Tag Archives: দেশের

দেশের সার্বভৌমত্ব রক্ষায়

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে। এর জন্য আভিযানিক দক্ষতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে সেনাসদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত হতে হবে। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১:৩০টায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ‘সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০২৪/২৫’-এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মুহম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করতে হবে, যাতে সেনাসদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে পারেন।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখে আরও এগিয়ে যাবে।

অনুশীলনস্থলে প্রধান উপদেষ্টার আগমনকালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ।

এর আগে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দেশের ১০ শতাংশ মানুষ

‘দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন’

‘দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন’

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ অর্থ তছরুপ হয়েছে। সেই সঙ্গে দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছেন বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি আরও বলেছেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদি সংস্কার কার্যক্রম করা যাবে না। পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশের অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার কি কি উদ্যোগ নেবে সেগুলোকে স্পষ্ট করতে হবে। আরও দায়বদ্ধতা আনতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এ সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে না। তবে অন্তত আগামী দুই বছরের কর্মপরিকল্পনা সামনে থাকতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে প্রতিক্রিয়া জানান।

রোববার (১ ডিসেম্বর) অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। এর আগে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের সময়ে গড়ে প্রতি বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে প্রতিটি খাতে লুটপাট ও দুর্নীতির চিত্র উঠে এসেছে।

ড. দেবপ্রিয় বলেন, চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এর উৎস ২০১৮ এর নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের জবাবদিহিতা নষ্ট করা হয়েছে। জাতিসংঘ এখনো মনে করছে, বাংলাদেশের অর্থনীতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উন্নয়নশীল দেশ হওয়ার পথে কোনো বাধা নেই।

সংবাদ সম্মেলনে ড. এ কে এনামুল হক বলেন, দেশের উন্নয়ন প্রকল্পে মোট ব্যয়ের ৪০ শতাংশ ব্যয় তছরুপ বা লুটপাট করা হয়েছে।

কমিটির সদস্য ড. আবু ইউসুফ বলেন, রাজস্ব বোর্ড যে পরিমাণ টিন সার্টিফিকেট থাকার দাবি করে, সে পরিমাণ রাজস্ব আহরণ হয় না। এমনকি কেউ মারা গেলে সেই সার্টিফিকেট বা নম্বর কী হবে, সেটির কোনো কার্যকর প্রক্রিয়া নেই। রাজস্ব বোর্ড সেটা কমিটিকে দিতে পারেনি। কীভাবে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী বা খাতকে কর ছাড় দেওয়া হয়েছে তার কোনো সঠিক কাঠামো নেই।

কমিটির সদস্য ড. তাসনীম সিদ্দিকী বলেন, অভিবাসনের জন্য মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। অভিবাসনের মাধ্যমেও অর্থপাচার হয়েছে।

কমিটির আরেক সদস্য ড. সেলিম রায়হান বলেন, যেসব খাতে সংস্কার দরকার সেখানে শক্তিশালী উদ্যোগ নিতে হবে।

সদস্য ড. ইমরান মতিন বলেন, ১০ শতাংশ মানুষের কাছে ৮৫ ভাগ সম্পদ।

কমিটির সদস্য ড. মুস্তাফিজুর রহমান বলেন, মেগা প্রকল্পের মাধ্যমে যেসব টাকা লোপাট করা হয়েছে পরবর্তী প্রজন্মের ঘাড়ে সেই বোঝা থেকে গেলো।

ড. জাহিদ হোসেন বলেন, সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে হবে।

তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারি তথ্য-উপাত্তে বড় গলদ আছে।

দেশের মৌলিক পরিবর্তনের

দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব-ডাঃ তাহের

দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব-ডাঃ তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে থাকবে না শোসন বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সকলকে সে অধিকার প্রদান করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হল, শোসন ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব।

তিনি আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে উঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওৎপেতে রয়েছে।

ডাঃ তাহের শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, তিনি এখন ভারতে রয়েছেন। তবে কোন জায়গায় রয়েছেন সেটাও বলে না। ইতোমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি(শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পন করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সকল বিচার করবে। ডাঃ তাহের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ। সম্মেলনে গত ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ময়নামতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে চাঁদপুর

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে চাঁদপুর

চাঁদপুর প্রতিনিধিঃ

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, বাসাবাড়িতে ঢুকেছে পানি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। টানা বৃষ্টিপাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চলতি বছর ২৭ মে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৫৭ মিলিমিটার।

শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত। শহর ঘুরে দেখাগেছে অধিকাংশ মহল্লা সড়কে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের নাজির পাড়া, মিশন রোড আশ্রম এলাকা, প্রফেসর পাড়া, মমিন পাড়া, গুয়াখোলা, চিত্রলেখা মোড়, পালপাড়া, আলিম পাড়া, আদালত পাড়া, রহমতপুর আবাসিক এলাকা, গাজী সড়ক, মাদরাসা সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। এসব এলাকার সড়কের বাসাবাড়িতে প্রবেশ করে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মিশন রোড এলাকার অটোরিকশা চালক রেদওয়ান ইসলাম বলেন, ভোর ৬টায় সড়কে নেমেছেন। বৃষ্টির কারণে লোকজন বাসাবাড়িতে থেকে নামেনি। যাত্রীর অপেক্ষায় আছেন। সড়কে যানবাহন সংখ্যা খুবই কম জানালেন তিনি।

শহরের নাজির পাড়ার মামুনুর রশিদ বলেন, বৃষ্টির পানি তাদের বাসার নীচতলায় হাঁটু পরিমান। গতকাল রাত থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পালপাড়া এলাকার মাজহারুল ইসলাম বলেন, চলতি বছর টানা বৃষ্টি হলেও গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ ছিলো অনেক বেশী। তাদের বাসায়ও পানি হাঁটু পরিমান। শহরের শপথ চত্বর এলাকায় মাঠা বিক্রি করেন বিকাশ। তিনি বলেন, সকাল ৬টায় এসে মাঠা বিক্রির জন্য বসেছেন। বৃষ্টির কারণে সকাল ১০টা পর্যন্ত কোন ক্রেতা আসেনি। মাঠা বিক্রিতেই তার সংসার চলে। যে কারণে বৃষ্টিতেও ঘরে বসে থাকতে পারেননি।

সদর উপজেলার রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাঁও গ্রামের বাসিন্দা জিতু খান ও বিল্লাল বলেন, টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সড়কেরও খারাপ অবস্থা। এর আগে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। থেমে থেমে সারা রাত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত ছিলো। সন্ধ্যার পর থেকে শহরের সড়কগুলোতে যানবহন চলাচল কমে যায়। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসাবাড়িতে চলে যায়।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়েব বলেন, ৪ অক্টোবর সকাল ৯টা হতে ৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ২৫০ মিলিমিটার এবং সকাল ৬টা হতে ৯টা পর্যন্ত ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টা হিসেবে এই বছর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৭৭ মিলিমিটার। এর আগে গত ২৭ মে জেলায় ২৫৭ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়।

আজ থেকে দেশের সব সুপারশপে

আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:

আজ থেকে দেশের সব সুপারশপে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আজ (১ অক্টোবর) থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানাগুলোতে অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের এক বৈঠকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওই সভায় ঘোষণা দেন যে, সুপারশপগুলোতে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপাইলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরও সেগুলো দেওয়া নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়েছিল। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এই বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথাও বলা হয়েছিল।

আগামী ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচাবাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হবে। পাশাপাশি, সারা দেশে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোরও পরিকল্পনা রয়েছে।