Tag Archives: কুমিল্লায়

শেখ হাসিনার সঙ্গে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লায় এড. সেলিমসহ ৮ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম সেলিমসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে নগরীর দক্ষিণ চর্থা এলাকার নিজ বাড়ি থেকে অ্যাডভোকেট জহিরুল হক সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি জেলা জজ আদালতের সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।

গ্রেপ্তার হওয়া বাকি ৭ জন হলেন সুবর্ণপুরের মৃত. রফিকুল ইসলামের ছেলে মুমিনুল ইসলাম, দুলালপুর গ্রামের মনিরুল হকের ছেলে বায়োজিদ সরকার, সুরুজ মিয়ার ছেলে আবু সালাম, মৃত. কামরুজ্জামানের ছেলে একে এম নাছিরুজ্জামান, মৃত. আলি আকবরের ছেলে শাহজাহান, সফিকুল সিকদারের ছেলে ফাহিম, শাসন গাছা এলাকার মমতাজ মিয়ার ছেলে কামাল হোসেন। তারা সবাই আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ মে) অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। এতে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন নেতা অংশ নেন। সেখানে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কুমিল্লায় ‘আধুনিক ডিসি পার্ক’

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা নানা অব্যবস্থাপনায় দীর্ঘদিন বন্ধ রয়েছে। বর্তমানে জেলা প্রশাসন এটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। আগের নাম পরিবর্তন করে নামকরণ করা হচ্ছে ‘আধুনিক ডিসি পার্ক’ নামে। ২০ একর আয়তনের বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাটির সংস্কার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

ইতোমধ্যে ২৫ কোটি টাকার টেন্ডার ইজিপির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) কুমিল্লায় চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় লিখিত বক্তব্য এ তথ্য তুলে ধরেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, প্রেক্লাবে সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা কুমিল্লার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

উন্নয়ন প্রকল্পের সভায় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, নগরীর টাউনহল মার্কেটের আয় আগে এক ব্যক্তির কাছে চলে যেত বর্তমানে এটির আয় টাউনহলের ব্যাংক হিসাব নম্বরে জমা হচ্ছে। ৫ আগস্টের পর প্রতি মাসে ৬ লক্ষাধিক টাকা টাউনহল একাউন্টে জমা হচ্ছে। এছাড়াও টাউনহল বীরচন্দ্র মিলনায়তন ও পাঠাগার ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটির পূর্বের কমিটিও অকার্যকর হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে এডহক কমিটির মাধ্যমে পুন:নির্মাণের কাজ চলমান রয়েছে।

কুমিল্লায় ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক

কুমিল্লায় ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় কটকবাজার সীমান্তে বিজিবির ১০ ব্যাটালিয়ন ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক করেছে।

শনিবার (২৬ এপ্রিল) ভোরে সদর দক্ষিণ উপজেলার আওতাধীন বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় চাঁনপুর থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ২,৯৮,২০০ পিস আতশবাজি আটক করে।

যার বর্তমান বাজার মূল্য ৫৯ লক্ষ টাকা।

আইনগত নিয়ম মেনে এ মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে।

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক

কুমিল্লায় ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ ও সিগারেট আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়ন ২৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মদ এবং বিভিন্ন প্রকার সিগারেট আটক করে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১২ টার দিকে কুমিল্লা বিজিবির ১০ ব্যাটালিয়ন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬০ বোতল মদ এবং ১১ হাজার ৩ শত ৪০ প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট আটক করা হয়।

যার বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেলের নিরাপদতা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় রিফাইনারি এসোসিয়েশন, বাজার কমিটি, সরকারি/বেসরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিসহ অংশীজনদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।


কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) উপ সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি সানাউল হক, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মজুমদার, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান ভূইয়া, রাণীর বাজার দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি মাহবুব মেহেদি, রাজগঞ্জ ব্যবসায়ি সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন ইদু মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, নিউ মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র সাহা, দৈনিক রাণীর বাজার দোকান মালিক ব্যবসায়ি সমিতির সভাপতি কোরবান আলী, চকবাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আলী আশ্রাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক আহম্মেদ, কুমিল্লা বিসিকের তরুণ উদ্যোক্তা সংগঠনের আহ্বায়ক ইজাজ আহাম্মেদ খানসহ বিএসটিআইয়ের প্রতিনিধিগণ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা এই কর্মশালার সঞ্চালনা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, এলাকাজুড়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রামমালা এলাকায় কাভার্ড ভ্যানচাপায় ইমন সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন তার বড় ভাই সুমন সরকার।

