,

২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত দেশের অভূতপূর্ব উন্নয়নকে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে উন্নয়ন মেলা- পরিকল্পনা মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
January 11, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত দেশের অভূতপূর্ব উন্নয়নকে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে উন্নয়ন মেলা । ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জানুয়ারী)সকাল ১০ টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমিল্লা টাউনহলে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কর্তৃক মেলা উদ্বোধনের পর পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, এ মেলায় দেশের সকল  সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। সরকারী সংস্থাগুলোর সেবাসমূহ মেলাস্থল হতে সরাসরি প্রদান করা হবে। গত ১৩ বছরের অগ্রগতি ও উন্নয়ন চিত্র এতে তুলে ধরা হবে। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত দেশের উন্নয়ন হয়েছে অনেক। সবাই এই উন্নয়নের অংশ। এই অর্জন সবার। এই উন্নয়নকে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে উন্নয়ন মেলা।

কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বার্ডের মহা পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মিজানুর রহমান, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. আবদুর রব, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগর অতিরিক্ত সচিব আজহারুল হক, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু তাহের ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত ও কুমিল্লা কর অঞ্চলের সহকারী কর-কমিশনার বাপন চন্দ্র দাস প্রমূখ ।

উন্নয়ন মেলা উপলক্ষে কুমিল্লা টাউন হলে সরকারি বিভিন্ন অধিদপ্তরের ১১০ টি স্টলে সরকারের নানান কার্যক্রম সাজানো হয়েছে।