Tag Archives: জেলা প্রশাসন

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নগরীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে নগরীর পুলিশ লাইন ও রেইসকোর্সে অভিযান অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান ও ডা.আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

কুমিল্লার নগরীর ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, নগরীর রেইসকোর্সে অবস্থিত কিউর ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার কোন প্রকার অনুমোদন না নিয়ে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পুলিশ লাইন এলাকায় বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার লাইসেন্স নবায়ন নেই। এছাড়া কোন মেডিকেল অফিসার বা চিকিৎসক পাওয়া যায়নি। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে দুই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: মেহেদী হাসান জানান, স্বাস্থ্য বিভাগে সকল আইন মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। রোগীদের সাথে প্রতারণা করলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন চৌদ্দগ্রামের মাওলানা মোবারক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাওলানা মোবারক বিন নুরুল আলম। নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় এবার ২০২৩ সালে প্রথম স্থান অধিকার করে তরুণ এই গবেষক ও ধর্মীয় বক্তা।

রবিবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা: বশিরুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মাওলানা মো: আনিসুজ্জামান সিকদার, মো: আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। স্বাগত ভাষণ দেন ইসলামিক ফাউন্ডেশন (নারায়ণগঞ্জ) উপপরিচালক মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন।

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মসজিদের ইমামগণকে বিভিন্ন বিষয়ের উপর তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেখান থেকে বাচাই করা হয় অর্থাৎ নির্বাচন করা হয় জেলার শ্রেষ্ঠ ইমাম।

মোবারক ২০১৫ সাল থেকে ইসলামকে জানতে ও যথাযথভাবে তুলে ধরতে পত্রিকায় লেখালেখির সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আলোচনা রেখে চলছেন। অংশ নেন এশিয়ান টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের ধর্মীয় আয়োজনে। এইভাবে অর্জন করেন অসংখ্যা মানুষের ভালোবাসা। তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন ঢাকা বাইতুল মাতিন জামে মসজিদের খতিব হিসেবে। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদে। উল্লেখ্য ২০১০ সালেই উপজেলার সেরা শিক্ষার্থী হিসেবে সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব এমপি থেকে পুরষ্কার গ্রহণ করেন। জাতীয় উলামা মাশায়েক কর্তৃক আয়োজিত (ঢাকা) তরুনদের ওয়াজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন পুরষ্কার লাভ ২০১৭ সালে। একই বছর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আরবী ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সনদ অর্জন করেন। তমদ্দুন মজলিস (ঢাকা) কর্তক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় খ গ্রুপে বিশেষ স্থান অধিকার করে প্রশংসা পত্র লাভ করেন ২০১৮ সালে। জামিয়া ইসলামিয়া ঢাকা নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ন হয়ে সনদপত্র লাভ ২০২২। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ৪৫ দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণ করে ১০২ জন আলেমের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে সনদ পত্র লাভ ২০২২
মোবারক বলেন, জ্ঞান অর্জন করে আমি একজন স্কলার হতে চাই। আমি বিশ্বাস করি একজন স্কলার চাইলে পারে ইসলামের যথাযথ তথ্য ও তত্ত্ব ব্যবহার করে সমাজকে এগিয়ে নিতে। একজন ইমাম চাইলে পারে সমাজ গঠনের জন্য ভূমিকা রাখতে। সেভাবে তৈরি হতে পরামর্শ ও সময় দিয়েছিলাম নিজেকে। পরিবার ও নারায়ঙ্গঞ্জবাসীর সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মোবারক।

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

 

স্টাফ রিপোর্টারঃ

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার (১ মে) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের উপস্থিতিতে নগরীর টাউন হল থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী মামুন-অর-রশিদ, আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, কুমিল্লা মহানগর শ্রমিক লীগের আহবায়ক মো: আনিসুর রহমান ভূইয়া। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি সেলিম মাকসুদ সালমানি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৬ বছর পর বালুমহাল ইজারা বাতিলের উদ্যোগ, ‘মুক্ত’ হচ্ছে গোমতী

