Tag Archives: কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আটক

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন সরকারকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম

আটককৃত আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল মিয়া সরকারের ছেলে। সে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। কুমিল্লা ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাঙ্গীর আলম সরকারের স্বজন হিসেবে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালী থানার একটি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, গতকাল রাতে তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে ৫ই আগস্টের আগে দুইটি মামলা রয়েছে। বুধবার দুপুরের আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাছেদকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, গত ১৯আগষ্ট দাউদকান্দি উপজেলা ছাত্রদলের ৩১ সদসের কমিটি অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। ওই কমিটিতে কাউসার মোল্লাকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেকে সদস্য সচিব করা হলে উপজেলার বিএনপি ঘরানার নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধকে অবগত না করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যাক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ এবং যোগ্য ও নিবেদিত ছাত্র নেতাদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বাতিলের দাবী তুলেন সংগঠনের তৃণমুল নেতাকর্মীরা। এরপর (২৪আগষ্ট) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সাইফুল হাসান ভূইয়া ও মেহেদি হাসান ঢালীসহ ২২জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪ জনকে সদস্য করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

 

অযোগ্য ও নিস্ক্রিয়দের দিয়ে মেঘনা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

 

উজ্জ্বল হোসেন বিল্লাল:

সদ্য ঘোষিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি ঘিরে সমালোচনার ঝড় চলছে। বয়স্ক, বিবাহিত ও সন্তানের পিতা মোহসিন সোহাগকে (শাকিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মেঘনা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

সোমবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার নয়াকান্দারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা ছাত্র লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে ওই সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেঘনা উপজেলা ছাত্রলীগের পূর্বের কমিটির সভাপতি সামিউল হাসান সাঈদ জানান, সভাপতি পদে স্থান পাওয়া মোহসিন সোহাগ এর জাতীয় পরিচয়পত্রে নাম শাকিল । যেখানে তাঁর জন্ম তারিখ ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৩। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স প্রায় ৪০ বছর। যা ছাত্রলীগের পদে থাকার জন্য অনুপযুক্ত। তার প্রকৃত বয়স লুকিয়ে সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে। সে একটি জন্ম নিবন্ধন করেছে যেখানে তার বয়স ১০ বছর কমানো হয়েছে। সেখানে তার জন্ম সাল ১৯৯৩ । জন্ম নিবন্ধনে নামও পরিবর্তন করা হয়েছে। শাকিলের পরিবর্তে মোহসিন সোহাগ করা হয়েছে। এছাড়া মোহসিন সোহাগ বিবাহিত ও সন্তানের জনক। এছাড়া কমিটির আরো কয়েকজন রয়েছেন যারা বিগত দিনগুলিতে নিস্ত্রিয় ছিলেন মাঠে।

সদ্য ঘোষিত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে যোগ্য ও সক্রিয় নেতাকর্মী দিয়ে কমিটি গঠনের দাবী জানিয়ে সাঈদ আরো জানান, আমাদের কমিটি পূর্ণাঙ্গ না করে, কোন প্রকার সম্মেলন ছাড়াই রাতের অন্ধকারে এ কমিটি ঘোষণা করা হয়েছে। বয়স্ক, বিবাহিত, সন্তানের জনক, অযোগ্য, নিস্ক্রিয়রা এ কমিটিতে স্থান পেয়েছে। প্রাণের সংগঠন ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা শুনেছি মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সাধারন সম্পাদক শফিক দেওয়ান সহ স্থানীয় শতাধিক ছাত্র লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহসিন সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন জানান, সভাপতি মোহসিনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যোগ্য ও সক্রিয়দের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, ২৪ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পেইডে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি পদে মোহসিন সোহাগ, সহ সভাপতি পদে মো: আনোয়ার হোসেন , জাবের ভূইয়া ও খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: ফাহিম মিয়া ও মো: টিটু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলামকে রাখা হয়।

সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা : বয়স্ক ও বিবাহিতরা মেঘনা ছাত্রলীগের নেতৃত্বে

