কুমিল্লার চারটিতেই ইউপিতে আ.লীগ বিজয়ী
আজকের কুমিল্লা ডট কম :
March 30, 2018
সেলিম সজীবঃ
কুমিল্লার চারটিতেই ইউপিতে আ.লীগ বিজয়ী হয়েছেন ।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়া বরুড়া তিন ইউপি চেয়ারম্যান হলেন, খোশবাস দক্ষিণ ইউনিয়নে আ.লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী হাজী আবদুর রব, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজী ফারুক হোসেন ভূঁইয়া এবং শিলমুড়ী উত্তর ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু ইসহাক।
এছাড়া বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: আব্দুল করিম বিজয় হয়েছেন।