Tag Archives: নৌকা প্রতীক

দেবিদ্বারে নৌকা প্রতীকের সমর্থনকারীদের উদ্দেশ্যে এমপি রাজি ফখরুলের বিবৃতি

স্টাফ রিপোর্টার :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবিদ্বারের নৌকা প্রতীকের সমর্থনকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেবিদ্বারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই সুন্দর পরিবেশ নষ্ট করতে একটি মহল তৎপর।

আমার সকল নেতাকর্মীদের প্রতি কোন প্রার্থীকে নিয়ে বিরুপ মন্তব্য কিংবা কাউকে উদ্দেশ্য করে কোন হুমকি না দেওয়ার আহবান করা হলো। এগুলো স্পষ্টত নির্বাচনী আইনের লঙ্ঘন।

পরিস্থিতি অবনতি হয় এমন কোন সাংঘর্ষিক কাজে তথা নির্বাচনী আইন ভঙ্গ হয় এমন কোন কাজে কেউ জড়াবেন না। সকলের সহনশীল ভূমিকা প্রত্যাশা করছি। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। নোংরা ও কুটকৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতিকে আমি ঘৃণা করি। আমার বিশ্বাস দেবিদ্বারবাসি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে আমাকে পুনরায় নির্বাচিত করবেন।

প্রতিপক্ষ যদি কোন বিশৃঙ্খলা কিংবা অনৈতিক কাজে জড়িত হয় তাহলে তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন, যেন নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়।

আবারও সকলকে সংযত ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

চান্দিনায় আওয়ামীলীগ প্রার্থীর প্রচারণার রিক্সায় দুর্বৃত্তদের আগুনে আহত ১

 

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ। মো. শওকত হোসেন ভূইয়ার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি ব্যাটারি চালিত রিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় রিক্সাচালক মো. নজরুল ইসলাম (২৮) কে বেধড়ক মারধর করে আহত করা হয়। আহত নজরুল ইসলাম পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মালু মিয়ার ছেলে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চান্দিনা পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় হারং নামক স্থানে ওই ঘটনা ঘটে। আহত নজরুল ইসলামকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

আহত নজরুল জানান, মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়ার নৌকা প্রতীকের রেকর্ডিং বাজিয়ে মাইকে প্রচারণার সময় পৌরসভার সংলগ্ন এলাকায় পৌছলে দুটি মোটর সাইকেলে করে হেলমেট পরা ৪ জন ছেলে আমাকে কোন কিছু না বলেই এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। তারা টেনেহিচড়ে আমাকে রিক্সা থেকে নামিয়ে রিক্সায় কি যেন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে আগুন নিভিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ঘটনাস্থলে কাউকে পায়নি। পুলিশ যাওয়ার আগেই সম্পৃক্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ আমরা হাসপাতালে গিয়েছি। আহতের সাথে কথা বলেছি। কারা আগুন লাগিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।