Tag Archives: এমপি

তিতাসে রাজনৈতিক সমীকরণ: আওয়ামী চেয়ারম্যানের বাড়িতে বিএনপি এমপির দাওয়াত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামিলীগ নেতা ইউপি চেয়ার ম্যানের বাড়ীতে বিএনপির এমপির দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, আওয়ামী লীগের এক প্রভাবশালী চেয়ারম্যানের বাড়িতে বিএনপির এমপি দাওয়াত গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) কুমিল্লা – ২( হোমনা তিতাসের) বিএনপির এমপি সেলিম ভুইয়া উপজেলা ও বিভিন্ন ইউনিটের দলীয় নেতৃবৃন্দের দলবলসহ মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর এর বাড়ি শাহপুরে দাওয়াত খেয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিতাসে দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ নেতা জাহান্গীর চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিরাজমান। সেই প্রেক্ষাপটে দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের এমন ঘনিষ্ঠতা অনেকের কাছেই বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে, জাহাঙ্গীর চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতনের অভিযোগ রয়েছে।

এমন অভিযোগ তোলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশ্ন তুলছেন, যে চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তার সঙ্গেই এমপির কেন এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক?

এদিকে, স্থানীয়দের মধ্যে আরেকটি আলোচনা জোরালো হয়েছে যে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার প্রভাবেই কি তিতাসে নতুন কোনো সমঝোতার ইঙ্গিত মিলছে? কেউ কেউ এটিকে ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনী কৌশলের অংশ হিসেবেও দেখছেন।

তবে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এ বিষয়ে তিতাসবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—
এই দাওয়াত কি শুধুই ব্যক্তিগত সৌজন্য, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ?

ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সাবেক ৪ মন্ত্রী ও এমপির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক চার মন্ত্রী-এমপিসহ ৬৭ জনের বিরুদ্ধে অটোরিকশাচালক হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলার রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম এবং কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামে এক অটোরিকশাচালক।

নিহত লিটন উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে। হত্যার অভিযোগ দায়ের করার পর থানায় মামলা গ্রহণ করা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি হত্যা ও ১টি গুমসহ মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে।

এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য (এমপি) ইউসুফ আব্দুল্লাহ হারুনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কুমিল্লা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা এ নোটিশ দেন।

নোটিশে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) যুগ্ম জেলা ও দায়রা জজের কার্যালয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনকে সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ নামে এক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বসির আহাম্মদ উল্লেখ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতীক সম্বলিত সাদা-কালো, রঙিন ব্যানার স্থাপন করেছেন। এছাড়াও গত ৩০ নভেম্বর পুরো উপজেলাব্যাপী হ্যান্ডমাইক নিয়ে পথসভা করেন। যার একটি ভিডিও ফুটেজ রফিকুল ইসলাম নামে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের এক সমর্থক তার ফেসবুকে আপলোড করেন। যার স্ক্রিনশটসহ যাবতীয় প্রমাণাদি অভিযোগকারীর কাছে রয়েছে।

এ অভিযোগ আমলে নিয়ে বসির আহাম্মদের অভিযোগের জবারের স্বপক্ষে স্বাক্ষ্য-প্রমাণসহ আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৯-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে কারণ দর্শানোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, নির্বাচনে প্রতিপক্ষ অভিযোগ করতেই পারে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি।

বাখরাবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অতিথির তালিকায় নেই প্যানেল স্পিকার, এমপি,মেয়র!

ষ্টাফ রিপোর্টার :

বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ কোম্পানী লিমিটেড’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী আজ শনিবার। দেশের অন্যতম বৃহত্তম গ্যাস কোম্পানীটিতে এ উপলক্ষে সাজ সাজ রব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। বাখরাবাদের গ্রাহক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অনেকেই পেয়েছেন দাওয়াত কার্ড। আয়োজন করা হবে র‌্যালী,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দুপুর ও রাতের বৈষম্যমূলক খাবারের।

