Tag Archives: কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে ফার্মেসিতে চুরি

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিভিন্ন ওষুধসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও প্রায় নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে মুরাদনগর বাজারের মহসিন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে দোকানের কর্মচারী দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের ফ্লোরে এলোমেলোভাবে ওষুধ পরে আছে। দোকানের সিলিং এর দিকে তাকিয়ে দেখেন টিনের চাল কাটা এবং রশি ঝুলানো। কর্মচারী তাড়াতাড়ি দোকানের মালিক মহসিনকে খবর দিলে তিনি এসে দেখেন এন্টিবায়োটিকসহ দামি দামি ঔষধ দোকান থেকে চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখের উপরে। এছাড়াও দোকানের ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা খোয়া গেছে।

ফার্মেসীর মালিক মো. মহাসিন জানান, আমার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ওষুধ ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতগুলো চুরির ঘটনা ঘটার পরও এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন বলেও জানান এলাকাবাসী।

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজীসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল দুপুরে উপজেলার নগরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১২ হাজার ১৫০ পিস ভারতীয় আতশবাজীসহ তাদেরকে আটক করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক চোরাকারবারিরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৯) এবং কুমিল্লার বরুড়া উপজেলার খাজুরগাও গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩২)।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজীসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু’টি টিম ও পৌরসভার একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘মাহে রমজানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী মহাসড়ক ও ফুটপাতের উপর ভ্রাম্যমান ফল দোকানসহ অবৈধভাবে বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করছে। বিষয়টি নিয়ে তাদেরকে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করা হলেও তারা ব্যবসা বন্ধ না করায় সোমবার স্থানীয় সরকার ও পৌরসভা আইন-২০০৯ এর ১০৯ ধারায় ৮টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মহাসড়ক যানজটমুক্ত, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এবং জন দূর্ভোগ লাগবে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

কুমিল্লার চান্দিনায় ক্রেতা সেজে দিন দুপুরে আবারও স্বর্ণ চুরি

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা বাজারের একটি স্বর্ণ দোকান থেকে ক্রেতা সেজে দিন দুপুরে আবারও স্বর্ণ চুরির ঘটনা ঘটে।

সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারী দোকানে এঘটনা ঘটে।

দোকান মালিক সুবল দাস জানান, সোমবার বেলা অনুমান সাড়ে ১১টায় তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান, আরেকজন বলেন এটার ওজন দেন, আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। এই সুযোগে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুইটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভিতরে করে নিয়ে যান। ট্রে দুইটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অযুহাতে দোকান ত্যাগ করে চোর চক্র।

দোকান মালিক আরও জানান, দুইটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। তিনি আরও বলেন, যদি কেউ তাদের সনাক্ত করতে পারেন তাদেরকে পুরস্কৃত করবো।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরিকালে চোর চক্রকে আটক করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনার জানার পরপরই আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষ্যে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

 

কুমিল্লার রাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় দিনমজুর নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নবীর হোসেন (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

শনিবার বিকেলে মহানগরীর রাজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবীর হোসেন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত জানান, বিকেল ৬টার দিকে নবীর বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশার চালক হাবিব উল্লাহকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কুমিল্লার দাউদকান্দিতে ৩ প্রতিষ্ঠান‌কে লক্ষা‌ধিক টাকা জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভোক্তা বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৩ প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার।

রবিবার (৯ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে উপ‌জেলার গৌ‌রিপুর বাজা‌রে এই বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় ইফতা‌রি‌ সামগ্রী জিলা‌পি‌তে ক্ষ‌তিকারক রং মেশা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স জল খাবার মি‌ষ্টির দোকান‌কে ২০ হাজার ট‌াকা জ‌রিমানা করা হয়েছে। ২০ কে‌জি রং মি‌শ্রিত জিলা‌পি জব্দ ক‌রে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও অন‌্যায‌্যভা‌বে জুতার দাম বা‌ড়ি‌য়ে ট‌্যাগ লাগা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স আরাম সুজকে-২ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যায‌্যভা‌বে কাপ‌ড়ের দাম বা‌ড়ি‌য়ে ট‌্যাগ লাগা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স মা‌য়ের দোয়া গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শামসুজ্জামান ও গৌ‌রিপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের এসআই রা‌জি‌বের নেতৃ‌ত্বে এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

