাতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালে বাংলাদেশ ব্রিকসের অর্থনৈতিক বাতায়ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে। ব্রিকসের চেয়ার দক্ষিণ আফ্রিকা কর্তৃক আয়োজিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল: পার্টনারশিপ ফর মিউচুয়ালি অ্যাকসেলারেটেড গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ মাল্টিল্যাটারালিজম।

তিনি জানান, ব্রিকস সম্মেলন চলাকালে ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিই।

প্রধানমন্ত্রী আরও জানায়, আমার বক্তব্যে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরি। বর্তমান সরকারের নেতৃত্বে এদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেসব চিত্র তুলে ধরে তাদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাই। বাংলাদেশের ট্রিলিয়ন- ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের যে যাত্রা, সেখানে তাদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানাই।

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

ফখরুদ্দীন ইমন:

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণ, সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা বিতরণ সহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মো: সাহিদুর রহমান, সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান, সফল আত্মকর্মী মো: মোশারফ হোসেন, মো: ইব্রাহিম।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কবিতা: নীল পদ্যের কষ্ট

রাহুল রাজ:

বিধুমুখী,
অমন করে বারেবারে
ভালোবাসার ডাক দিও না।
তোমার সুপ্ত হাতে অমন করে
শান্ত হৃদয় আর ভেঙো না।
তুমি ছাড়া কে আর বলো
এমন ভালোবাসতে পারে?
কার পড়েছে দায় আমার সঙ্গী হয়
ঠোঁটের উপর ঠোঁটের ছাপ
ভালোবাসার মিষ্টি পাপ।
তুমি ছাড়া কে আর বলো
এমন ভালোবাসতে পারে?
কার পড়েছে দায়, আমার সঙ্গী হয়।
ভালোবাসার নীল পদ্য
তোমার জন্যে এঁকে যাব
হাজার থেকে হাজারবার
তবু তুমি বধূ
অমন করে ভালোবাসার ডাক দিয়ো না।
হৃদয় কাঁদে হৃদয় পোড়ে
যখন ভাবি,
ভোরের শিশির সেজে তুমি পালিয়ে যাবে
ভরা যৌবনের ঘোর ভালোবাসা
তখন আমার বিফল হবে।
ন্ইা বা পেলাম একটি রাত
নাই বা পেলাম তোমার হাত
কি আসে যায় ?
এখন জ্বলি এক আগুনে
তখন হব নি:স্ব-
তাইতো বলি বিধুমুখী,
অমন করে আর ডেকো না।
একা আছি একা থেকে লিখে যাব
নীল পদ্য।
ভালোবেসে দূরে থেকে
নাম দিয়ো তার-
নীল পদ্যের কষ্ট।

কবিতা: বিরক্তি 

ইয়াছিন আরাফাত:

যখন যেখানে যার সাথে যেটা হওয়ার কথা সেটা হবে,
এতো জামেলা এতো মাথা ব‍্যথা এতো বিরক্তি কেন তবে?
এখনো তো শেষ হয়নি শুরু হয়েছে সবে,
শেষ যেই হবে কবে?

কখন যে কে কখন কাকে কোথায় পাবে?
এই সব বিষয় নিয়ে কত মানুষ কতকিছু ভাবে,
এতে কি ভরে যায় কখনো কারো কোনো ক্ষতি কিংবা লাভে? না যায় না।
এতো জামেলা এতো মাথা ব‍্যথা এতো বিরক্তি কেন তবে?
জোর করে কি কেউ কখনো কাউকে কোথাও পাবে? না পাবে না।
তাই কেউ কাউকে কোথাও কোন বিষয় নিয়ে জোর করতে যাবে না।
জোর করে কখনো কোথাও কারো সাথে কোন কিছু হয় না।
আর যা হয়, তা সত্যি কার অর্থে কারো কোনকিছু বুঝার থাকে না,
এর সত‍্যতা কখনো কোথাও কেউ কোন রকম উপলব্দি করতে পারে না।
তাই সব ধর্মেই জোর করা মানা,
এটা নয় কারও অজানা।

এতো জামেলা এতো মাথা ব‍্যাথা এতো বিরক্তি কেন তবে?
এই মেদিনীর কোনো কিছুই অমর নয়, হবে একদিন না একদিন সব কিছুর মরণ,
কিন্তু ভিন্ন হবে এর ধরন।

এতে আবার এক জাতি আরেক জাতিকে করে থাকতে পারে অনুকরণ-অনুসরণ,
একে অপরকে করে নে বরণ।
প্রতিটি জাতির জীবন চলে, করে কিছু আহরণ,
তাদের নিজেদের নিজস্ব আছে সংবরণ।
এ