এই যখন এত আয়োজন,তখন অতিথিদের তালিকায় নেই প্যানেল স্পিকার,কুমিল্লা বা মহানগরীর এমপি বা মেয়রের নাম। এনিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও চাকুরী হারানো কিংবা বদলীসহ হয়রানীর আশঙ্কায় কেউ মুখ খুলছে না। যা এই মুহুর্তে কুমিল্লায় টক অব দ্যা নিউজ।

সচরাচর দেখা যায়, কোন প্রতিষ্ঠানের ২৫ বছর বা ৫০ বছরে প্রতিষ্ঠাকালের আয়োজন করা হয়। কিন্তু ৪৩ বছরে হঠাৎ এ আয়োজনে অনেকের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশে যখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে, তখন বাখরাবাদ এর পুরো অফিস এলাকা আলোয় ঝলমল করছে। এ বিষয়টিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে এই অপব্যবহারের বিরুদ্ধে কথা বলার মত সাহস কারো নেই জানা গেছে। জানা যায়, শনিবারের অনুষ্ঠানে ৮ শত মানুষের আয়োজন করা হয়েছে। এত টাকা ব্যয়ের উৎস কোথায়  থেকে আসলো তা এখনো অজানাই রয়ে গেছে।

কুমিল্লার অন্যতম বৃহৎ বানিজ্যিক প্রাকৃতিক সম্পদ বাখরাবাদ গ্যাস সিষ্টেমস্ কোম্পানী লিমিটেড। ১৯৮৪ সালে কুমিল্লা মহানগরীর চাঁপাপুর এলাকায় সেবা দিতে প্রতিষ্ঠানটির অফিস চালু হয়। শিল্প-কারখানা,ছোট-বড় বিভিন্ন প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানছাড়াও আবাসিকখাতে রয়েছে প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাখরাবাদ সংশ্লিষ্ট একটি সুত্রে জানা যায়,  ১০ জুন  প্রতিষ্ঠানটির ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী। এউপলক্ষে প্রতিষ্ঠানের কর্ণধার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগীতায় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে,কুমিল্লা মহানগরীর সার্কিট হাউজ সংলগ্ন শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে নগরীর প্রান কেন্দ্র টাউন হল মাঠ পর্যন্ত র‌্যালী। পরবর্তীতে বাখরাবাদ গ্যাস সিষ্টেমস্ কোম্পানী লিমিটেড প্রাঙ্গনে আলোচনা সভা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে রয়েছে দুপুর ও রাতে খাবারের ব্যাপক আয়োজন। এত কিছু নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গত কিছুদিন ধরে সাজ সাজ রব । এই যখন অবস্থা তখন অনুষ্ঠান উপলক্ষে ছাপানো হয়েছে নিমন্ত্রন পত্র। দুঃজনক হলেও সত্য অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথির তালিকায় প্যানেল স্পীকার আঞ্জুম সুলতানা সীমাসহ যে জেলার প্রাকৃতিক সম্পদ,সেই জেলার কোন সংসদ সদস্য এমনকি এই নগরীর মেয়রসহ কাউকেই রাখা হয়নি অতিথিদের তালিকায়। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও ভয়ে বা হয়রানীর কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদিকে দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সময়ে রজত জয়ন্তী পালন করলেও তেমন ঢাকঢোল পিটিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কোন নজির নেই। বর্তমান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার অল্প কিছুদিন পরে অবসরে চলে যাওয়ার আগে অনেকটা ঘটা করে এই অনুষ্ঠানের আয়োজন করছেন। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে সুত্রটি আরো জানায়,অনুষ্ঠানে বৈষম্য মূলক খাবারের আয়োজন করার।

বিষয়গুলো জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বলেন, আমরা যথাযথ সম্মান করতে পারবো না বলে বোর্ড প্যানেল স্পিকার আঞ্জুম সুলতানা সীমা এমপি, সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহারসহ অন্যান্য এমপি বা মেয়র আরফানুল হক রিফাত কে অতিথির তালিকায় রাখা হয়নি। এছাড়া,বিগত সময়ে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগত সময়ে একবার অনুষ্ঠান আয়োজন করেও সম্পন্ন করা যায়নি। আমরা বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামীতে নিয়মিত প্রতিষ্ঠাবার্ষিকী পালনের। তাছাড়া খাবারের তালিকায় বৈষম্য থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।