Tag Archives: লাকসামে

লাকসামে ৩৩ লাখ টাকায় জনস্বার্থের

লাকসামে ৩৩ লাখ টাকায় জনস্বার্থের পরিপন্থী মুরাল নির্মাণ

লাকসামে ৩৩ লাখ টাকায় জনস্বার্থের পরিপন্থী মুরাল নির্মাণ

সেলিম চৌধুরী হীরাঃ

লাকসাম উপজেলা পরিষদের সামনে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু মুরাল এখন উপজেলা পরিষদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ ৩২ লাখ, ৯৮ হাজার, ১ শ ৮৫ টাকা প্রাক্কলিত ব্যয়ে উক্ত মুড়াল নির্মাণ করেছিল।

কিন্তু এই মুরাল এখন উপজেলা পরিষদের গলার কাঁটা। উল্লেখ্য গত ৫ আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতার হাতে বিধ্বস্ত হওয়া এই মুরালটি! সে অর্থে বিশাল ব্যয়ের টাকা সম্পূর্ণ জলে গেছে৷

সুত্র বলছে কোটি কোটি টাকা ব্যয় করে উপজেলা পরিষদের নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। সামনে বিশাল মাঠ। এই মাঠ ও উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নির্মিত বঙ্গবন্ধু মুরালটি পুরো কমপ্লেক্সের সৌন্দর্য নষ্ট করেছে বলে মনে করেন বিশিষ্টজনরা।

নিশাত এন্টারপ্রাইজ ও মা এন্টারপ্রাইজ নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত কাজের টেন্ডারে অংশগ্রহণ করে মা এন্টারপ্রাইজ কার্যাদেশ প্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু মুরাল নির্মাণ কাজ সমাপ্তির পাশাপাশি বিল ও জামানতের টাকাও উত্তোলন করে নিয়েছে। বিশাল অংকের উক্ত মুরাল নির্মাণের ব্যয় নিয়েও রয়েছে ব্যাপক সন্দেহ।

৫ আগস্ট পরবর্তীতে মা এন্টারপ্রাইজের মালিক ওমর ফারুক চেয়ারম্যান আত্মগোপনে থাকাকালীন সময়ে (অক্টোবর মাসে) জামানতের টাকা উত্তোলন হয়েছে। একজন চেয়ারম্যান সরকারের সাথে ঠিকাদারি ব্যবসায় জড়িত থাকতে পারবেনা মর্মে সরকারের নির্দেশনা অমান্য করে শতকোটি টাকার কাজ করেছে লাকসামের বিভিন্ন জনপ্রতিনিধি।

আত্মগোপনে থাকা ব্যক্তির ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা কিভাবে উত্তোলন হইলো এ নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা।

কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের

কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি, ককটেল বিস্ফোরণ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে যুবদলের প্রতিনিধি সভা ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে পড়েন। তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, লাকসামে বিএনপি’র রাজনীতি দু’টি গ্রুপে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ার উল আজিম। অন্য গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। দীর্ঘদিন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।

এতে দলীয় নেতা-কর্মীরা দুই ধারায় বিভক্ত।

মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম লাকসামে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করার কথা জেনে অন্য গ্রুপও তাদের সভায় যোগদানের অনুরোধ করেন। প্রথমে জেলা যুবদলের সাংগঠনিক টিম পৃথক সভায় উপস্থিত থাকার আশ্বাস দিলেও পরে কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমের গ্রুপের নেতা-কর্মীদের তাদের সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। দুপুরে জেলা যুবদলের সাংগঠনিক টিমের নেতৃত্বে আবুল কালাম গ্রুপের কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা শুরু হয়।

এ সময় কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম গ্রুপের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দৌলতগঞ্জ বাজারে মিছিল বের করেন। মিছিলটি দৌলতগঞ্জ উত্তর বাজার প্রদক্ষিণকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দোকানপাট বন্ধ করে দেন।

বড় ধরনের কোনো সংঘাতের আগেই সেনাবাহনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আবুল কালাম গ্রুপের উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক জানান, আমাদের কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা চলাকালে অন্যগ্রুপ মিছিল বের করে। এসময় উত্তেজনা দেখা দেয়। আমরা আমাদের গ্রুপের কর্মী, সমর্থকদের সংঘাত পরিহার করতে অনুরোধ করলে তারা ফিরে আসে।

কর্নেল (অব.) এম. আনোয়ার উল আজিম গ্রুপের উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু এ বিষয়ে কোনো মন্তব্য না করে সিনিয়রদের সঙ্গে পরামর্শ করে মতামত জানানোর কথা বলেন।