ইমতিয়াজ আহমেদ জিতু:

বির্তক যেন পিছু ছাড়ছে না কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগকে ঘিরে। এবার সদ্য ঘোষিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি ঘিরে সমালোচনার ঝড় চলছে। বয়স্ক, বিবাহিত ও সন্তানের পিতা মোহসিন সোহাগকে (শাকিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীরা। কোন প্রকার সম্মেলন ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করায় বির্তক ছড়িয়ে পড়ে।

২৪ এপ্রিল কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের পেইডে এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সভাপতি পদে মোহসিন সোহাগ, সহ সভাপতি পদে মো: আনোয়ার হোসেন , জাবের ভূইয়া ও খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: ফাহিম মিয়া ও মো: টিটু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক  পদে সাইফুল ইসলামকে রাখা হয়।

কমিটির সভাপতির পদ নিয়ে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে। সভাপতি পদে স্থান পাওয়া মোহসিন সোহাগ এর জাতীয় পরিচয়পত্রে নাম শাকিল । যেখানে তাঁর জন্ম তারিখ ২৭ ফেব্রুয়ারি, ১৯৮৩। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স প্রায় ৪০ বছর। যা ছাত্রলীগের পদে থাকার জন্য অনুপযুক্ত। তার প্রকৃত  বয়স লুকিয়ে সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে। সে একটি জন্ম নিবন্ধন করেছে যেখানে তার বয়স ১০ বছর কমানো হয়েছে। সেখানে তার জন্ম সাল ১৯৯৩ । জন্ম নিবন্ধনে নামও পরিবর্তন করা হয়েছে। শাকিলের পরিবর্তে মোহসিন সোহাগ করা হয়েছে। এছাড়া মোহসিন সোহাগ বিবাহিত ও সন্তানের জনক। এছাড়া কমিটির আরো কয়েকজন রয়েছেন যারা নিস্ত্রিয় ছিলেন মাঠ পর্যায়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন লিখেছেন –

“ সম্মেলন ছাড়াই, সময়ের পূর্বে সম্পূর্ণ অসাংগঠনিকভাবে রাত ১২ টার সময় ফেসবুক প্রেস রিলিজের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা মেঘনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ায় সকলে তীব্র নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাখান করেছে। ‘’

এ বিষয়ে  মেঘনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামিউল হাসান সাঈদ  জানান, আমাদের কমিটি পূর্ণাঙ্গ না করে, কোন প্রকার সম্মেলন ছাড়াই রাতের অন্ধকারে এ কমিটি ঘোষণা করা হয়েছে।  বয়স্ক, বিবাহিত, সন্তানের জনক, অযোগ্য, নিস্ক্রিয়রা এ কমিটিতে স্থান পেয়েছে। প্রাণের সংগঠন ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা চলছে। আমরা শুনেছি মোটা অংকের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জানতে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহসিন সোহাগের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন  জানান, সভাপতি মোহসিনের বিরুদ্ধে আনা  অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যোগ্য ও সক্রিয়দের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

দীর্ঘদিন পর দেশে ফেরা রনিই হলেন দেবিদ্বারের পৌর ছাত্রলীগের আহ্বায়ক !

বিশেষ প্রতিবেদন:
সবাইকে অবাক করে দিয়ে প্রবাস ফেরত নুর মোহাম্মদ রনি হলেন কুমিল্লার দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহ্বায়ক। এত বছর পর দেশে ফিরে কিভাবে পৌর ছাত্রলীগের আহ্বায়ক পদ পেয়ে গেলেন রনি, এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে চারদিকে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বের রাতে দেবিদ্বারের উপজেলা ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকেই।এদিকে দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কিশোর গ্যাং সদস্য ফরহাদ হোসেন হিমেল (২২), যিনি সন্ত্রাসী হামলার মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন।

অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, প্রবাস ফেরত, অচেনা লোক দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