নিহত ইমন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার কোটবাড়িতে ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার তিনি বড় ভাইয়ের সঙ্গে একটি ওষুধ কোম্পানিতে (রায়োচ সার্জিক্যাল) বিক্রয় কর্মকর্তা হিসেবে নতুন চাকরিতে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন তার ভাই সুমনের মোটরসাইকেলে চড়ে রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে একটি দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ইমন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। জীবিকার তাগিদে বড় ভাইয়ের সঙ্গে চাকরিতে যোগ দিয়েছিলেন মাত্র একদিন আগে।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের

কুমিল্লায় আনন্দধারা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দধারা বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

আনন্দধারা বিদ্যাপীঠ এর অধ্যক্ষ আফরোজা হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, আনন্দধারা বিদ্যাপীঠ এর পরিচালক মাকসুরা মোস্তফা, প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনী, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্য শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এতে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্কুলের শিশু শিক্ষার্থীরা নাচ-গান, আবৃত্তি পরিবেশন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আল্লাহ ও হযরত মুহাম্মদ(সা:) কে

আল্লাহ ও হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

আল্লাহ ও হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান মুন্না:

আল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী সাজ্জাদুর রহমানকে (রাখাল রাহা) কে গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের ছাত্র-জনতা।

শনিবার (২২ শে ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজগঞ্জ শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সভাপতি হাসান আহম্মেদ।

বক্তব্যে তিনি বলেন, একটি মুসলিম রাষ্ট্রে কি ভাবে রাখাল রাহা এবং হাসাল গালিব নবীকে নিয়ে কটুক্তি করে।আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে এ দুইজন সেকুলারকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং র‌্যাব কর্মকর্তা ধর্ষক আলেপকে মৃত্যুদন্ড দিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরের সেক্রেটারি নাজমুল হাসান, কলেজ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক ডক্টর আকিব আবদুল্লাহ, প্রচার সম্পাদক ডাক্তার আবদুল্লাহ খাঁন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বিজিবি অভিযানে

কুমিল্লায় বিজিবি অভিযানে ভারতীয় আতশবাজি ও কিসমিস জব্দ

কুমিল্লায় বিজিবি অভিযানে ভারতীয় আতশবাজি ও কিসমিস জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও কিসমিস আটক করেছে। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ ফেব্রুয়ারি বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেল স্টেশনে চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাস কোর্স সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করেন। এসব পণ্যের বাজার মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা ব্যাটেলিয়ান বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে একটি চোরা চালান বিরোধী বিশেষ ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করা হয়।

কুমিল্লায় তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায়

কুমিল্লায় তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

কুমিল্লায় তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায যৌথ বাহিনীর আটকের পর তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, নিহত তৌহিদুলের স্ত্রী একটি এজাহার দিয়েছেন। আমরা সেটি গ্রহণ করেছি এবং আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

মামলার বাদী ইয়াসমিন নাহার এজাহারে উল্লেখ করেন, গত ২৬জানুয়ারি তৌহিদুলের পিতার মৃত্যু হয়। ৩১ জানুয়ারি কুলখানি উপলক্ষে বাড়িতে আয়োজন চলছিল। মধ্যরাতে ২০-২৫ জন লোক বাড়িতে অভিযান চালিয়ে তৌহিদ কে তুলে নিয়ে যায়। পরদিন দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদুলের নিথর দেহ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মামলায় উল্লেখিত আসামিরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে কাল্পনিক এবং মিথ্যা অভিযোগ দিয়ে তৌহিদকে নির্যাতন করে হত্যা করেছে।

মামলার আসামিরা হলেন, আদর্শ সদর উপজেলার ইটাল্লা গ্রামের সাইফুল ইসলাম, তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও বামইল গ্রামের সোহেল সহ আরো অন্তত অজ্ঞাত ২০-২৫ জন।