তো জামেলা এতো মাথা ব‍্যথা এতো বিরক্তি কেন তবে?
সৃষ্টিকর্তা কাউকে রাখে না কোন অভাবে,
মনুষ‍্য জাতি সবসময় মিথ্যা বলে অভিযোগ করে স্বভাবে।
যদিওবা থাকে কেউ হালে নবাবের,
শেষ হবে না তবুও কারো কোনো অভাবের,
প্রকাশ করেই যাবে তার ভাবের।

সন্ধান করবে জিবন সুখের ক্ষতির বোঝা বহন করতেয়য হবে না,বহন করতে পারব বুঝা লাভের,
এতো জামেলা এতো মাথা ব‍্যাথা এতো বিরক্তি কেন তবে?

দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সাংবাদিককে মারধর করলো ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে সম্প্রতি সংখ্যালঘুর ওপর হামলা মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শফিউল আলম রাজীবের ওপর হামলা মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে।

সাংবাদিক শফিউল আলম রাজীব দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সরকারি বাসভবনে (গোমতী) সংবাদ সংগ্রহে গেলে ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলমের সমর্থক বিল্লাল গাজী, আফসান রুবেলসহ ৩-৪ জন প্রথমে গালমন্দ ও পরে হামলা করে। ওই সময় সাংবাদিক রাজীব আশ্রয় ও ঘটনাটি জানাতে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে ঢুকে বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে জানাতে গেলে ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম পুনরায় সাংবাদিক রাজীবকে মারধর এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন।

হামলায় আহত সাংবাদিক শফিউল আলম রাজীব জানান, ঘটনার পর তাৎক্ষণিক বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও নিগার সুলতানাকে অবহিত করা হয়।

দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইউপি চেয়ারম্যান জাহিদসহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার বিষয়ে জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, সাংবাদিকের ওপর কোনো প্রকার হামলা বা মোবাইল ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে সাংবাদিক রাজীবের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, যা আমার করা ঠিক হয়নি।

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি মীমাংসার জন্য সুলতানপুর ও গুনাইঘর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম।

অন্যদিকে, বিএনপিপন্থি আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০/৮০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মির্জা আব্বাসকে প্রধান আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা। এসময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ঋণ বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:

বুধবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুবদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৩৬ জন যুব ও মহিলা যুবদের কে ১৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয় এবং ৬০ জন যুব ও মহিলা যুবদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটাক্টর মোস্তফা কামাল।

আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মজিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।

বিএনপির অবরোধের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল

কুমিল্লা প্রতিনিধি:

বিএনপির ডাকা তিন দিনের অবরোধে দ্বিতীয় দিনে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর ) সকাল থেকে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান করেছে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন।মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মহাসড়ক পাহাড়া দিচ্ছেন তারা।

এছাড়া আতংকিত যানবাহনকে মোটর সাইকেল মহড়া দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পাড় করে দেয়ারও চিত্র দেখা গেছে।ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান,কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

শান্তি সমাবেশ অনুষ্ঠানটি জেলা পরিষদের সাবেক সদস্য হাজী তারেক হায়দারের সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পার্থ সারথি দত্ত,এম এ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার,অর্থ সম্পাদক মোঃ আলী আকবর,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বেগ,শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার,তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লালন হায়দার,অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান খন্দকার সেলিম,দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু,সাধারণ সম্পাদক মোঃ মহসিন রহমান,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সাবেক যুগ্ম সম্পাদক সাবেক বি আর ডি বি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূইয়া,সাবেক বুড়িচং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন,মাসুদুজ্জামান মাসুম,কাউসার আহাম্মদ,সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,নজরুল ইসলাম,তুহিন, ইমতিয়াজ আহমেদ ইমন,আবু হাসান ভূইয়া,জসিম উদ্দিন মেম্বার,আবু নাসের শামীম,অহিদুর রহমান অকি,ফারুক আহমেদ ফটিক,দক্ষিণ জেলা ছাত্র লীগ নেতা রাশেদুল ইসলাম সুমন,শাহ আলম মেম্বার,জসিম উদ্দিন মেম্বার,জাবেদ হোসেন মেম্বার,মাসুদ খান,আবু মুছা খান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, কামাল হোসেন,মোকাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সোহেল,সাবেক ছাত্র লীগ নেতা বাবুল আলম,তোফায়েল আহমেদ,উপজেলা ছাত্র লীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ সোহেল আহমেদ,হাবিবুর রহমান হাসান,আসিফ আকবর,রাজিব।

এসময় উপস্থিত ছিলেন জেলা,বুড়িচং উপজেলা ও ময়নামতি ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।