লাকসাম থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, উত্তেজনার খবর শুনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম হাসিনা আক্তার বৃষ্টি (২৭), তিনি কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী।

বৃষ্টির ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বৃষ্টি অসুস্থ বলে সরওয়ার কাইয়ুম তাকে ফোন দেন। তিনি যখন তাদের বাড়িতে গিয়ে বৃষ্টিকে খোঁজেন, তখন তাদের কাছে বলা হয়, তাকে শান্ত থাকতে। এক পর্যায়ে বলা হয়, বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় খবর দেন। তাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী সরওয়ার কাইয়ুম।

নিহতের স্বজনরা জানান, বৃষ্টির স্বামী সরওয়ার কাইয়ুম মাছের ব্যবসা করেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে স্বামীর বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে সন্দেহ রয়েছে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাকসামে

লাকসামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে ঘরের পেছন থেকে পারুল আক্তার (৪৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গত রোববার (২২ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে। এর আগে, শনিবার রাতে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানায় তার পরিবার। নিহত পারুল আক্তার স্থানীয় মোল্লা বাড়ির আবুল হাশেমের স্ত্রী ছিলেন।

পারুল আক্তারের ছেলে মো. ফরিদ জানান, “শনিবার রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে দেখি, মা ঘরে নেই। প্রথমে ভেবেছিলাম, তিনি বাথরুমে গেছেন। তাই আমি আবার ঘুমিয়ে পড়ি। বাবা তখন ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরের দিকে মাকে কোথাও না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পুরো গ্রামে খোঁজার পর দুপুর ১১টার দিকে ঘরের পেছনে গিয়ে দেখি মায়ের লাশ একটি গাছে দড়ি দিয়ে ঝুলছে।”

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) টমাস বড়ুয়া জানান, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি এবং কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে, রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লাকসামে নৌকাডুবিতে

লাকসামে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

লাকসামে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে বেড়াতে এসে নৌকাভ্রমণের সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আউশপাড়া ভূইয়া বাড়ির বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শাহানা আক্তার (১২) এবং আরিছ হোসেন (৫)। শাহানা শাহরাস্তি উপজেলার রঘুরামপুর মুন্সী বাড়ীর হান্নান মুন্সির মেয়ে এবং আরিছ বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।

শাহানার নানা রাশেদ ভূইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে শাহানা ও আরিছ তাদের মায়ের সঙ্গে আউশপাড়া গ্রামে বেড়াতে এসেছিল। তাদের নানা ও খালুর বাড়িতে থাকার সময় মঙ্গলবার বিকেলে আরও কয়েকটি শিশুর সঙ্গে নৌকায় শাপলা তুলতে বের হয় তারা। বেড়িবাঁধ এলাকায় নৌকাটি হঠাৎ ডুবে গেলে চারজন শিশু তীরে উঠতে পারলেও শাহানা ও আরিছ পানিতে ডুবে যায়।

পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকী জানিয়েছেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লাকসামে চাঞ্চল্যকর

লাকসামে চাঞ্চল্যকর সাইমন হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার

লাকসামে চাঞ্চল্যকর সাইমন হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার

শাহ ইমরান:

কুমিল্লা জেলার লাকসাম থানার আলোচিত ও ক্লুলেস মোঃ শাহজাহান প্রকাশ সাইমন (১৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত ৩ সেপ্টেম্বর লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে খাটের ওপর সাইমনের মৃতদেহ সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। তার গলা কাটা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। তার মৃতদেহ থেকে পচা রক্ত ও পানি বের হচ্ছিল।

পরে সাইমনের পিতা আবদুল হান্নান বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে কুমিল্লা পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে প্রধান আসামী আব্দুল ওয়াদুদ প্রকাশ মানিক (২৪) কে রবিবার ৮ সেপ্টেম্বর গ্রেফতার করে। পরবর্তীতে মানিকের দেয়া তথ্যের ভিত্তিতে সাইমনের অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার এবং অপর আসামী মোঃ সানাউল্লাহ (২৪) কে লাকসাম থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করে যে, সানাউল্লাহর সাথে সাইমনের পূর্বের একটি মাদক সেবন নিয়ে ঝগড়া হয়েছিল এবং সাইমন সানাউল্লাহর মোবাইল নিয়ে যায়। এই ঘটনার প্রতিশোধ নিতে তারা সাইমনকে হত্যার পরিকল্পনা করে। হত্যাকাণ্ডের দিন তারা সাইমনকে লাকসাম হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে যায়, সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে মানিক কাঠের লাঠি দিয়ে সাইমনের মাথায় আঘাত করে এবং সানাউল্লাহ ব্লেড দিয়ে তার গলা কাটে।

গ্রেফতারকৃত মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।