Tag Archives: চান্দিনা উপজেলা

চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে আটক ২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (২৪) ও কুমিল্লা নগরীর শুভপুর গ্রামের মোঃ আবুল বাসারের ছেলে মোঃ শরিফুল (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

চান্দিনায় এক সপ্তাহে ১৪৪ মামলা, প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায়

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণার পর মঙ্গলবার আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়।

এমন পরিস্থিতিতেও কুমিল্লার চান্দিনায় কিন্ডারগার্ডেন, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে চান্দিনা উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলাজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানমের নেতৃত্বাধীন দুটি পৃথক টিম।

গত ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চান্দিনার ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১শত ৪৪ টি মামলা করেন। ওই মামলা ২ লক্ষ ৭২ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আশরাফুন নাহার জানান, কিছু সংখ্যক মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। আবার কিছু মানুষ ব্যাক্তি স্বার্থে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। শতভাগ কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ বলেন, মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ যাত্রী। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র-জা:নি

চান্দিনায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১৮৮ তম শাখা উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে চান্দিনা উপজেলা সদরের চান্দিনা বাজারে আহমেদ আলী কমপ্লেক্স এ ওই ব্যাংকের শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তৃতা করেন- আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ্ব আবু নাছের মো. ইয়াহিয়া।

অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিলেট জোন প্রধান একেএম আমজাদ হোসেন, চান্দিনা পৌরসভায় সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।

অন্যদের মধ্যে বক্তৃতা দেন, কুমিল্লা ব্রাঞ্চ ম্যানেজার মো. মাজাহারুল ইসলাম চৌধুরী, চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তোফায়েল আহমেদ জনি, ব্যাংকের চান্দিনা শাখার ম্যানেজার মো. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের গল্লাই শাখার ম্যানেজার কাজী মো. ইলিয়াস, বরুড়া শাখা ম্যানেজার মো. মো. আবু তাহের, কোম্পানীগঞ্জ শাখা ম্যানেজার মো. নেয়ামত উল্লাহ, চান্দিনা শাখার অপরেশন্স ম্যানেজার একেএম. মাহবুবুর রহমান, চান্দিনা ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. মাসুদ আলম সরকার প্রমুখ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেল কুমিল্লার চান্দিনার দুই ভাইয়ের

 

ডেস্ক রিপোর্ট:

কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সকাল ৮টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার নজরুল ইসলামের ছেলে সুজন (২৮) ও একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। ফয়সাল আরাফাত রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

চান্দিনায় অজ্ঞাত কারনে আত্মহত্যা করা কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাকিব আল হেলাল:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি(দঃপাড়া) গ্রামে রুবেল (১৯) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার(২৩ মার্চ) সকাল ৯টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠায়।

রুবেল চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি (বাশার মৌলভী বাড়ি) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (২২ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় অজ্ঞাত কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুবেল।

সকালে পরিবারের লোকজন তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, ‌‌‍আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়েছি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে রিক্সা চালকের বসতঘর পুড়ে ছাই

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার ৮নং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর (সায়েদ আলি মোড়) গ্রামের মোঃ রুহুল হোসেনের বাড়ির রিকশাচালক মোঃ হোসেনের বসতঘরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হঠাৎ আগুন লেগে মুহুর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন দেখে তাৎক্ষণিক চান্দিনা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময়ে রিকশাচালক মোঃ হোসেনের চার রুমের থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। থাকার ঘর,গরু ঘরে থাকা একটি গরু পুড়ে ছাইসহ আসবাবপত্র নগদ টাকা মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মোঃ হোসেন জানান।

এ বিষয়ে রিক্সা চালক মোঃ হোসেন আরো বলেন,আমার ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও একটি গরুসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকারি সহায়তা চাই।তা না হলে বউ,বাচ্ছা নিয়ে পথে বসতে হবে”।