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোমতী নদীর অস্তিত্ব রক্ষায় দীর্ঘ ১৬ বছর পর অবশেষে বালুমহাল ইজারা বাতিলের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বাংলা সনের চৈত্র মাস পর্যন্ত বর্তমান বৈধ বালুমহালগুলোর ইজারার মেয়াদ রয়েছে। এরপর নতুন করে সরকারিভাবে বালুমহাল ইজারা না দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, গোমতীতে এখন উত্তোলন করে বিক্রি করার মতো বালু নেই। যার কারণে মাটিখেকোরা এখন কৃষি জমির মাটি লোপাট করছে। চলমান ইজারার মেয়াদ শেষ হলে বিআইডব্লিউটিএর মাধ্যমে গোমতী নদীতে হাইড্রোগ্রাফিক সার্ভে করা হবে। সার্ভেতে নদীতে বালু না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আগামীতে গোমতীর বালুমহাল ইজারা বাতিল করা হবে।

সম্প্রতি গোমতী নদী ও নদীর চরের কৃষি জমি রক্ষায় দিন-রাত অভিযান শুরু করে জেলা প্রশাসন। শনিবার (২০ মার্চ) থেকে গোমতী রক্ষায় মাসব্যাপী ২৪ ঘণ্টা অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও জনি রায় শনিবার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক্টর জব্দ করেন। পৃথক অভিযানে জেলার দেবিদ্বার চরের কৃষি জমির মাটি কাটায় ব্যবহূত তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এর আগে বুধ (১৭ মার্চ) ও বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতভর অভিযানে ১০টি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ ছাড়া কৃষি জমির মাটি উত্তোলনে জড়িত সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৫ সালে গোমতী নদীর বালুমহাল সরকারিভাবে ইজারা দেওয়া শুরু হয়েছিল। দেশজুড়ে গোমতীর বালুর বেশ চাহিদা থাকায় ইজারাদাররা শুরু থেকেই বেপরোয়া হয়ে পড়েন বালু উত্তোলনে। গোমতী নদীর কুমিল্লা সদর উপজেলার অংশে সরকারিভাবে ইজারা দেওয়া ছয়টি বালুমহাল রয়েছে। এ ছাড়া জেলার বুড়িচং উপজেলার অংশে রয়েছে আরও একটি। প্রতি বছর বাংলা সনের বৈশাখ মাসে এসব বালুমহাল ইজারা দেওয়া হয়ে থাকে। তবে কয়েক বছর থেকেই বৈধ ওই সাতটি বালুমহাল ছাড়াও কয়েকশ স্থান থেকে বালু উত্তোলন শুরু করেন প্রভাবশালী বালুখেকোরা। এভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়ে ঐতিহ্যবাহী গোমতী।

এদিকে, এ বছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন বালু-মাটিখেকোরা। নদী গিলে খাওয়ার পর চরের কৃষি জমিও খেতে শুরু করেন তারা। কুমিল্লা অংশে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ নদীর বেশিরভাগ স্থানেই চরের কৃষি জমি এখন ক্ষতবিক্ষত হয়ে পড়ে ভেকু আর কোদালের আঘাতে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, গোমতী নদী আমাদের কুমিল্লা তথা দেশের সম্পদ। গোমতীর অস্তিত্ব রক্ষার দাবি আমাদের দীর্ঘদিনের।

চলমান অভিযানকে আমরা স্বাগত জানাই। তবে এই অভিযানকে সফল করতে হলে রাজনৈতিক ও প্রভাবশালীদের ক্ষমতার ঊর্ধ্বে থেকে প্রশাসনকে কাজ করতে হবে। আমরাও চাই বালুমহাল ইজারার নামে গোমতী ধ্বংস বন্ধ হোক। এই ইজারা গোমতীর জন্য ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সম্প্রতি সরেজমিনে রাতের বেলায় গোমতীর মাটি উত্তোলনের দৃশ্য দেখার পর এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন। স্যারের নির্দেশনায় আমরা আগামী এক মাস ২৪ ঘণ্টা গোমতী ও চরের কৃষি জমি রক্ষায় অভিযান পরিচালনা করে যাব।

স্বাস্থ্যবিধি না মানায় পতেঙ্গা সৈকতে ৩০ জনকে জরিমানা ও মাস্ক বিতরণ

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে বন্দর নগরীর পতেঙ্গা সৈকত এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।