চান্দিনায় খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে মাটি পরিবহন, বিপাকে শতশত কৃষক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ইটভাটায় মাটি পরিবহনের জন্য ৩শ গজ ব্যবধানে একটি খালে দুইটি বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়েছে স্বার্থন্বেসী ইটভাটার মালিক। দুই বছর যাবৎ খালটিতে মাটি ভরাট করে বাঁধ নির্মাণ করায় পানি নিস্কাশনে বিপাকে পড়েছে এলাকার শতশত কৃষক।

চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ভাগুচি-কাশিমপুর এলাকার মাধাইয়া-নবাবপুর সড়কের পাশের খালে পরপর দুইটি বাঁধ দিয়ে পাশ্ববর্তী ‘মনোয়ারা ব্রিক্স ম্যানুফ্যাকচারার’ নামের একটি ইটভাটায় ওই মাটি সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ওই সড়কের পূর্ব পাশে মাধাইয়া, কাশিমপুর, কলাগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের বিশাল ফসলী মাঠ। ওই ফসলী মাঠের পশ্চিম পাশে মাধাইয়া-নবাবপুর সড়ক সংলগ্ন রয়েছে খাল। কৃষকরা খালটিকে ওই ফসলী মাঠের পানি সরবরাহ এবং পানি নিস্কাশনে ব্যবহার করে আসছে। ব্যক্তিস্বার্থে মাটি খেকো একটি মহল ফসলী মাঠ থেকে ইটভাটায় মাটি সরবরাহ করতে মনগড়া ভাবে খালের মাঝে পরপর দুইটি বাঁধ দেয়। এতে মারাত্মক বিপাকে পড়েছে কয়েক গ্রামের কৃষক।

কাশিমপুর গ্রামের কৃষক মো. গিয়াস উদ্দিনসহ অনেকেই জানান, বর্ষাকালে বিশাল এই ফসলী মাঠের পানি দ্রুত ওই খাল দিয়ে সরে যেত। আবার ওই খালের পানি দিয়ে জমিতে সেচ করে ফসল ফসল করতাম। ইটভাটায় মাটি নেওয়ার জন্য বিশাল এই খালে পরপর দুইটি বাঁধ দেওয়ায় এখন বর্ষা কালে পানি সরছে না, এমকি খাল থেকে পানিও সেচ করতে পারছি না। দ্রুত খালের ওই বাঁধ অপসারণের দাবী জানান এলাকার কৃষক।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, বিষয়টি যেহেতু জেনেছি আমরা খুই শীঘ্রই ওই বাঁধ অপসারণ করবো।

কুমিল্লার সদর দক্ষিণে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিন্টু আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ পিন্টু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপ্রিল রাত সাড়ে বারোটায় উপজেলার কালীকৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পিন্টু চৌদ্দগ্রাম উপজেলার জামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কু‌মিল্লার কা‌লির বাজা‌রে তদার‌কি অভিযানে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কু‌মিল্লার সদর উপ‌জেলায় ১৬তম রমজা‌নেও ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যোগে ৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

শ‌নিবার (৮ এ‌প্রিল) বেলা ১১টা থে‌কে সদর উপ‌জেলার কা‌লির এলাকায় এই তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ‌্যারাই‌টিজ স্টোর‌কে ৩ হাজার টাকা, একই অ‌ভিযো‌গে মোল্লা স্টোর, ম‌নির ভূইয়া স্টোর ও খা‌দিজা স্টোর‌কে ২ হাজার টাকা ক‌রে জরিমানা করা হয়। উৎপাদিত খাদ‌্যপ‌ণ্যে মেয়াদ না লেখা ও ওজ‌নে কম দেওয়ায় মেসার্স অ‌লিপুর মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়াও ব‌ুরিন্দা‌তে রং মিশ্রণ করায় সাইফুল হো‌টে‌লে উৎপা‌দিত আনুমা‌নিক ৫০ কে‌জি ব‌ুরিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল বিকালে কুমিল্লার আমতলী এলাকা থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

পৃথক আরেকটি অভিযানে ৭ এপ্রিল রাতে সদর দক্ষিণ উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

শনিবার (৮ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।