এ বিষয়ে ৮নং বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বলেন,আমি আগুন লাগার খবর শুনে সকালে হোসেনের বাড়িতে গিয়েছি।তার সব পুড়ে শেষ।আমি খুব মর্মাহত হয়েছি।আমি স্থানীয়দের বলেছি তাকে সহযোগীতা করার জন্য।আমিও সহযোগীতা করবো।সরকারি সহযোগীতাও করা হবে”।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি।স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে।ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে।ঘর, আসবাবাপত্র, একটি গরুসহ নগদ অর্থ পুড়েছে।

চান্দিনায় সেনাবাহিনীর মিলিটারি ফার্ম কর্তৃক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে মিলিটারি ফার্ম কুমিল্লার ব্যাবস্থাপনায় ফ্রি ভেটেরিনারি ক্যাস্প পরিচালিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় চান্দিনার এতবারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি ভেটেরিনারি ক্যাস্প পরিচালিত হয়।

চার সপ্তাহব্যাপী চলমান শীতকালীন প্রশিক্ষণে সেনাবাহিনীর সদস্যরা সামাজিক দায়বদ্ধতা থেকে প্রশিক্ষণের কর্মকান্ডের পাশাপাশি প্রশিক্ষণ এলাকার হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কল্যানমূলক কর্মকান্ড করে থাকেন।

তারই ধারাবাহিকতায় সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কুমিল্লার সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে চান্দিনার প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র জনসাধারনের বিভিন্ন গবাদিপশু গরু, ছাগল, হাস, মুরগী, কবুতর, পোষা পাখিকে মিলিটারি ফার্ম কুমিল্লা কর্তৃক বিনামূল্য চিকিৎসা, কৃমিনাশক ঔষধ ও টিকা দেওয়া হয়।

তাছাড়া খামার ব্যাবস্থাপনা,খামারের জৈব নিরাপত্তা বৃদ্ধি, গবাদি পশু অর্গানিক উপায়ে মোটা তাজাকরন, এন্টিবায়োটিকের অপব্যাবহার প্রতিরোধসহ কোভিড-১৯ এর বিরোদ্ধে শরীলে রোগ প্রতিরোধ বৃদ্ধিতে বয়লার মাংসের উপর গুরুত্ব আরোপে খামারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

এসময় গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির ১ হাজার গরু, ১০টি ঘোড়া, ৪০০টি ছাগল, ৫০টি ভেড়া, ১ হাজার ৫০০টি মুরগী, ৫০০টি হাঁস, ২০০ টি কবুতর, ১০টি টার্কি, ২০টি পোষা পাখিসহ মোট ৩ হাজার ৭০০ গবাদিপশুকে বিনামূল্য টিকা,কৃমিনাশক ঔষধ ও বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়। এই সেবামূলক ক্যাম্পেইনটি গ্রামের দরিদ্র জনগোষ্ঠির মাঝে পশু,পাখি পালনে উৎসাহ সৃষ্টিসহ বেসরকারি পরিমন্ডলে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জল করবে।

মিলিটারি ফার্ম কুমিল্লার সার্বিক ব্যাবস্থাপনায় এবং জেলা প্রাণি সম্পদ বিভাগ কুমিল্লার সহযোগীতায় পরিচালিত ক্যাম্পেইন উদ্বোধন করেন লেঃ কর্নেল মনজুর এলাহী পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল সাখাওয়াত পিপিএম পিএসসি অধিনায়ক, ৩৮ বীর কুমিল্লা সেনানিবাস ,মেজর ওমর ফারুক, ক্যাপ্টেন মোঃ মিজানুর রহমান, লেঃ মো.ওলিউর রহমান, লেঃ মো.শওকত জামান এবং চান্দিনা উপজেলার ভেটেরিনারি সার্জনসহ মিলিটারি ভেটেরিনারি কর্মকর্তাবৃন্দ।

চান্দিনার ৪নং ওয়ার্ডের ৬ জন কাউন্সিলর প্রার্থী একসাথে

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ৬ জন কাউন্সিলর প্রার্থী একত্রে বসে আছেন। এটি একটি ব্যতিক্রমধর্মী চিত্র

জানা যায়, গত ২০ বছরেও এতো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়নি।

উল্লেখ্য, আজ শনিবার ( ১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।

চান্দিনায় পৌর নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আর কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।