শনিবার (২০ মার্চ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন জানায়, চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনে উপচেপড়া ভিড় হচ্ছে। করোনার সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিনই বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (শনিবার) তিন ম্যাজিস্ট্রেট অভিযানে নামেন। এ সময় মাস্ক না পরায় ৩০ জনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রায় হাজারখানেক মাস্কও বিতরণ করা হয়।

অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘আজ থেকে মাইকিং করে পতেঙ্গা বিচসহ বিনোদনকেন্দ্রগুলোতে মানুষকে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। আবার মাস্ক পরার বিষয়েও সবাইকে উৎসাহিত করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-কন্যাকে ভিক্ষুক সাজিয়ে চাল নেওয়া আ. লীগ নেতা পেলেন সমাজসেবা সম্মাননা

 

ডেস্ক রিপোর্টঃ

করোনাকালে ত্রাণ কেলেঙ্কারিতে সমালোচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা (পুরস্কার) দেওয়ায় শহরজুরে মুখরোচক আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।

এদিকে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসায় রোববার সন্ধ্যায় মো. শাহ আলমকে সম্মাননা প্রদানের বিষয়টি কোনো প্রক্রিয়ায় নির্ধারিত হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয় বলে জানান জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

জেলা প্রশাসক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ইতোপূর্বে মো. শাহ আলম ওএমএস ডিলারশিপ নিয়ে বিতর্কিত হওয়ায় তাকে সম্মাননা দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। কোন প্রক্রিয়ায় এবং কীভাবে মো. শাহ আলমকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এ বিষয়টি নিম্ন স্বাক্ষরকারী জ্ঞাত নন। এ অবস্থায় মো. শাহ আলমকে সম্মাননা প্রদানের বিষয়টি কোন প্রক্রিয়ায় নির্ধারিত হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো।

সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে গত শনিবার জেলা সার্কিট হাউসে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান তার হাতে সমাজসেবায় বিশেষ অবদানের এ সম্মাননা স্মারক তুলে দেন। এরপর শাহ আলমের সম্মাননা নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। মো. শাহ আলম নিজেও ফেসবুকে পোস্ট করেন স্মারক (পুরস্কার) পাওয়ার কথা।

এ ব্যাপারে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস বলেন, তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশিক্ষিত একজন সমাজকর্মী। পাশাপাশি তিনি ১৯৮৮ সালে সরকারি কলেজের এজিএস থাকা অবস্থায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে প্রশংসা কুড়ান। ১৯৯৪ সালে বস্তি উন্নয়ন কর্মকাণ্ডের চেয়ারম্যান হিসেবে ব্যাপক কাজ করেন। ২০০১ সালের সফল সমাজকর্মী হিসেবে তিনি সম্মাননা পান। ২০১১ সাল থেকে তিনি অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। এছাড়া আমাদের শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য। এসব বিষয় উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে ব্যাখা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলম বলেন, আমি এই সম্মাননা পেতে সমাজসেবা কার্যালয়ে কোনো ধর্ণা দেইনি। আমি ১৯৯৬ সাল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত একজন সমাজকর্মী। তারাই আমাকে এ সম্মাননার জন্য বাছাই করেছে। একটি দুষ্ট চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি তাদের অপঃপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. শাহ আলম করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া বিশেষ ওএমএস চাল নিয়ে আলোচিত হন। জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক পদে থাকা এ নেতা ভিক্ষুক, ভবঘুরে শ্রেণির লোকজনের বদলে নিজের স্ত্রী, কন্যাসহ ১৩ স্বজনের নাম তালিকাভুক্ত করেন। একজন ওএমএস ডিলার হয়ে এ অনিয়মে জড়িত হওয়ায় গত বছরের মে মাসে তার ডিলারশিপ বাতিল করে জেলা ওএমএস কমিটি।