দেবিদ্বার পৌর কমিটিতে আহ্বায়ক হওয়া প্রবাস ফেরত নুর মোহাম্মদ রনি ২০১৭ সালে সৌদি আরবে গেছেন। গত ৩ মাস আগে তিনি দেশে ফিরে আসেন। অনেকটা সবাইকে অবাক করে দিয়ে তিনি হয়ে গেলেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রাজনৈতিক মাঠে সক্রিয়তা, যোগ্যতা ও ছাত্রত্ব ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হয়নি কমিটিতে স্থান দেওয়ার ক্ষেত্রে। যার ফলে অনেক অচেনা মুখ, কম শিক্ষিত, সৌদি ও দক্ষিণ আফ্রিকা ফেরতরাই কমিটিতে স্থান পেয়েছে।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাইফুল ইসলাম রুবেল জানান, যারা ত্যাগি, তাদেরকেই মূল্যায়ণ করা হয়েছে। এখানে আর্থিক লেনদেনের কোন ঘটনা ঘটেনি। আর কমিটিতে স্থান পাওয়া কারোর বিরুদ্ধে কোন নিদির্ষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে তাদের বাদ দেওয়া হবে।

উল্লেখ্য যে, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে আসাদুর রহমান রনিকে, পৌর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে নুর মোহাম্মদ রনিকে। চান্দিনা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মাহফুজুর রহমান (টিপু)কে এবং পৌর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে কাজী ইমদাদুল ইসলাম জয়কে। আহ্বায়ক কমিটিগুলো ৩ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

ছাত্রলীগে অনিয়ম (পর্ব-১): দেবিদ্বারে ছাত্রলীগের কমিটিতে স্থান পেলেন গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্য

 

ইমতিয়াজ আহমেদ জিতু:

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বারের পৌর-উপজেলা ছাত্রলীগের ৪ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং সদস্য, সন্ত্রাসী মামলায় গ্রেফতার হয়ে সাজা ভোগ করা আসামি, নিস্ক্রিয়, অচেনা ও যোগ্যতা অনুসারে সিনিয়র-জুনিয়র বিবেচনা না করে কমিটি গুলো ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজকের কুমিল্লার পাঠকদের জন্য তুলে ধরা হল।

শুক্রবার (২ ডিসেম্বর) কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই উপজেলার ৪টি আহ্বায়ক কমিটি  ঘোষণা করা হয়।

দেবিদ্বার পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন ফরহাদ হোসেন হিমেল (২২)। সে দেবিদ্বারের কিশোর গ্যাং বদর বাহিনীর সক্রিয় সদস্য। সে চলতি বছরের ১০ এপ্রিল ভোরে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। হিমেল বানিয়াপাড়া এলাকার মীর হোসেনের ছেলে । চলতি বছরের ১৬ জানুয়ারি ছোট আলমপুর এলাকার লিমন নামের এক কিশোরকে  রড, রাম দা ও হাতুড়ি দিয়ে আঘাত ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সন্ত্রাসী হামলার মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। পরে জামিনে সে বের হয়ে আসে।

সক্রিয় কিশোর গ্যাং সদস্যকে ছাত্রলীগের কমিটিতে স্থান দেওয়া শুরু হয়েছে নানা সমালোচনা।

আগামীকাল ৩ ডিসেম্বর। এ অবস্থায় নতুন করে ছাত্রলীগের কোনো জেলা, উপজেলা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন গত শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম । ওই দিন তিনি বলেন, এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো: মহিউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, কেন্দ্রীয় কমিটি কোন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দিতে পারবে না। কিন্তু জেলা পর্যায়ে আমাদের দিতে কোন নিষেধাজ্ঞা নেই। এছাড়া কিশোর গ্যাং সদস্যের কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে তিনি জানান, এ বিষয়টি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, কলেজ ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রম হিেেসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হল। বিলুপ্ত ইউনিট সমূহকে চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের তথ্যফরম সংগ্রহ করার নির্দেশনা জানানো হয়।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাদ্দামের বিরুদ্ধে নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার:

