,

কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
December 3, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী হাজী আমিন-উর রশিদ ইয়াছিন সোমবার সকালে নিজস্ব বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস, সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় হাজী ইয়াছিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই নির্বাচন গণতন্ত্রকে উদ্ধার করার নির্বাচন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। সবাইকে যে কোন মূল্যে মাঠে থাকার জন্য তিনি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।