টিসিবির ডিলার হিসেবেও ভোক্তাদের বঞ্চিত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। করোনা পরিস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসনের সহকারী কমিশনার) সন্দ্বীপ তালুকদারের নেতৃত্বে শহরের কাউতলী মসজিদপাড়ার লোকমান হোসেনের (৪৫) দোকান সংলগ্ন বাসায় অভিযান চালিয়ে টিসিবির মালামাল পাওয়া যায়। তার বাসা থেকে জব্দ করা মালামালের মধ্যে ছিল ২৪ বস্তায় থাকা ১২শ’ কেজি চিনি, ৪ বস্তা (২শ’ কেজি) মশুরের ডাল এবং ৩ বস্তায় থাকা দেড়শ’ কেজি ছোলা বুট।

এ নেতার যত পদ রয়েছে: তিনি ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সর্বশেষ কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য পদও রয়েছে তার। জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নেতা হিসেবে ব্যবসায়িক বিভিন্ন সংগঠনে জায়গা করে নিলেও তার নিজের কোনো হোটেল-রেস্তোরাঁ না থাকার অভিযোগ রয়েছে। তারপরও তিনি জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ আগলে রেখেছেন কয়েক বছর ধরে। জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সুইড ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কাউতলী শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির পদও তার দখলে। এইচএসসি পাস হয়ে তিনি এসব পদ দখল করে রেখেছেন। জেলা জামে মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক পদেও রয়েছেন শাহ আলম। তার নিজ এলাকা শহরের কাউতলীর ঈদগাহ মাঠের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কাউতলী কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম। আর তাতেই অনিয়মে বেপরোয়া হয়ে ওঠেন তিনি।
সূত্র-স:নি

চৌদ্দগ্রামে অবৈধ ইট ভাটা উচ্ছেদ, ৩ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার “নিউ ইনসাফ ব্রিকস (সাবেক মজুমদার ব্রিকস)” এর চিমনির অংশ বিশেষ, কিলন ও কাঁচা ইটা ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা পূর্বক নগদ আদায় করা হয়েছে।

অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক  শওকত আরা কলি।  ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।  এ সময় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইট ভাটা উচ্ছেদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

নগরীর টমছম ব্রীজে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর টমছমব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী।

এসময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ও মাস্ক না পড়ায় বিভিন্ন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় নগরীর সবচাইতে যানজট প্রবণ টমছমব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করা হয় এবং অবৈধভাবে দখল করে নির্মিত দ্বিতল ভবনের একটি হোটেল ভেঙ্গে ফেলা হয়।

জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী জানান, যানজট মুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ও অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউস থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত অবৈধভাবে ফুটপাত দখলকারীদেরকে অর্থদন্ড প্রদান ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী একটি ব্যাটলিয়ন টিম নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় রাজগঞ্জ বাজারের সভাপতি তফাজ্জল মিয়া উপস্থিত ছিলেন।

এসময় যারা অবৈধভাবে ফুটপাত দখল করেছিল এমন ৮টি দোকানকে উচ্ছেদসহ দন্ডবিধি ১৮৬০এর ২৯০/৯১ ধারায় ৩ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ বলেন, অন্যান্য জেলার ন্যায় কুমিল্লাকেও একটি সুন্দর জেলায় পরিণত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ। সাধারণ জনগণের চলাচলে যেন বাধা সৃষ্টি না হয় সে জন্য নির্মাণ করা হয়েছে ফুটপাত। কিন্তু অবৈধভাবে ফুটপাত দখলকরীদের থেকে ফুটপাত দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাস্ক না পরায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় জনসাধারণকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের পক্ষ থেকে অনেককে বিনামুল্যে মাস্কও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কান্দিরপাড়, রাজগঞ্জসহ বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছেন। সেই স্বাস্থ্যবিধিগুলো সাধারন জনগন মেনে চলছেন কিনা বিশেষ করে মাস্ক ব্যবহার করছে কিনা সেটি দেখতেই প্রতিদিনের মত আজকের অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক ছাড়া চলাচল করায় সতর্কতামুলক বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এটা মুলত প্রতিকি জরিমানা যার উদ্দেশ্য ছিল সবাইকে জানানো, সচেতন করা। আমাদের এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে, লোকজনকে সচেতন করে মাস্ক যেন সবাই ব্যবহার করে স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে এটা নিশ্চিত করতে চেষ্টা করবো।