চলতি বছরের ২৫ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। প্রায় ৭৫ জন নেতাকর্মী আবেদন করেছেন। সভাপতি পদে ১৮ জন ও সাধারণ সম্পাদক পদে ৫৭ জন প্রার্থী হিসেবে আবেদন করেছেন।

আসন্ন উত্তর জেলা ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ততিাস উপজলো ছাত্রলীগরে সভাপতি তোফাজ্জল হোসনে সাদ্দাম । সে তিতাস উপজলো চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের অনুসারি। তবে সাদ্দামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, তোফাজ্জল হোসনে সাদ্দাম মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। জানা যায়, বগিত ২০২০ সালরে ২৫ সপ্টেম্বের দনৈকি ভোররে পাতার অনলাইনে ‘‘ মাদকসম্রাট ততিাস উপজলো ছাত্রলীগরে সভাপতি সাদ্দাম ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে উল্লেখ করা হয়- “ তিতাস উপজেলায় মাদকের একক সাম্রাজ্য গড়ে তুলেছেন তোফাজ্জল হোসেন সাদ্দাম। সম্প্রতি তিতাস উপজেলার মাছিমপুর আর আর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এই তোফাজ্জল হোসেন সাদ্দামের মামার কক্ষ থেকে ২৪ কেইস বিয়ার উদ্ধার করে তিতাস থানা পুলিশ। বিষয়টির সঙ্গে সরাসরি সাদ্দাম জড়িত থাকার পরও অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকায় এককভাবে মাদকের মধ্যে মরণনেশা ইয়াবার সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে কাজ করছেন এই সাদ্দাম-এমন অভিযোগ খোদ ছাত্রলীগের নেতার্কমীদের। সাদ্দামের এক ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিতাস উপজেলায় যত ধরণের মাদক ব্যবসা আছে সবগুলোর নিয়ন্ত্রণ করেন তোফাজ্জল হোসেন সাদ্দাম। এমনকি তার বাইরে গিয়ে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেন। যদিও ওই সময় সাদ্দাম ওই মিডিয়াকে বলেন, তার বিরুদ্ধে আণীত অভিযোগ সর্ম্পূণ মিথ্যা ও ভিত্তিহীন।

এছাড়া কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তফাজ্জল হোসেন সাদ্দাম ২০১৯ সালের ৩১শে মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে পারভেজ হোসেন সরকারের আনারস মার্কার পক্ষে কাজ করেন তফাজ্জল হোসেন সাদ্দাম। ওই সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মোঃ শাহিনুল আক্তার সোহেল সিকদার।

এসব বিষয়ে জানতে সাদ্দামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হলেন তোফাজ্জল হোসেন সাদ্দাম

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

শনিবার বিকালে জেলার চান্দিনা পৌরসভা অডিটরিয়ামে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ ও অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে তোফাজ্জল হোসেন সাদ্দাম তার জীবন বৃত্তান্ত তুলে দেন।

ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সাদ্দাম বলেন আমি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করি। পর্যায়ক্রমে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তিতাস উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। পাশাপাশি সদ্য বিলুপ্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন নতুন করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।

উক্ত কমিটিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে আমার ছাত্রলীগ রাজনীতিসহ জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছি। নেতৃবৃন্দ যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে, তাহলে কুমিল্লা উত্তর জেলার সকল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অতিতের চাইতে একটি শক্তিশালী কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ কমিটি করব ইনশাআল্লাহ।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২৫ মার্চ  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ৭ কার্য দিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা  তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামি উস সানি ও উপ-গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক আমানুল্লাহ আমানের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর কুমিল্লা উত্তর জেলা শাখা ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। আবু কাউসার অনিককে সভাপতি ও ফরহাদ আহমেদ ফকিরকে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি আল আমিন সরকার, হালিম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন বাহার।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম কমিটি অনুমোদন করেন ।