Tag Archives: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল: রোগীই যেখানে চিকিৎসার অন্তরায়!

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ২ জন এবং লক্ষণ-উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

৮ আগষ্ট দুপুর থেকে ৯ আগষ্ট সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৩ জন ও আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২ জন ও আইসিইউতে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার সদর দক্ষিনের হাজেরা (৬২), চৌদ্দগ্রামের নুরুল আলম (৬০)ও করোনায় আক্রান্ত মনোহরগঞ্জের জসিম উদ্দিন (৫৫), বরুড়ার সফিকুর রহমান (৬০), আদর্শ সদরের জাহানারা (৬৫)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছে ২৪ জন, সুস্থ্য হয়েছেন ২৪ জন এবং মোট ভর্তি আছে ১২৬ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে মৃতদের মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী মিয়ার ছেলে আবদুল খালেদ (৬৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নুরুজ্জামানের মেয়ে আমেনা বেগম (৭৭), চাঁদপুর শাহারাস্তি উপজেলার আবদুল হাকিমের ছেলে আবদুল লতিফ (৮০), একই উপজেলার আলী আক্কাসের মেয়ে হোসনেয়ারা বেগম (৬০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাহিদুল হকের ছেলে মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশপাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে রাইতার নেছা (৬৫)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন নারী হলেন, কুমিল্লার মনোহরগঞ্জের রুহুল আমীনের স্ত্রী পেয়ারা বেগম (৬৫) ও কুমিল্লা মুরাদনগরের আবদুল মজিদের স্ত্রী নুর জাহান (৬০)।

এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৪ জন রোগী। বর্তমানে এখানে করোনা আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগী আছে ১০৭ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর থেকে শনিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত সময়ে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ২ জনের মৃত্যু হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের সিদ্দিকুর রহমান(৭৫), সিটি করপোরেশনের আবুল কাশেম (৭৮), মুরাদনগরের আব্দুল বাতেন (৭৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগরের আব্দুল গফুর (৬০)।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৩ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ৮ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে জেলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৭ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ ১৩৯ জন মারা গেছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মোঃ আবদুল গফুর (৯৬), লালমাইয়ের মফিজুল ইসলাম (৭০), লাকসামের আবদুল গফুর (৬২) ও নাঙ্গলকোটের জাহেরা খাতুন (৭০)।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ১৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ২৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৩ জন। তারমধ্যে করোনায় আক্রান্ত ৬৮ জন আর উপসর্গ ও লক্ষন নিয়ে মৃত্যু ১৩৯ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৩ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ ১৩৫ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদরের মোঃ আলম হোসেন (৫১), আবদুল মান্নান (৮২), সদর দক্ষিনের হাসান ইমাম ((৬৮) লাকসামের নেপাল চন্দ্র দাস (৫৫) ও লালমাইয়ের দুধ মিয়া (৭০) রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৩ জন। তারমধ্যে করোনায় আক্রান্ত ৬৮ জন আর উপসর্গ ও লক্ষণ নিয়ে মৃত্যু ১৩৫ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে দুই নারীসহ মারা গেছে ৫ জন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৩ জন, করোনা ওয়ার্ডে ১ জন এবং আইসোলেশনে ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (১২ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসহাকের ছেলে শামসুল হক (৮০), করোনা ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সুমি আক্তার (২২),বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মিজানের স্ত্রী হনুফা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার ইসমাইলের ছেলে হাজী ইউনুস (৯০) ও চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে নুরুল আমিন (৬৫)।

জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৪ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে এক নারীসহ মারা গেছে ৫ জন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ২ জন, করোনা ওয়ার্ডে ১ জন এবং আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (৫ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. ইশতিয়াক চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় মৃত ৫ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

মৃত ব্যক্তিরা হলেন, নাঙ্গলকোটের আবদুল আলিম (৬৭), বুড়িচংয়ের নুরুজ্জামান (৮৮), নুরজাহান (৮০), ব্রাহ্মনপাড়ার মোশাররফ হোসাইন (৫৩) ও চাঁদপুরের টিপু সুলতান (৪৬)।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ ও লক্ষণ নিয়ে মারা গেছে ৫ জন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত ৫ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জন ও আইসোলেশনে ১ জন চিকিৎসাধীন ছিলেন।

মৃত ব্যক্তিরা হল, ইউসুফ আলী, নাবিল, হাজী জব্বর, দুদু মিয়া ও রিনা আক্তার।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ ও লক্ষণ নিয়ে মারা গেছে ৬ জন। এ নিয়ে এপ্রিল থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৩ জনের। তার মধ্যে করোনায় আক্রান্ত ২৬ জন আর উপসর্গ ও লক্ষণ নিয়ে মৃত্যু ১২৭ জনের।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২২ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১০৫ জন এবং সুস্থ হয়েছেন ২৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫৩ জনের। তারমধ্যে করোনায় আক্রান্ত ২৬ জন আর উপসর্গ ও লক্ষণ নিয়ে মৃত্যু ১২৭ জনের।