Tag Archives: তিন দিন থাকছে সকল পণ্যে ১০% মূল্য ছাড়

ইস্টার্ণ প্লাজায় ইতালিয়ান ব্র্যান্ড লোটোর জমকালো উদ্বোধন, তিন দিন থাকছে সকল পণ্যে ১০% মূল্য ছাড়

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ববিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড লোটোর নতুন আউটলেট জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইস্টার্ণ ইয়াকুব প্লাজার তৃতীয় তলায় উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে ব্র্যান্ডশপটির উদ্বোধন করেন অতিথিরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা ডিএসবির  অতিরিক্ত পুলিশ সুপার  আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান,কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ,  বিশিষ্ট চলচিত্র নির্মাতা রেদোয়ান রনি, নারী নেত্রী পাপড়ি বসু, রোটারী জেলা ৩২৮২ এর সদ্য বিদায়ী গভর্ণর দিলনাশি মোহসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব নুরে আলম ভুইয়া, কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা শাখার সভাপতি, হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পী, ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভুইয়া, মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট প্রকৌশলী গোলাম সরওয়ার, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ডেপুটি কমান্ডার এসআরএম ফারুক, লোটোর ব্যবস্থাপক (ফ্রাঞ্চাইজি) এহসানুল রহসান, লোটোর কুমিল্লা এড়িয়ার মার্কেটিং এক্সিকিউটিভ মাহবুব খলিল, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগাঠনিক সম্পাদক  ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, সাংবাদিক মাহফুজ নান্টু, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, রবিউল হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন আউটলেটের স্বত্বাধিকারী দৈনিক রূপসী বাংলার চিফ রিপোর্টার এমদাদুল হক সোহাগ।